

Buy স্ত্রী Online in Bangladesh
লেখক: বিমল মিত্র
- Author: বিমল মিত্র
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 8172935038
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 4th Edition, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
’স্ত্রী’ -বইয়ের উপন্যাস সূচী * স্ত্রী * স্ত্রী জাতক* স্ত্রীলোক * বেনারসী
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব ভালো
পড়ে ভাল লাগল
কে এই বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী বিমল মিত্র? তিনি বাংলা কথাসাহিত্যের নায়ক। শুধু কি নায়ক? না, তিনি কথাসাহিত্যের মহানায়ক। তাঁর উপন্যাসের সংখ্যা কতো? কেউ কেউ বলেন দুইশ। হয়তো একটু বাড়িয়ে বলেন। কিন্তু একশ তো হতে পারে। মনে রাখতে হবে, তাঁর সময়ের কথা। তখন না ছিল কম্পিউটার, না ছিল এতো উন্নত প্রযুক্তি। হাজার হাজার পৃষ্ঠা হাতে লিখতে হতো। তিনি হাতে লেখার কালের মানুষ। বাংলার ঘবে ঘরে বিমল মিত্রের বই পাঠকেরা পড়তেন। কতো কতো বই- কড়ি দিয়ে কিনলাম, চার চোখের খেলা, সাহেব বিবি গোলাম, আসামী হাজির, এর নাম সংসার, নিশিপালন, কন্যাপক্ষ, যে অংক মেলেনি, পয়সা পরমেশ্বর, স্বামী স্ত্রী সংবাদ, শেষ পৃষ্ঠায় দেখুন, নিবেদন ইতি, রং বদলায়, সব ঝুট হ্যায় ইত্যাদি। এই তালিকার বাইরেও বিমল মিত্রের আরো বই আছে। যতোদূর মনে হয়- এগুলো সব উপন্যাস। তাঁর ছোটগল্প এখনও হাতে পাইনি। সুতরাং পাঠ করার সুযোগ পাইনি। ‘কড়ি দিয়ে কিনলাম’ দুই খণ্ডের উপন্যাসের প্রথম খণ্ডে তাঁর বইয়ের যে তালিকা দেয়া আছে, সেখানে গল্প উপন্যাস আলাদা করে লেখা নেই। শুধুই তালিকা। সেই তালিকার মধ্যে শ্রেষ্ঠ গল্প ও গল্পসম্ভার দুটো নাম আছে। এতেই বোঝা যায়, তিনি কেবল উপন্যাস লেখেননি, সাহিত্যের পরম সূক্ষ্মতম শিল্প ছোটগল্পেও সমান দক্ষ কারিগর ছিলেন। আমি সাহিত্যের সৃষ্টি এক মানুষ মনে হয়। আজ পর্যন্ত একফোঁটা সাহিত্য সৃষ্টি করতে পারিনি, ও আমার সাধ্যাতীত। তবে সাহিত্য থেকে মুক্তি চেয়েছি এককালে।























