

Buy সংবিধান বিতর্ক ১৯৭২ Online in Bangladesh
লেখক: আসিফ নজরুল
- Author: আসিফ নজরুল
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789849688617
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 1st Published 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের নেতারা। স্বাধীন দেশের সংবিধান রচনার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে তাঁরা বসলেন গণপরিষদে। এ সময় পরিষদের বৈধতা এবং তার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দল। খসড়া সংবিধানের কিছু বিষয়বস্তু নিয়েও গণপরিষদে গুরুতর আপত্তি ওঠে। দীর্ঘ আলোচনা ও তর্কবিতর্ক হয়। শেষে স্বাধীন দেশের লক্ষ্য, আদর্শ, নাগরিক অধিকার ও সরকার কাঠামো–সংক্রান্ত অধিকাংশ বিষয়ে ঐকমত্যে পৌছানো যায়। সংবিধানে প্রত্যয় ব্যক্ত করা হয় শোষণ ও বৈষম্যহীন একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ব্যাপারে। সেই সঙ্গে গণপরিষদে আলোচনা কালে ক্ষুদ্র জাতিসত্তার অস্বীকৃতি, অবাধ জাতীয়করণ, প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা প্রদান, সংসদ সদস্যদের অধিকারহীনতা, নির্বাচনকালীন সরকার সহ কিছু বিষয়ে সতর্কবাণীও উচ্চারিত হয়। ১৯৭২ সালের গণপরিষদ বিতর্কে প্রতিফলিত সেই স্বপ্ন, শঙ্কা আর অঙ্গীকারের কথা না জানালে আমাদের মূল সংবিধান, অভীষ্ট সাংবিধানিক গন্তব্য কিংবা আগামীর সংস্কার– আকাঙ্খাকে বোঝা যাবেনা। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাও উপলব্ধির বাইরে রয়ে যাবে। সংবিধানের ৫০তম বার্ষিকীতে প্রকাশিত এই বই গণপরিষদের সেই সংবিধান সংক্রান্ত আলোচনা ও বিতর্ক নিয়ে প্রথম কোনো সামগ্রিক বিশ্লেষণ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইটিতে ৭২ এর সংবিধান নিয়ে গণপরিষদের বিতর্কের চিত্রটি ফুটে উঠে৷ সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি মনের অজান্তেই একটা রেস্পেক্ট চলে আসে৷ বেশিরভাগ বিতর্ক তিনি একাই করেছেন যদিও তার প্রায় সব প্রস্তাবনাই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়৷
আইনের শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ ও অবশ্যপাঠ্য বই। যারা সময় সল্পতার জন্য গণপরিষদ বিতর্ক পড়তে পারেন না তাদের জন্য এটি দরকারী হতে পারে। আর লেখকের উদ্দেশ্যে বইয়ের দাম আরেকটু হাতের নাগালে রাখার অনুরোধ জানাচ্ছি।
অসাধারণ অসাধারণ বই। ধন্যবাদ স্যার। সত্য তুলে ধরার জন্য। আপনি একজন দেশ প্রেমিক মানুষ।
দরকারী বই, শুধুমাত্র রাজনীতিবিদ বা আইনের ছাত্রদের জন্য না, সবার জন্য। ধর্মনিরপেক্ষতা আর প্রধানমন্ত্রীর পাওয়ার বিষয়ক আলোচনা অনেক বিতর্ক জন্ম দিতে পারে। সুরনজিতের কথাগুলো অনেক ভাল লেগেছে। সহজভাবে লেখা, সুন্দর আলোচনা।
প্রশ্ন ও উত্তর (Q/A)
ebook কিভাবে কিনব
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।
ebook কিভাবে কিনব
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।























