

Buy ঠগী Online in Bangladesh
লেখক: শ্রীপান্থ
- Author: শ্রীপান্থ
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129516701
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 5th Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ঠগী" বইয়ের সংক্ষিপ্ত কথা:এই বইয়ের স্থান কাল পাত্র কিছুই কাল্পনিক নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র, এমনকি পরিবেশ এবং সংলাপও ঐতিহাসিক সত্য। অবশ্য উদ্ধৃতিগুলি কোন কোন ক্ষেত্রে—শব্দ নয়, বক্তব্যের দিক থেকেই আক্ষরিক। যে সব পুঁথিপত্র এবং রিপোর্টের ভিত্তিতে এ-কাহিনী রচিত হয়েছে পরিশিষ্টে তার উল্লেখ আছে। সুতরাং পুনর্কথন উপলক্ষে আপন বাচনভঙ্গি এবং নতুন করে ঘটনা-বিন্যাস ছাড়া লেখক হিসেবে আমার কৃতিত্ব অতি সামান্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
রক্তাক্ত ইতিহাস রচনার জন্য ঠগীরা ছিল অনন্য। যদিও তারা সাধারণত রক্তপাতবিহীন ভাবে মানুষকে হত্যা করত।এমনটার জন্য নাকি তারা কালি মায়ের থেকে নির্দেশ পেয়েছে। ঠগীরা নিপুণ সুচতুর এবং ভয়ংকর খুনীর দল যারা পুরো ভারতবর্ষে তাদের হত্যা যজ্ঞ চালিয়েছে।হলুদ রুমালে পয়সা বা পাথর দিয়ে ফাঁসের মতো তৈরি করত। এরা সাধারণত কোনো অভিযাত্রী দলের সাথে বা ব্যবসায়ীদের সাথে মিশে যেত আর যখনই রাত হতো গলায় ফাঁস পরিয়ে হত্যা করত।বলা হয় তারা প্রায় ২০ লাখ লোকের প্রাণ নিয়েছে। ১৮৩০ এবং ৪০ এর দশকে ইংরেজ উইলিয়াম হেনরি বিশেষ কিছু পন্থা অবলম্বন করে ঠগীদের দমন করেন। পুরো বইয়ে ঠগীদের নিয়ে এসবই আলোচনা করা হয়েছে। অনেক সুন্দর একটি বই।ঠগী নিয়ে জানতে চাইলে পড়ে দেখতে পারেন

ঠগী, যাদের একমাত্র পারিবারিক ব্যবসা খুন! অদ্ভুত এক সম্প্রদায় যাদের ফাঁস থেকে সবল বা দুর্বল কোনো পথিকের কন্ঠনালীই রেহাই পায় না। তাদের কি রুখতে পারবে, একগুঁয়ে ইংরেজ সাহেব স্লীম্যান? সত্যিকারের ঘটনা ও কাহিনী, জানতে চাইলে বইটি পড়ুন।

