

Buy থানার মাটি নোনা Online in Bangladesh
লেখক: নটরাজন
- Author: নটরাজন
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
(কিছু অংশ)পন্ডিত চাণক্য নাকি সে-কালে উপদেশ দিয়েছিলেন— স্ত্রীলোক ও রাজকুলকে বিশ্বাস করা উচিত নয় । অবলা স্ত্রীলোকের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সবল রাজলকে বিশ্বাস না করার ব্যাপারটাই গুরুতর। অবশ্য একালে রাজকূল বলে কিছ, না থাকলেও রাজপর ষের অভাব নেই ৷ প্রতিটি সরকারী কর্ম চারীই এক-একটি ক্ষব্দে রাজপুরুষ, আর সেই সূত্রে আমি নিজেও। কাজেই চাণক্য পণ্ডিতের কথায় সেদিন মনে মনে ক্ষুব্ধ হওয়া আমার পক্ষে মোটেই বিচিত্র ছিল না । বাইরের লোকের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সারদার পলিশ ট্রেনিং কলেজের ইন-টাক্টর খোদ মরারীবাব, একদিন ক্লাশে বসে আমাদের যে উপদেশ দিয়েছিলেন তা শুনে সেদিন তাজ্জব বনে গিয়েছিলাম। অল্প কথার মানুষ মরারীবাব, সেদিন কথায় কথায় বলেছিলেন, বঝলে বাপ, পালিশের চাকরি । এতে বিশ্বাস করতে নেই কাউকে। মা-বাবা, ভাই-বোন, স্ত্রী পত্র কাউকে বিশ্বাস করা চলবে না । এমন কি নিজেকেও নয় । মরারীবাব, সেদিন কথাটা কিসের পরিপ্রেক্ষিতে বলেছিলেন তা আজ আর আমার মনে নেই, তবে তা যে ওই চাণক্য পণ্ডিতের উপদেশের সমগোত্রীয় তাতে কোন সন্দেহ ছিল না। চাণক্য পণ্ডিত জনসাধারণকে উপদেশ দিয়ে- ছিলেন সবাইকে অবিশ্বাস করতে ৷ এই বিশ্বাস-অবিশ্বাসের কথাটাই সেদিন কেন যেন বারে বারে মনে পড়ছিল আমার। সেদিন মানে, যেদিন আমি ও আমার বন্ধ, প্রলয় সরকার ধড়াচূড়ো পরে থানার জয়েন করতে বেরিয়েছিলাম ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ব্রিটিশ পিরিয়ডের শেষভাগ। পুলিশ ট্রেনিং সেন্টার থেকে জেলায় সদ্য যোগদানকৃত দুইজন প্রবেশনার সাব-ইন্সপেক্টর প্রলয় এবং অশোক। পুলিশ এর বিভিন্ন ইউনিট থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তদন্তের মাধ্যমে বিভিন্ন ঘটনার প্রকৃতি রহস্য উদঘাটনে পুলিশের সুকৌশলের অনবধ্য ধারাবাহিক বর্ননা। এছাড়া বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনকারীদের সাথে সম্পর্কের টানা-পোরণসহ নতুন পুলিশ অফিসারের প্রেম, বিরহ ও সামাজিকতার এক অসাধারণ প্রতিছবি।























