নরক নিবাস
বই কালেকশন

Buy নরক নিবাস Online in Bangladesh

লেখক: ইসমাইল আরমান

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইসমাইল আরমান
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 313৳ 35011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

লোকে বলে হেল হাউস, মানে নরক নিবাস...সোয়া শ বছরের পুরোনো এক প্রাচীন বাড়ি। দেখলেই ভয় করে। বলতে গেলে ধরেবেঁধেই অয়ন আর জিমিকে সেখানে নিয়ে গেল রিয়া। কারণ, ওর অ্যান্টিক-পাগল খালা কিনেছেন বাড়িটা, আর তার পর থেকেই অদ্ভুত সব কাণ্ড ঘটছে সেখানে। শোনা যাচ্ছে ভুতুড়ে শব্দ, রাতদুপুরে জ্যান্ত হয়ে উঠছে ব্রোঞ্জের মূর্তি, বাড়ির চারপাশে ঘুরঘুর করছে রহস্যময় কিছু মানুষ। তদন্তে নেমে দিশাহারা দশা হলো ওদের, পড়তে হলো মারাত্মক বিপদে। কী ঘটছে, কেন ঘটছে, কিছুই বোঝার উপায় নেই। এই জটিল রহস্য কি আদৌ ভেদ করতে পারবে ওরা?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Asaduzzaman Dulu
Asaduzzaman Dulu ভেরিফাইড
03 Jun 2026

One of the best books in Ayon Jimi Series.

880****832
880****832 ভেরিফাইড
31 Mar 2026

Ayon jimi is always best

Shimanto Paul
Shimanto Paul ভেরিফাইড
30 Dec 2025

That book is absolutely tremendous. Every reader who loves detective books must read it.

MD. Mizanur Rahman
MD. Mizanur Rahman ভেরিফাইড
15 Dec 2025

আমি বরাবরই অয়ন জিমির ভক্ত। তাই এই বই দেখার সাথে সাথেই অর্ডার করেছি। সবার এই বই একবার পড়া উচিত।‌‌‌‌‌‌‌

রাতুল খান
রাতুল খান ভেরিফাইড
14 Sep 2025

অয়ন-জিমির বান্ধবী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার এক এন্টিক পাগলা খালাম্মা দেড়শো বছরের পুরনো ভিক্টোরিয়ান ধাঁচের একটা বাড়ি খরিদ করেছে। বাড়ির নাম হেল হাউস, অয়নের ভাষায় - 'নরক নিবাস'। তো খালাম্মা হেল হাউসে ওঠার পর থেকেই তার জীবন হেল হয়ে যাওয়া শুরু হয়। দিন নাই, রাত নাই - বাড়ির বিভিন্ন জায়গা থেকে অদ্ভোত আওয়াজ শোনা যায়। ধুপধাপ! ধুপধাপ! ধুপধাপ! শুধু ধুপধাপ শব্দই নয়, নরক নিবাসে রাত-বিরেতে রাজা আর্থারের মূর্তিও জীবন্ত হয়ে ঘুরে বেড়ায়! প্রথমে রিয়া একাই 'ধুপধাপ রহস্য' সমাধানের চেষ্টা করে। কিন্তরিক সে পারে না। পরে বাধ্য হয়ে অয়ন-জিমিকে ডেকে নিয়ে আসে। সবাই তখন বুদ্ধি আর শক্তি খাটায়ে রহস্য ভেদ করে। মানে অয়ন বুদ্ধি খাটায়, জিমি শক্তি খাটায়, আর রিয়া ওদের দুইজনরে খাটায়। অয়ন-জিমি সিরিজ সেবা থেকে প্রথমায় চলে আসার পর, এখন পর্যন্ত এই বইটাই বেস্ট লাগছে। এক শোয়ায় শেষ করার মতো বই। এই হরর হাউস টাইপের মিস্ট্রিগুলা আমার বরাবরই ভালো লাগে। সেই তিন গোয়েন্দা সিরিজের প্রথম বইয়ে টেরর ক্যাসেলের রহস্য থেকে ভালো লাগা শুরু। আগেও অয়ন-জিমি সিরিজে এই টাইপের একাধিক বই বের হইছে, সেইগুলাও যথেষ্ট ভাল ছিল। তবে আমার কাছে 'প্রাসাদবাড়ির রহস্য'র পর 'নরক নিবাস'ই সবচেয়ে বেশি ভাল্লাগছে। কিশোর থ্রিলার হিসেবে রহস্যটা যথেষ্টই জটিল ছিল। চরিত্রের ঘনঘটা ছিল। অয়ন-জিমি সিরিজের নিয়মিত সমস্ত বৈশিষ্ট্য ছিল। যেমন - অয়নের শাণিত বুদ্ধির ঝলকের সাথে ভূতভীতু জিমির চোখের পলকে দু:সাহসী হয়ে ওঠা, জিমি-রিয়ার উপভোগ্য খুনসুটি, রিয়ার কারাতের কারিকুরি - সবই একদম সঠিক মাত্রায় উপস্থিত ছিল। শেষে ফেলুদা স্টাইলে অপরাধীর মুখোশ উন্মোচন ছিল। সব মিলায়ে পারফেক্ট কম্বো। তবে আমার ধারণা, বাড়ির ধুপধাপ রহস্য সমাধানের জন্য অয়ন-জিমির বদলে হিমুকে নিয়ে আসা হইলে আরও ত্বরিত ফল পাওয়া যাইতো। রাতের বেলা ঘুমানোর সময় হিমু দেখতো যে, মাজেদা খালার সদ্যমৃত স্বামী, অর্থাৎ খালুসাহেব খাটের নিচে সম্পুর্ণ নেংটো হয়ে বসে আছেন, আর একটু পরপর ধুপধাপ শব্দ করতেছেন। খালা তখন স্বীকার যাইতেন যে, তিনি 'ভুল করে' খালুর পিঠে মালিশের ওষুধ দুই চামচ খালুকে খাওয়ায় দিছিলেন। ফলে খালুসাহেব পটল তুলেছেন। খালুসাহেব এখন খালার ওপর প্রতিশোধ নেয়ার জন্য নেংটো ভূত হয়ে খাটের নিচে বসে ধুপধাপ শব্দ করতেছেন। মামলা ডিসমিস! যাই হোক, বুড়া বয়সে কিশোর বয়সীদের জন্য লেখা বইটা পড়ে ভাল্লাগছে। পড়ার সময় বয়স বিশ বছর কমে গেছিল। মনে হইতেছিল, আমার বয়স.... থাক! রেটিং: ৪.৫ (৫)

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

ভাইয়া,এটা কি হার্ডকাভার?

উত্তর

Yes

প্রশ্ন

ভাইয়া,এটা কি হার্ডকাভার?

উত্তর

Yes

প্রশ্ন

is this a single story book?

উত্তর

Yes

প্রশ্ন

ভাইয়া,এটা কি হার্ডকাভার?

উত্তর

Yes

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন