

Buy সমুদ্র ইগল Online in Bangladesh
লেখক: আসলাম রাহি
- Author: আসলাম রাহি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849676423
- Number Of Pages: 424
- Language: বাংলা
- Edition: ৪র্থ, সংস্করণ ২০২৪
পণ্য সারসংক্ষেপ (Summary)
সমুদ্র ইগল সালতানাতে উসমানিয়ার মহান সুলতান সুলায়মান এবং তাঁর নৌ-সেনাপতি খাইরুদ্দিন বারবারুসার জীবনভিত্তিক উপন্যাস। তাঁরা ছিলেন তৎকালীন ইউরোপের জন্য জীবন্ত দুই আতঙ্কের নাম। সুলায়মান যেমন স্থলভাগে ইউরোপের ৮০০ মাইল ভেতরে ঢুকে ভেঙে দিয়েছিলেন তাদের শক্তির মেরুদণ্ড, তেমনি সাগরে একক আধিপত্য প্রতিষ্ঠা করে নিয়েছিলেন খাইরুদ্দিন বারবারুসা। সুলতান যেমন হাঙ্গেরির রণক্ষেত্রে পর্যুদস্ত করেছিলেন ইউরোপের সাতটি দেশের যৌথবাহিনীর শক্তির মেরুদণ্ড, তেমনি বারবারুসা প্রিভিজার নিকটবর্তী কিরতা উপসাগরে মাত্র ১২০টি যুদ্ধজাহাজ আর কিশতির বহর নিয়ে সুলতানের কোনো প্রকার সাহায্য ছাড়া এককভাবে সাগরে সলিল-সমাধি ঘটিয়েছিলেন ইউরোপীয় ইতিহাসের চার শতাধিক যুদ্ধজাহাজের বৃহত্তম নৌবহটির। খাইরুদ্দিনের হাতে পর্যুদস্ত হয়ে পালিয়ে গিয়েছিল স্পেন অধিপতি চার্লসের অ্যাডমিরাল আন্দ্রে ডুরিয়া। যে পরাজয়ের ব্যথা সহ্য করতে না পেরে মারা গিয়েছিল ভেনিসের রাজা দুজে। রোগাক্রান্ত হয়ে পড়েছিল চার্লস। সাগর এককভাবে কর্তৃত্বে এসে গিয়েছিল বারবারুসার। সাগরে তাঁর আর কোনোই প্রতিপক্ষ ছিল না।উপন্যাসটিতে উঠে এসেছে এরূপ শিহরণজাগানিয়া আরও অনেক বিজয়কাহিনি। পরতে পরতে উত্তেজনা আর রোমান্টিকতায় ভরপুর এ এক অনবদ্য রচনা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Never read a history in this way! The writer deserves a salute.

অসাধারণ তথ্য বহুল বই। খুব ভালো লাগলো পড়ে।
নাম চরিত্রটি হচ্ছে খাইরুদ্দিন বারবারুসা। আলেমে ইসলামের একজন নিবেদিত প্রাণ। সমুদ্রের চৌকস এবং অকল্পনীয় দক্ষ একজন অ্যডমিরাল। উসমানীয় সাম্রাজ্যের কোহীনূর সুলতান সুলায়মানের আকুন্ঠ সমর্থনে বারবারুসা হয়ে উঠেন অপ্রতিরুদ্ধ। জলসীমায় ইসলামের কান্ডারী। বক্ষমান গ্রন্থে বারবারুসা নাম চরিত্র হওয়া সত্বেও কিছু কিছু ক্ষেত্রে বারবারুসার সন্তান তুল্য হাসান ক্রুসুকেই প্রধান চরিত্র মনে হয়। তবে একে আমি নেগেটিভ পয়েন্ট বলবো না। কারণ পাশাপাশি হাসান ক্রুসুর অসীম সাহসিকতা, তার সঙ্গে আল-বাশারাত ওয়াদির এক গোত্র প্রধানের কন্যা মা'আজ এর মধ্যে ইসলামের খাতিরে তৈরি সম্পর্কের রোমান্টিকতা নিয়ে লেখকের উপস্থাপনা এবং অনুবাদকের অনুবাদের স্টাইল অত্যন্ত মার্জিত ও সুন্দর। আপনাকে টেনে ধরে রাখবে। ইতিহাসকে এমনিভাবে সুন্দর করে উপন্যাসের আঙ্গিকে উপস্থাপন করলে তা শুধু মাত্র ইতিহাসপ্রেমি পাঠক ছাড়াও সর্বজন গ্রাহ্য হবে বলে আমার বিশ্বাস। তাছাড়া বর্তমান মুসলিমদের এমন ছন্ন-ছাড়া সময়ে আমাদের সোনালী ইতিহাস সম্পর্কে জানা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরী। সেদিক থেকে এই বইটি তার উদ্দেশ্য পূরণে মোটামুটি সফলই বলা চলে।
সমুদ্র ঈগল~ এটি মূলত একটি উপন্যাস৷ এমন একটি উপন্যাস যেখানে স্থলভাগ ও সাগর পথের অসামান্য বীরত্ব প্রদর্শনকারী যথাক্রমে সুলতান সুলায়মান ও বীর সেনাপতি খাইরুদ্দিন বারবারুসার বীরত্বের আলোচনা করা হয়েছে। যাঁরা ছিলেন উসমানি খিলাফতের স্বর্ণযুগের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁদের যুদ্ধ ও জীবন কাহিনী নিয়েই মূলত এই উপন্যাসটি। যারা উপন্যাসের মধ্যে খুজেন ভরপুর থ্রিল খুঁজতে থাকেন, তাদের জন্য এটি হতে পারে সেরা একটি।

জাস্ট ওয়াও। শিহরণজাগানিয়া। রোমাঞ্চে ভরপুর।





















