পুরোনো গোরস্থানের পেছনে
বই কালেকশন

Buy পুরোনো গোরস্থানের পেছনে Online in Bangladesh

লেখক: সুস্ময় সুমন

4.50
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুস্ময় সুমন
  • Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
  • Isbn: 9785438972157
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 125৳ 125
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ছয় বছর পর মামার বাড়ি নীলাচলে বেড়াতে এসেছে রাতুল ও তার মা অনিমা মির্জা। তারা এখানে আসার পরপরই ঘটতে শুরু করে রহস্যময় সব ঘটনা। রাতুলের বড় মামাসহ বাড়ির সবাই রাতুলকে নিষেধ করে পুরোনো কবরস্থানের পেছনে যেতে। ওখানে আছে এক পোড়োবাড়ি, যা একসময় বড় মামাদেরই ছিল। এখন ওটা ভুড়ুতে বাড়ি হিসেবে পরিচিত। প্রতি অমাবস্যার রাতে সেই বাড়ি থেকে ভেসে আসে বিজাতীয় কোনো পশুর হাড় হিম করা চিৎকার।এদিকে পুরোনো গোরস্থানটা কেন পুরোনো, সেটাও এক রহস্য। মনা নামে এক পাগল নাকি ওই গোরস্থানের গোর খুঁড়ে লাশের মাংস খেত। এক রাতে সে পাকড়াও হয় গোরখোদকের হাতে আর গণপিটুনিতে মারা যায় সে।এর দুদিন পরই গোরখোদকের ঘাড় মটকানো লাশ মেলে গোরস্থানের পেছনে। এর পর থেকে ওই গোরস্থানের আশপাশেও আর ভেড়ে না এলাকার মানুষজন।সবকিছু বড্ড বিভীষিকাময় মনে হয় রাতুলের কাছে। মামাতো ভাই শাকিলকে সঙ্গে নিয়ে তদন্তে নামে সে। আর তখনই নীলাচলের বিভিন্ন বাড়ি থেকে উধাও হয়ে যেতে শুরু করে একের পর এক সাত-আট বছর বয়সী বাচ্চারা।তদন্তে নেমে রাতুল হাড়ে হাড়ে টের পায়, গোয়েন্দা হয়ে ওঠা এতটা সহজ কাজ নয়! মাথার ওপর ফণা তোলে বিষধর গোক্ষুর সাপ।চোখেমুখে অন্ধকার দেখে রাতুল। এ যাত্রায় জীবন নিয়ে আদৌ বেঁচে ফেরা হবে কি তার?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Md Habib
Md Habib ভেরিফাইড
23 May 2026

আলহামদুলিল্লাহ্।অনেক ভালো। page quality অনেক ভালো 🥀🥀।

Mazharul Islam
Mazharul Islam ভেরিফাইড
04 Apr 2026

অসাধারণ একটা বই

01981706633
01981706633 ভেরিফাইড
23 Dec 2025

বইটিতে পেজ সংখ্যা 127 আমি বই টি দুই দিনে পড়েছি বই টিকে অপ্রয়োজনীয় কথা একটু বেশি মনে হয়েছে আসল কথা এবং থ্রিলার পেয়েছি শেষ 27 পেজে গল্পটা মোটামুটি ভালো লেগেছিল তবে আসল গল্প যাস্ট 3 to 4 পেজ over all বইটি 8 out of 10

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন