

Buy রাজনৈতিক আদর্শ Online in Bangladesh
লেখক: বার্ট্রান্ড রাসেল
- Author: বার্ট্রান্ড রাসেল
- Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
- Isbn: 9841804263
- Number Of Pages: 110
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"রাজনৈতিক আদর্শ" বইটির সূচিপত্রঃপ্রথম অধ্যায়ঃ রাজনৈতিক আদর্শ।দ্বিতীয় অধ্যায়ঃ পুঁজিবাদ ও মজুরিপ্রথাতৃতীয় অধ্যায়ঃ সমাজতন্ত্রের ত্রুটির দিকচতুর্থ অধ্যায়ঃ ব্যক্তিস্বাধীনতা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণপঞ্চম অধ্যায়ঃ জাতীয় স্বাধীনতা ও আন্তর্জাতিকতাবাদসংযােজনঃ নােবেল পুরস্কার গ্রহণকালের বক্তৃতা :রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বৃত্তি-প্রবৃত্তি
রিভিউ ও রেটিং (Review & Rating)
গোছানো এবং সাবলিল একটি বই।
একটু কঠিন তবে বুঝতে পারলে অনেক কাজে দেবার মতো বই।।
Good
👉🥺👈

দার্শনিক, শিক্ষক, সাহিত্যিক, রাজনীতিবিদ, গণিতবিদ এবং শান্তিবাদী - এরকম একগাদা ভারী ভারী শব্দযুগ্ম প্রয়োজন মনীষী বার্ট্রান্ড রাসেলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি বরাবরই উচ্চকণ্ঠ সামাজিক, রাষ্ট্রীক এবং মানবিক অবিচারের বিরুদ্ধে। সবচেয়ে বেশি ঘৃণা করতেন যুদ্ধকে। কস্মিনকালেও সায় দেন নি ধনী-নির্ধনের বৈষম্যের পক্ষে। অথচ তিনি কমিউনিস্ট নন। ধর্মীয় গোঁড়ামিকে তুলোধুনো করার সুযোগ কখনো ছাড়তেন না। এই বই তাঁর বক্তৃতাসংকলন। প্রথম মহাযুদ্ধের সময় বিভিন্ন স্থানে দেওয়া কিংবা দিতে চাওয়া বক্তব্যের অনুলিখন 'Political Ideals'। রাসেল কী বিশ্বাস করতেন তা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন সকলকে। ব্যক্তিস্বাতন্ত্র্য, গণতন্ত্র, শ্রমিকশ্রেণির অধিকার এবং রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে রাসেলের প্রতিটি বাক্য ছিল জোরালো। কিছু ক্ষেত্রে বার্ট্রান্ড রাসেলের চিন্তা ইউটোপিয়ান মনে হয়েছে। তিনি বারবার বিশ্বভ্রাতৃত্ববোধ, সৌহার্দপূর্ণ মনোভাব বাড়ানোর কথা বলছিলেন। জোর দিচ্ছিলেন এমন এক প্রতিষ্ঠান গঠনের যা সকল রাষ্ট্রকে নিরস্ত করতে তার অন্যায় আচরণ করা থেকে। রাষ্ট্রযন্ত্রের খড়গ থেকে জনতাকে বাঁচানোর পথ হিসেবে বৈশ্বিক সেই প্রতিষ্ঠানের কতটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে তারও রূপরেখা তিনি এঁকেছেন। উল্লেখ্য, রাসেল যখন কল্পিত এই সংগঠনের কথা বলেছেন তখনো গঠন হয় নি লিগ অব নেশনস। জাতিসংঘ তো অনেক পরের কথা। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছিল লিগ অব নেশনস। জাতিসংঘ তো ঠুঁটো জগন্নাথ। অর্থাৎ শান্তির পূজারি রাসেল এতটাই শান্তিবাদী ছিলেন যে তার কল্পনার প্রতিষ্ঠান বাস্তবে রূপ পেলেও ব্যর্থ হয়েছে। ভালো লেগেছে বইটা পড়তে। ভাবনার খোরাকি পেয়েছি। বিশেষত, সমাজব্যবস্থাকে নিয়ে। ছোট্ট অথচ অত্যন্ত ভারী একটি পুস্তকের উদাহরণ হলো এই বইটি। চিন্তার কিছু দ্বারে জোরসে ধাক্কা দেওয়ার মতো বই।























