

Buy শেষ বিকালের কান্না Online in Bangladesh
লেখক: নসীম হিজাযী
- Author: নসীম হিজাযী
- Publisher: প্রীতি প্রকাশন
- Isbn: 9845812023
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 4th Printed, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"শেষ বিকালের কান্না" বইয়ের ফ্ল্যাপের লেখা: সীমান্ত ঈগল আর নেই। আঁধার রাতের মুসাফিররা জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে জন্মভূমির স্বাধীনতা সীমান্ত টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ধুর্ত ফার্ডিনেন্ডের চক্রান্তজালে বন্দী হয়ে আজ তারা নিঃশেষিত। চারদিকে রক্ত আর আগুনের সয়লাব। বাতাসে গুমরে মরছে মজলুম মানুষের কান্না। দরদী লেখক নসীম হিযাজী সেই বিভীষিকাময় স্পেনের করুণ কাহিনী তুলে ধরেছেন তার অসামান্য উপন্যাস ‘কালিসা আওর আগ গ্রন্থে। এ কাহিনী বর্ডই বেদনাবিধুর, বড়ই শােকাবহ। বাংলায় এটি আমরা প্রকাশ করি ‘শেষ বিকালের কান্না নামে। কেবল উপন্যাস পড়ার আনন্দ নয়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখা কত বেশী গুরুত্বপূর্ণ এ বই আমাদের সে দিকনির্দেশনাই দেয়। আসুন, স্পেনের পরিণতি আসার আগেই আমরাও সচেতন হই, নিজের রক্তের বিনিময়ে টিকিয়ে রাখি। আপন মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ইতিহাস ভিত্তিক এই বই গুলো অনেক সুন্দর
অসাধারণ একটি বই। বইয়ের মান এবং মূল্য দুইটিই ভালো

সুন্দর একটা বই

শেষ বিকালের কান্না। মূল বইয়ের নাম ‘কালিসা আওর আগ’। ঐতিহাসিক উপন্যাস। ‘শেষ বিকালের কান্না’ প্রীতি প্রকাশনী থেকে অনূদিত হয়েছে। এটি ‘আঁধার রাতের মুসাফির’ এর সিক্যুয়েল। গ্রানাডার পতনের পরবর্তি স্পেন এর মুসলিমদের অবস্থা ও কুখ্যাত স্পেনিশ ইনকুইজিশনের অত্যাচারের ইতিহাস এই উপন্যাসে আলোচিত হয়েছে।

ভাবতেও অবাক লাগে যে আজকের স্পেন আট'শ বছর মুসলমানেরা শাসন করেছে। রাজা ফার্দিনান্দ ও রাণী ইসাবেলার সূক্ষ ষড়যন্ত্র কি মুসলিমরা বুঝতে পারেনি। আবু আব্দুল্লাহর মতো কিছু গাদ্দার ও বিশ্বঘাতকদের জন্য মুসলিমদের আজকে এই অবস্থা। নসীম হিজাযী স্পেনে মুসলিম শাসনের শেষের দিকের সেই ভয়াবহ চিত্র এই বইটিতে তুলে ধরেছেন। সঠিক ইতিহাস জানার জন্য বইটি আদর্শ হতে পারে।





















