

Buy সাইমুম ৬৫ : শান্তির দ্বীপে সংঘাত Online in Bangladesh
লেখক: আবুল আসাদ
- Author: আবুল আসাদ
- Publisher: বাংলা সাহিত্য পরিষদ
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রেসিডেন্ট ডিওডোন ডেডিনের মেয়ে সারা সোনিয়ায় জেরার মুখে পড়ল আহমদ মুসা। কেন তিনি শুধু মুসলমানদের স্বার্থে কাজ করেন? আহমদ মুসা বলল, 'বিশ্বের মুসলমানদের পাশে আমাকে বেশি দেখা যাবার কারণ, গোটা দুনিয়ায় মুসলমানরাই আজ বেশি নির্যাতিত। মুসলমানরা আজ দুনিয়ায় শতরকম নির্যাতনের শিকার। এমনকি জাতিসংঘ তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করে। পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের সশস্ত্র খ্রিস্টান মুক্তিকামীদের বলা হয় স্বাধীনতা যোদ্ধা, কিন্তু ফিলিস্তিন ও কাশ্মীরের মুক্তিকামীরা সন্ত্রাসী। বিশ্বে আজ মুসলমানরা অসহায় মজলুম। তাই তাদের পাশে আমাকে বেশি দেখা যাবারই কথা। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার সাধ্য ও সুযোগ অনুসারে আমি অমুসলিমদের জন্যে যা করেছি এবং মুসলিমদের জন্যে যা করেছি তার একটার চেয়ে অন্যটা খুব কম কিছু নয়। আসল কথা হলো, আমি মানুষের পরিচয়ের চেয়ে কে জালেম আর কে মজলুম- এটাই বড় করে দেখেছি। আমার ধর্মের এটাই শিক্ষা।'..... আহমদ মুসার পরশে লোহাও যে খাঁটি সোনায় পরিণত হয় তা আবার প্রমাণিত হলো... আহমদ মুসাকে নিষ্ক্রিয় রেখে মাত্র কয়েকজন সন্ত্রাসী রুখে দিল অন্য আরেক দল ভয়ঙ্কর সন্ত্রাসীকে। ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল আহমদ মুসাসহ ইদি আসুমানি মোহাম্মদের গোটা পরিবার। কিন্তু কেন, কীভাবে?... এ ধরনের অসংখ্য ঘটনা প্রবাহ সামনে নিয়ে হাজির হলো 'শাস্তির দ্বীপে সংঘাত’।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Awesome 👍

interesting
২০২১ সালের কথা আমি সাইমুম সিরিজ শুরু করি। অপারেশন তেলঅবিব থেকে এখন পর্যন্ত ৩০-৪০ টা বই পড়েছি। রাইটার এর উদ্দেশ্য অনেক ভালো। তরুণ প্রজন্ম কে ইসলামী ইতিহাস জানানো। বাট বই টা পড়লে বুঝবেন উনার চিন্তা ভাবনা এবং উপস্থাপনায় কিছু বাজে বিষয় আছে। ১। প্রথমত একটা কমন সিনারিও হলো ইসলামী বই হলেও আহমদ মুসা (মূল চরিত্র), এবং তার সহযোদ্ধাদের (উপন্যাস অনুযায়ী বদলায় ) সাথে অন্য ধর্মের মেয়েদের একটা সম্পর্ক হয়, যেটাকে ইনিয়ে বিনিয়ে ইসলামী কায়দায় দেখানো হয়। এবং শেষ পর্যন্ত এই পদ্ধতি তে মেয়েরা ইসলামের পথে আসে। ২। এই সিরিজে কয়েক টা উপন্যাসে আহমদ মুসা কে 'মসিহ ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যেটার মাধ্যমে টার ক্যারেক্টার টাকে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল করার চেষ্টা করা হয়েছে। ৩। তার চিন্তা ভাবনার একটা দিক হল তার মতে মুসলিমরা কখনো ভুল করতে পারে না। অনেকটা রেসিয়াল সুপ্রিমেসিস্ট দের মতো চিন্তা ভাবনা। আমার মতে এক মাত্র রাসূলুল্লাহ (সা:) ছাড়া সবাই ভুল করতে পারে। ৪। রাইটার pseudo- science এবং pseudohistory তে ব্যাপক বিশ্বাসী। প্রোপাগান্ডা প্রচার পর্যন্ত করেন। ৫। বই এর মূল চরিত্র আহমদ মুসা। তাকে এতো বেশি বড়ো করে দেখানো হয়েছে তার উদাহরণ হিসেবে বলি, পৃথিবীর সব মানুষের বুদ্ধিমত্তা আহমদ মুসার চেয়ে নগন্য। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, antagonist এর পারসপেক্টিভ নেই, যেখানেই বিপদ আহমদ মুসা ছাড়া কেউ সেটা সমাধান করতে পারে না। ৬। খুব সহজেই রাইটার পৃথিবীর বড় বড় সব শক্তি কে নাস্তানাবুদ করেছেন। আর পদ্ধতি গুলো এতো অবাস্তব আর শিশুসুলভ পদ্ধতি কী আর বলবো। একটা বই লিখার ক্ষেত্রে তেমন কোনো গবেষণা ও করেন নি। কয়েকটা ইসলামী ইতিহাস পরেছেন কেবল। যুদ্ধ পদ্ধতি, espionage, স্পেশাল অপারেশন, ফায়ার আর্মস এগুলো সম্পর্কে জাস্ট জেনারেল ধারণা নিয়ে বই লিখেছেন। তিনি অনেকের এ পছদের রাইটার।আপনারাও হয়তো লক্ষ্য করেছেন বিষয়টা। আমি আগেও বলেছি বই এর কনসেপ্ট টা ভালো বাট বই গুলো লেখার ক্ষেত্রে রাইটার "quantity over quality" তে মনোযোগ দিয়েছেন।

শান্তির দ্বীপে সংঘাত বইটিতে একি পেইজ কয়েকবার ছাপা হয়ে যুক্ত,অনেকগুলা পৃষ্ঠা নেই.. শেষের পেইজ এর অংশটুকু ও নেই কেমন বই কিছুই বুঝলাম না
প্রশ্ন ও উত্তর (Q/A)
is it available for online reading??
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।
বইটির ই বুক ভার্সন কি বের হয়েছে এখন?
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।
বইটিতে কয়েকটি পৃষ্ঠা নাকি নেই, এই সমষ্যা সমাধান কী হয়েছে?
প্রিয় গ্রাহক, জি! এরকম সমস্যা সব বইতে থাকে না, কিছু বইতে থাকে।
is it available for online reading??
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।























