

Buy মধ্যপ্রাচ্যের রাজনীতি Online in Bangladesh
লেখক: ড. তারেক শামসুর রেহমান
- Author: ড. তারেক শামসুর রেহমান
- Publisher: শোভা প্রকাশ
- Isbn: 9789849333821
- Number Of Pages: 239
- Language: বাংলা
- Edition: Seventh, January 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
“মধ্যপ্রাচ্যের রাজনীতি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ মধ্যপ্রাচ্যের রাজনীতি গ্রন্থটি মূলত মধ্যপ্রাচ্যের ইতিহাস ও সমসাময়িক রাজনীতি নিয়ে লেখা একটি গ্রন্থ। এখানে পাঠকরা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের ইতিহাস যেমনি খুঁজে পাবেন, ঠিক তেমনি সমসাময়িক রাজনীতি সম্পর্কেও। একটি ধারণা পাবেন। মােট ১১টি অধ্যায়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করা। হয়েছে। গ্রন্থটির একটি বড় অংশে রয়েছে আরব। বসন্তের উত্থান, উত্থানের পেছনের কাহিনী এবং বিশ্লেষণ করা হয়েছে কেন আর বসন্ত ব্যর্থ হলাে । আর বসন্তের উত্থানের পেছনে সামাজিক যােগাযােগ মাধ্যম একটি বড় ভূমিকা পালন। করেছিল। তিউনেসিয়ায় আরব বসন্তের সূচনা। হয়েছিল এবং তা ছড়িয়ে গিয়েছিল প্রতিটি দেশে। সেটা ২০১১ সালের কথা। ইতিহাসে লিখিত হয়েছে সামাজিক যােগাযােগ মাধ্যম একটি ‘বিপ্লব’ এর সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যে এমনটি হয়েছে। এটাই একুশ শতকের বিপ্লবের অন্যতম উপাদান। এ কারণে আমরা তৃতীয় অধ্যায়ে এর একটি তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। চতুর্থ অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত আলাদাভাবে তিউনেসিয়া, মিসর, লিবিয়া, সিরিয়ার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। আমরা মনে করি মধ্যপ্রাচ্যের রাজনীতির উত্থান পতনে ইরান ও সৌদি আরবের একটি ভূমিকা রয়েছে। তাই অষ্টম অধ্যায়ে এ বিষয়ে আলােচনা রয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পানি একটি ফ্যাক্টর। পানির জন্য এখানে যুদ্ধ প্রলম্বিত হবে। তাই দশম অধ্যায়ে এই বিষয়টি নিয়ে আমরা আলােচনা করেছি। একাদশ অধ্যায়ে রয়েছে উপসংহার । গ্রন্থটি মূলত একটি একাডেমিক গ্রন্থ । রাজনীতি বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাসের ছাত্রদের কাছে গ্রন্থটি অবশ্যই পাঠ্য। একইসাথে সাধারণ পাঠকদের অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে এ গ্রন্থটিতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মধ্যপ্রচ্যের রাজনীতি সবচেয়ে জটিল ও দূর্বেদ্য।এই বইটা জটিল রাজনীতি একটা তূলনামূলক আলোচনা তুলে এনেছে।১১টা অধ্যায়ে আরব বস্তুত,সাইকেস-পিকট চুক্তি, তিউনিসিয়া, লিবিয়া, মিশর,সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো রাজনীতি, ইসরায়েল এর সম্প্রসারনবাদ,শিয়া-সুন্নি সংঘাত কাজে লাগিয়ে সৌদি আরব ইরানের প্রক্সি ওয়ার সহ নানা বিষয় উঠে এসেছে।আরও এসেছে পশ্চিমা শক্তি গুলো নিজের স্বার্থে এই অঞ্চলে জ্বালানি সম্পদ এর জন্য রাষ্ট্র গুলো র উপর কি ধরনের প্রভাবপ্রতিপত্তি রাখছে তার আলোচনা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ও আলোচিত হয়েছে। আমার বিবেচনা বইটাতে আরও তথ্য বহুল হওয়া উচিত। পড়া শেষে মনে হল কিসের যেন অভাব কি যেন পড়ি নাই। জানা ক্ষুধা থেকে ই রইলো।তথ্যের পুনরাবৃত্তি ঘটেছে অনেক জায়গায়। তারপর ও মধ্যপ্রাচ্যের রাজনীতি সম্পর্কে জানার জন্য বইটা একটা বেস্ট বই।রেফারেন্স হিসেবে ও ব্যাবহার করা যায়। স্যার বেচে নেই তার এই কাজের মধ্যমেই জীবিত হয়ে থাকবেন আজীবন। আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমিন।

