

Buy বিশ্বরাজনীতির ১০০ বছর - প্রথম খণ্ড Online in Bangladesh
লেখক: ড. তারেক শামসুর রেহমান
- Author: ড. তারেক শামসুর রেহমান
- Publisher: শোভা প্রকাশ
- Isbn: 984 70084 0034 7
- Number Of Pages: 352
- Language: বাংলা
- Edition: 14th Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথা বিশ্ব রাজনীতির ১০০ বছর গ্রন্থটি মূলত বিংশ শতাব্দীর ইতিহাস সংঘটিত হওয়া ঘটনাবলির একটি সংকলন। বিংশ শতাব্দীর যে বিষয়গুলো রাজনীতিতে আলোড়ন তুলেছিল, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে। বিশেষ করে দু’দুটো বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। চীনের সংস্কার কর্মসূচিও আলোচনা থেকে বাদ যায়নি। গ্রন্থটির দুটো উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও বিশ্ব পরিবেশগত সমস্যা। বিংশ শতাব্দীতে এই দুটো বিষয় বিশ।ব রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা, বাণিজ্যজোট হিসেবে এদেশে ভূমিকা সঙ্গত কারণেই তাই আলোচনা করা হয়েছে। অন্যদিকে বিশ্ব পরিবেশগত সমস্যা শীর্ষক অধ্যায়ে স্থান পেয়েছে বিশ্বের উষ্ণতারোধ সংক্রান্ত কিয়োটো চুক্তি থেকে শুরু করে বিশ্ব ধরিত্রী সম্মেলনের বিষয়টি পর্যন্ত। বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় উভয় অধ্যায়েই বাংলাদেশ একটি প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে। ‘সভ্যতার সংকট’ বিংশ শতাব্দীর শেষ দিনগুলোতে আলোচনার ঝড় তুলেছিল। এটা বিবেচনায় নিয়ে ঊনবিংশ অধ্যায়ে ‘সভ্যতার সংকট’ ও নয়া বিশ্ব ব্যবস্থার স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটিতে প্রচুর সারণি ব্যবহার করা হয়েছে। এর ফুলে পাঠকররা ওইসব উপাত্ত ও তথ্য নিয়ে বিংশ শতাব্দীতে সংঘটিত বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করতে পারবেন।গ্রন্থটিতে মূলত রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য একটি রেফারেন্স বই। সাধারণ পাঠকরাও বইটি পড়ে বিশ্ব রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জানার জন্য ভালো একটা বই।

বিশ্বরাজনীতির উপর অসাধারণ একটি বই। এই বইয়ে সহজ ও সাবলীলভাবে বিষয়বস্তুগুলো উপস্থাপন করা হয়েছে। আমার বিশ্ব রাজনীতি সম্পর্কে কম ধারণা থাকা সত্ত্বেও সব বিষয়বস্তু অনুধাবন করতে পেরেছি।
One of the best book's I have read. Highly recommended if you need a brief deion of world politics

Brief history about what happened in the last century. Not in detailed but it will open a path to learn what to read next.
তারেক শামসুর রেহমান স্যারের অসাধারণ একটা বই পাঠককে বিশ্বরাজনীতি সম্পর্কে আরোও ভাবিয়ে তুলবে নিশ্চিত করে বলা যায়।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এখানে কি ১ম ২য় খন্ড একসাথে? বুঝতেছিনা
১ম খন্ড এটি।
এটা কি হার্ডকাভার?
জি, বইটি হার্ডকভার
বইটির কি কোনো খন্ড রয়েছে?
জি, বইটির ২য় খন্ড রয়েছে। নিম্নের লিংকে ২য় খন্ড বইটি দেখতে পারেন- https://www.rokomari.com/book/203285/bisso-rajnitir-aksho-bochor--2nd-part-
বইয়ের পাতা গুলোর মান কেমন
প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।























