কারবালা উপাখ্যান
বই কালেকশন

Buy কারবালা উপাখ্যান Online in Bangladesh

লেখক: মোস্তফা কামাল

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোস্তফা কামাল
  • Publisher: সময় প্রকাশন
  • Number Of Pages: 182
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 396৳ 46014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মহানবী হযরত মুহাম্মদ (সা.) পরলোকগমনের পর তাঁর রেখে যাওয়া পবিত্র কোরআন, আহলে বাইত এবং খেলাফতপ্রাপ্ত চার খলিফা নানাভাবে অসম্মানিত ও অপমানিত হন। একে একে চার খলিফাকেই নির্মমভাবে হত্যা করা হয়। অতঃপর ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা ঘটে কারবালায়। মুহাম্মদ (সা.)-এর প্রিয় দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসেন শহীদ হন। এ জন্য আজও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মানুষ চোখের পানি ফেলেন। কারবালার ঘটনা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজেও আবেগাপ্লুত হয়েছি; চোখের পানি ফেলেছি। কী দুর্ভাগ্য মুসলিম জাতির! তাদের পথপ্রদর্শক মহানবীকে (সা.) কবরে শায়িত করার আগেই ক্ষমতায় কে বসবেন, আগে কাকে খলিফার দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে সৃষ্টি হলো পক্ষ-বিপক্ষ। পরাস্ত হলো মহানবীর (সা.) আদর্শ। তৈরি হলো ইসলামের দুটি ধারা। মহানবীর (সা.) চার খলিফা পর্যায়ক্রমে খলিফার দায়িত্ব পেলেও দ্বন্দ্ব-সংঘাত এড়ানো যায়নি। একে একে চার খলিফাকেই প্রাণ দিতে হয়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) শহীদ হওয়ার পর মহানবীর (সা.) প্রিয় নাতি ইমাম হাসান খলিফার দায়িত্ব লাভ করেন। কিন্তু ইতিহাসের কী নির্মম পরিহাস! মাত্র ছয় মাসের মাথায় তার বদলে মুয়াবিয়া (রা.) নিজেকে খলিফা ঘোষণা করেন। ইতিহাসের ধারা যায় পাল্টে!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
15 Jan 2025

অসাধারণ লাগলো বইটা ...।

Mahadi
Mahadi ভেরিফাইড
27 Feb 2024

সম্মানিত ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক মোস্তফা কামালের বই "কারবালা উপখ্যান" পড়ে আমি অত্যন্ত আনন্দিত। ❝ফটকু মামা ও পাচু গোয়েন্দা❞, ❝বোকা ভূত❞ এবং অন্যান্য বইগুলি পড়ে আমি আগামীতে আসা বইগুলির জন্য অত্যন্ত উত্সাহিত ছিলাম, এবং "কারবালা উপখ্যান" সব প্রত্যাশার চেয়েও বেশি সন্তুষ্ট করেছিল। এই বইটির ভাবনা এবং গল্পগুলির সমৃদ্ধতা অসাধারণ।এটি সত্যিই একটি অবিস্মরণীয় সাহিত্যিক অভিজ্ঞতা।

rah****com
rah****com ভেরিফাইড
27 Feb 2024

I'm absolutely enamored by famous author Mustafa Kamal's book ❝Karbala Upakhyan❞. Having previously explored his literary world through ❝Nilgirite char goyenda" and other captivating works like ❞,❝Biggani Lira o Allien❞ "Science Fiction Complete❞, I had high expectations, and ❝Karbala Upakhyan❞ exceeded them all. The depth of emotion and the richness of storytelling in this book are simply unmatched. Kamal's ability to delve into complex themes and create compelling characters is truly remarkable. "Karbala Upakhyan" left me feeling deeply satisfied and in awe of the author's mastery of the craft. It's a testament to Kamal's excellence as a writer, and I wholeheartedly recommend it to anyone seeking a truly enriching literary experience.

Nasima Akhter Happy
Nasima Akhter Happy ভেরিফাইড
18 Feb 2024

ইসলামী ইতিহাস সম্পর্কিত এরূপ রচনা‌‌ আমায় মুগ্ধ করে তুলেছে। বইটিতে সত্যিই বিষয়বস্তু অসাধারণ ভাবে উপস্থাপিত হয়েছে।

SANJID
SANJID ভেরিফাইড
18 Feb 2024

স্বনামধন্য ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক মোস্তফা কামালের রচনায় পড়ে আনন্দ পেয়েছি। বিশেষ করে, "দেবখোপায় তারার ফুল," "জননী," "আমি পারমিতাকে বাঁচাতে চেয়েছিলাম," "হ্যালো কর্নেল," এবং "অগ্নিপুরুষ" এর মতো তার মাস্টারপিসগুলো আমার মনোযোগ আকর্ষণ করেছে। কামালের লেখা চরিত্রের বিকাশ, জটিল গল্প বলার এবং গভীর দার্শনিক অন্তর্দৃষ্টির প্রতি গভীর আকর্ষণ প্রদর্শন করে। তিনি যেভাবে তার আখ্যানগুলি অনায়াসে তৈরি করেন তা পাঠককে আকৃষ্ট করে, পাতায় উন্মোচিত ঘটনাগুলিতে নিমগ্নতার অনুভূতি তৈরি করে। আমি বিশ্বাস করি কামালের অনন্য গল্প বলার ক্ষমতা অবশ্যই তাকে সাহিত্য জগতের উচ্চতায় উন্নীত করবে এবং আমি তার আসন্ন রচনা "কারাবালা উপাখ্যান" প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা সাহিত্যে নতুন মাত্রা প্রবর্তনের প্রতিশ্রুতি দেয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

মোস্তফা কামাল এর কারবালা উপাখ্যান এর প্রকাশনায় কোন প্রতিষ্ঠান।

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি সময় প্রকাশনীর। ধন্যবাদ।

প্রশ্ন

মোস্তফা কামাল এর কারবালা উপাখ্যান এর প্রকাশনায় কোন প্রতিষ্ঠান।

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি সময় প্রকাশনীর। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূর

নূর

৳ 220৳ 220
5.00(7)
কিনুন