২০১০ সালের ১৭ ডিসেম্বর তিউনিসিয়ার সিদি বওজিদ শহরের রাস্তায় ঘটে যায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক ইতিহাস বদলে দেয়ার মতো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাসিক বখরা না পেয়ে পুলিশ তারেক আল-তাইয়্যেব মোহাম্মদ বোউয়াজিজি নামের বেকার এক সবজি-ফল বিক্রেতার ভ্রাম্যমাণ দোকান উল্টিয়ে দিলে প্রতিবাদস্বরূপ বোউয়াজিজি স্থানীয় সরকার কার্যালয়ের সামনে অগণিত মানুষকে সামনে রেখে নিজ গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রায় ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০১১ সালের ৪ জানুয়ারি এক অপ্রত্যাশিত করুণ মৃত্যু বরণ করে নেয় সে। মধ্যপ্রাচ্যের সমসাময়িক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সাপেক্ষে আলোচ্য ঘটনাটি ততটা গুরুত্ববহ মনে না হলেও এই ঘটনার 'বাটারফ্লাই ইফেক্ট' ছিলো মারাত্মক। বোউয়াজিজি'র মৃত্যুর মাত্র ১০ দিনের মাথায় যুবসমাজের প্রতিবাদ আন্দোলনের মুখে ১৪ জানুয়ারি ২০১১ তে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন তিউনিসিয়ার তৎকালীন ক্ষমতাসীন রাষ্ট্রনেতা জাইন আল আবেদিন বেন আলী। , এই ঘটনার অব্যবহিত পরেই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে তথাকথিত গণতন্ত্রের মুখোশে চলে আসা স্বৈরশাসনের অবসান ঘটতে থাকে এই অঞ্চলভুক্ত দেশগুলোতে। ইতিহাসের পাতায় এই ঘটনা 'আরব বসন্ত' নামে স্থান করে নেয়। এছাড়াও বিশ্বজুড়ে মার্কিনীদের প্রভাববলয় সৃষ্টির মূল টার্গেট এখন বিশ্বের ৫৬ শতাংশ জ্বালানি তেলের খনি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো। নাইন-ইলেভেন পরবর্তী Global War On Terrorism (GWOT) এর মোড়কে আফগানিস্তান ও ইরাকে হামলা; তথাকথিত Weapon of Mass Destruction (WMD) উৎপাদনের অজুহাতে ইরাকে হামলা এবং সাদ্দাম হোসেন সরকারকে উৎখাত; লিবিয়ায় Humanitarian Intervention এর অভিযোগে গাদ্দাফি সরকারকে উচ্ছেদ; সরকার বিরোধীদেরকে দমনে সারিন ও মাস্টার্ড গ্যাসের মতো ভয়াবহ Chemical Weapon ব্যবহারের অভিযোগের ভিত্তিতে 'Responsibility to Protect' এর জায়গা থেকে সিরিয়ায় টার্গেটেড ও নন-টার্গেটেড এরিয়াগুলোতে নির্বিচারে বিমান হামলা - এসবই মার্কিনীদের মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের ব্যাপারটিকেই ইঙ্গিত করে। , তারেক শামসুর রেহমান এর 'মধ্যপ্রাচ্যের রাজনীতি' শীর্ষক বইটিতে ভূ-রাজনৈতিকভাবে সমকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত এই এলাকার সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চলের রাজনৈতিক উত্থান-পতনের আলেচনা গ্রন্থটিকে আলোচ্য অঞ্চল সম্পর্কে বিশদভাবে জানার একটি অপরিহার্য মাধ্যম করে তুলেছে।

ভালো।

Good

international affairs এর স্টুডেন্ট না হলে বইটি পড়া খুব মুশকিল।মধ্যপ্রাচ্য সম্পর্কে যা জানতে চেয়েছিলাম তার পুরোটা জানতে পারিনি।লেখক অনেক জিনিস একসাথে লিখতে গিয়ে কোন দেশের কি লক্ষ্য এবং উদ্দেশ্য,সেটা স্পষ্ট বোঝাতে পারেননি।আমার মতে,প্রতিটি দেশকে নিয়ে আলাদাভাবে লেখা উচিত ছিল(যদিও বইয়ের সাইজ বড় হতো)।বই পড়তে গিয়ে মাঝেমধ্যে মনে হয়েছে আগে কি লেখা হয়েছিল তা ভুলে গেছি আবার বেশ কিছু জিনিস গুগল করতে হয়েছে যা বইয়ে বিস্তারিত লেখা ছিল না। আমার রেটিংঃ৩ স্টার