Best .. you guys need to read this

বই পড়ে অনুভূতি কী? এই বই নিয়ে কিছু বলার আগে অনুভূতি শেয়ার করব। যদিও মূল টুইস্ট শুরুর কয়েক পেইজের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু এর পর থেকে যে ভয়ঙ্কর আর নৃশংসতার বর্ণনা পাবেন, সেটা শিউড়ে ওঠার মতই।আমি যখন প্রথমবার পড়ি, নিজেই এত চমকে উঠেছিলাম, যেটা সেই ছোটবেলায় ভয়ঙ্কর ভূতের গল্প পড়ে হত। এত ভয়ঙ্কর কিছু যে বাস্তবে ঘটতে পারে, কল্পনার অতীত। ভাবুন, খুনী নিখুঁত ভাবে খুন করে, নিজেই সেই ভয়ঙ্কর খুনের কথা বলছে, নির্লিপ্ত ভাবে। ভাবুনতো? টিভিতে ভয়ঙ্কর কোন থ্রিলার মুভি দেখেও আমরা চমকে উঠি। তার চাইতেও হাজার গুন বেশি ভয়ঙ্কর এই খুনীর দল আর তাদের গল্প।মানুষ না পাথর ছিলেন উনারা জানিনা। তবে মানুষ নিশ্চয় নয়। ভালো কথা সেই দিন , খুনীরা আজ নাই, থাকলে এই যুগে কি হত ভাবুন তো?এই উপমহাদেশের কোন একটা অঞ্চল। যোগাযোগ ব্যবস্থা বলতে, দলবদ্ধ হয়ে যাওয়া। অনেকদিন সময় লাগত এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে। সারাদিন ঘুরে হেটে হেটে বেলা পড়ে আসলে, তাবু গেড়ে বিশ্রাম নেয়া, খাওয়া- দাওয়া , তামাক, হুক্কা খাওয়া চলে। মাঝে মধ্যে অন্য পথিকদের সাথে দেখা হয়, গন্তব্য একই হলে, দু’দল এক হয়ে যায়।কোন কোন দিন একটু উন্নত এলাকা হলে তাবুর বদলে সরাইখানা হয় আশ্রয়স্থল। কিন্তু, পরদিন ভোরে দেখা যায়, বামাল সমেৎ কোন এক দল লোক গায়েব। নিজেদের ঘোড়া, মালামালসহ গায়েব । কেউ আর তাদের কোন অস্তিত্ব খুঁজে পেল না। কোথায় গেল তারা, কেন গেল, কিভাবে গেল কেউ জানেনা। তাদের জন্য কিছুক্ষন অপেক্ষা করে অন্যদল আবার পাড়ি জমায় গন্তব্যে।প্রতিটা দলের আছে নিজস্ব কিছু ভাষা বা কোড। যা দিয়ে একজন অন্য জনের সাথে কথা বলত। যাতে অন্য দল বুঝতে না পারে।উনবিংশ শতকের তৃতীয় দশক, কলকাতার পত্তন কেবল শুরু হয়েছে। একদিকে গড়ে উঠছে নতুন সভ্যতা। অন্যদিকে চলছে ভয়াবহ ঘটনা। ঝাঁকে ঝাঁকে মানুষ গায়েব, ছেলে বুড়ো, ফৌজ সেনা, তীর্থ যাত্রী, বণিক কেউ বাকি নেই।লেখকের ভাষায়, হারিয়ে যেতে নেই মানা। এ যেন এক গোলক ধাঁধাঁ, যেখানে একবার যে ঢুকবে সে অজানায় হারিয়ে যাবে।এক ইংরেজ সাহেব কাগজ কলমে হিসেব কষেছেন, দেখেছেন ৩০০ বছর ধরে প্রতি বছর গড়ে গায়েব হত ৪০,০০০ মানুষ। হ্যা, ৩০০ বছরের প্রতি বছরে প্রায় ৪০,০০০ মানুষ হারিয়েছে এই ভারতবর্ষ থেকে।এই হারিয়ে যাওয়া মানুষগুলোর রহস্য একদিন উদ্ধার হয়েছিল, কোথায় হারিয়েছিল তারা, কেন হারিয়েছিল। কিন্তু কিভাবে? কী ঘটেছিল সেই ৩০০ বছর ধরে?লুটতরাজের সেরা এই ঠগী সম্প্রদায়ই বা কারা? তারা কিভাবে এল ভারতবর্ষে, কেন এল?রুমালের আগায় পাথর বেঁধে লুটতরাজের এই পন্থা কেন আবিষ্কার হয়েছিল? এভাবেই কি ঠগীরা কেড়ে নিত সম্পদ সম্পত্তি? সব প্রশ্নের উত্তর মিলবে ঠগী বইতে।আজো তো কত মানুষ গায়েব হয়ে যায়, তারাও কি? এই ভারতবর্ষ আসলেই এক মস্ত গোলকধাঁধাঁ। একবার হারিয়ে গেলে কেউ আর আপনাকে খুঁজে পাবেনা।রাস্তাঘাটে কেউ কিছু দিলে খাবেন না, অপরিচিত মানুষের সাথে যেচে বন্ধুত্ব করতে যাবে না, কে জানে, যদি হারিয়ে যান?

fine
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটি কোন বয়সীদের জন্য?
প্রিয় গ্রাহক, "ঠগী" একটি ঐতিহাসিক উপন্যাস, যা সাধারণত প্রাপ্তবয়স্কদের (অর্থাৎ ১৮ বছর বা তার বেশি বয়সী) জন্য উপযুক্ত। ধন্যবাদ।
এটি কোন বয়সীদের জন্য?
প্রিয় গ্রাহক, "ঠগী" একটি ঐতিহাসিক উপন্যাস, যা সাধারণত প্রাপ্তবয়স্কদের (অর্থাৎ ১৮ বছর বা তার বেশি বয়সী) জন্য উপযুক্ত। ধন্যবাদ।























