

Buy অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এবং কৈফিয়ত ও কিছুকথা Online in Bangladesh
লেখক: মেজর এম এ জলিল
- Author: মেজর এম এ জলিল
- Publisher: কমল কুঁড়ি প্রকাশন
- Isbn: 9848300554
- Number Of Pages: 111
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
”অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ের ভূমিকা: শতাব্দী থেকে শতাব্দী বাংলাদেশের এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের স্বস্ব ধর্ম-কর্ম, সংস্কৃতি, আচার-অনুষ্ঠানসহ মােটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এসেছে। এই সহাবস্থানমূলক বসবাসের মাধ্যমে এদেশের মানুষ গড়ে তুলেছে সমৃদ্ধশালী. ঐতিহ্য। তবে যুগে যুগে এই ভূখণ্ডের জনগণ বিদেশী শাসকশােষকদের হাতে শােষিত-নিপীড়িত এবং লুণ্ঠিত হয়েছে। বৃটিশ শাসক-শােষকের সুদীর্ঘ দু'শাে বছরের শােষণ এখনাে অনেকের স্মৃতিতে দুঃস্বপ্নের মতই জেগে আছে। একইভাবে হিন্দু ব্রাহ্মণ্যবাদ এবং জালেম জমিদারী প্রথার মাধ্যমেও নিষ্পেষিত হয়েছে এই ভূখণ্ডের শান্তিপ্রিয় জনগণ। সর্বশেষে, ভারত বিভক্তি এবং তারই ফলশ্রুতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান অর্জন। বৃটিশ রচিত ঔপনিবেশিক আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামাে বহাল রেখে পাকিস্তানের উঠতি পুঁজিবাদীগােষ্ঠী, বিশেষ করে সামরিক এবং বেসামরিক আমলাগােষ্ঠী এ অঞ্চলের জনগণের ওপর বিমাতাসুলভ আচরণ এবং শশাষণ প্রক্রিয়া অব্যাহত রাখে। যার ফলে এ অঞ্চল থেকে যায় অনগ্রসর, অবহেলিত এবং নিগৃহীত। নিগৃহীত জনগণের অভাব-অনটন; হতাশা ও বিক্ষোভ ক্রমশঃই পুঞ্জীভূত হতে থাকে এবং ধীরে ধীরে ধূমায়িত হতে হতে ১৯৭১ সনে একটি প্রবল আগ্নেয়গিরির মতনই উদ্গীরণ ঘটে। এ উদ্গীরণই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাঙালী জাতির ধারাবাহিক মুক্তি আন্দোলনেরই একটি স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় রূপ। যুগ যুগ ধরে বাঙালী জাতি দেশী-বিদেশী শাসকশােষকের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে লড়াই করে এসেছে—কখনাে করেছে সংঘবদ্ধভাবে, কখনাে বা বিচ্ছিন্নভাবে। কিন্তু এ জাতির বিকাশের ইতিহাসে কোনকালেই সংগ্রামী জনগণ একেবারে নিস্তব্ধ হয়ে যায়নি। নিরবচ্ছিন্ন লড়াইয়ের মধ্যে লালিত মুক্তিপাগল বাঙালী জাতি সর্বযুগেই শােষকদের কবর রচনা করে এসেছে এবং আন্দোলনের ধারা রেখেছে অব্যাহত। সূ চি প ত্র* মুক্তিযুদ্ধ-পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান-১৭* সশস্ত্র গণবিস্ফোরণ-২০* শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা-২৪* মুক্তিযুদ্ধকালীন প্রকৃত অবস্থা-৩০* ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির-৩৭* ডিসেম্বর ও ভারতীয় সৈন্যের অনুপ্রবেশ-৪৬* বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন-৫২* স্বাধীনতা, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও ইসলাম-৫৫* আওয়ামী লীগের চার রাষ্ট্রীয় মূলনীতির উৎস-৬১
রিভিউ ও রেটিং (Review & Rating)
বাংলাদেশ এখনো যে এখনো মুক্ত হতে পারেনি এবং পূর্ববর্তীতেও ছিল না। ভারতের আধিপত্যবাদ কিভাবে পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছিল, সেগুলো এই বই থেকে জেনেছি। এ বইটি এক কথায় অসাধারণ।
মুক্তিযুদ্ধের পরে আমরা কতটুকু স্বাধীন হতে পরেছি,কোন চেতনা লালন করছি।আদৌও কি বিভক্ত হওয়া যৌক্তিক ছিলো।এই বিভাজন হয়েও বাঙালি সত্ত্বার মুক্তি মিলেনি স্বাধীন জীবনে।এই অরক্ষিত ব্যাবস্থাপনায় ধ্বংসের মূল হয়ে দাড়িয়েছে। আমরা এখন আমাদের দৃষ্টি অবলোকন করলেই দেখতে পাই একদল শ্রেণি মুক্তিযুদ্বের চেতনা চেতনা করে, কিন্তু তারা বাস্তবে কোন কাজই করে নাই।সুবিধাভোগর লোভী শ্রেণি ক্ষমতার জন্য মুক্তিযুদ্ধ কে ব্যাবসার বস্তু বানানো হয়েছে। এই মুক্তিযুদ্ধ আজো অধরায় স্বাধীনতা রয়ে গেছে।


যাচাই-বাছাই করে তারপর রিভিউ দিতে আসলাম আলহামদুলিল্লাহ এ টু জেড ওকে বইটির ১১১ পৃষ্ঠা। বাংলাদেশের যুদ্ধের ইতিহাস জানতে চাইলে এই বইটি সবার প্রয়োজন। রকমারি কে ধন্যবাদ, বরাবর আমরা যেন অথেনটিক বই পাই।











মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী চেতনার বাইরে গিয়ে নতুন অনেক তথ্য পাওয়া যাবে এবং কমিউনিস্ট আন্দোলন সম্পর্কেও অনেক বিষয় জানা যাবে ।অনেক ভালো মানের একটা বই।

অসাধারণ একটা বই। বইটা পড়লে আপনার মনে হবে আপনি সেই...ফিরে গেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। বুঝতে পারবেন কীভাবে আমাদের থেকে সত্য ইতিহাস লুকোনো হয়েছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটি কি এখন অর্ডার করা যাবে??
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বইটা কবে পাওয়া. যাবে
প্রিয় গ্রাহক, দুঃখিত! এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
বইটি নিতে চাই পাওয়া যাবে এখন!?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইটা নিয়ে আসেন?
প্রিয় গ্রাহক, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























