

Buy যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে Online in Bangladesh
লেখক: কারিম শাওন
- Author: কারিম শাওন
- Publisher: ফেরা প্রকাশন
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
পরাশক্তিরা কোনো একটা দেশ বা ভূখণ্ড সরাসরি দখল না করে সেখানকার অধিকাংশ মগজকে দখল করে নেয়। এক্ষেত্রে পরাশক্তিরা নিজেদের আইনকানুন, নিয়মনীতি, সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থাকে সুকৌশলে সেই দেশ বা ভূখণ্ডে প্রবেশ করায়। তাদের এই কাজটি তারা বাস্তবায়ন করে দুর্বল জাতির কিছু বিশ্বাসঘাতকের মাধ্যমে। বিশ্বাসঘাতকরা সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, বিচারক, গবেষক, অর্থনীতিবিদ, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, খেলোয়াড় ইত্যাদি নামে পরিচিত। পরাশক্তিরা নিজেদের অর্থ, শ্রম, মেধা ব্যয় করে কাঙ্ক্ষিত দেশ বা ভূখণ্ডে উক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটা দালালশ্রেণি গড়ে তোলে; যারা সেখানে তাদের পক্ষ হয়ে কাজ করবে, তাদের স্বার্থ রক্ষা করবে। এই দালালরা চলনে, বলনে, পোশাকে, সুরতে নিজ জাতির মানুষদের মতোই। তবে চিন্তাচেতনায় এরা প্রভু-পরাশক্তির পা চাটা গোলাম।এই বিশ্বাসঘাতকদের প্রধান উদ্দেশ্য হলো– প্রভু-পরাশক্তি কর্তৃক গৃহীত আগ্রাসী পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে নিজ জাতির কাছে উপস্থাপন করা। প্রভুরা অবৈধ যা-ই করুক না কেন, সর্বসাধারণের সামনে সেসব কাজের একটা বৈধতা দাঁড় করানো। নিজ জাতিকে তারা বোঝানোর চেষ্টা করে যে, তারা (পরাশক্তি) যা-ই করছে, মানবজাতির কল্যাণের জন্যই করছে। এমনকি প্রভুদের দ্বারা অন্য কোনো দুর্বল জাতির ওপর চালানো গণহত্যার পেছনেও এই দালালরা যুক্তি দাঁড় করায়। এমনকি এই বিশ্বাসঘাতক দালালরা যেই ভূখণ্ডের অধিবাসী, প্রভু-পরাশক্তি যদি কখনো সেটাকেও দখল করে ফেলে, তবুও সেই অবৈধ দখলদারির পক্ষে তারা সাফাই করে প্রভুভক্তির দৃষ্টান্ত স্থাপন করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

পণ্যের গুণগতমান ভালো ই ছিলো
এত দারুণ বই,মাশাল্লাহ
মাইন্ড ব্লোয়িং লেখা। ইসলামি জাতীয়তাবাদী এবং বাংলাদেশ নিয়ে ভাবুক মানুষজনের জন্য বড়সড় সারপ্রাইজ আছে। পড়ুন, জানুন এবং শত্রু চিনুন। আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দিক। শক্তি সামর্থ্য বাড়িয়ে আমাদের সবাইকে আল্লাহ, আল্লাহর জন্য কবুল করে নিক, আমিন।

ভাইকে আল্লাহ্ নেক হায়াত দান করুক যিনি তার এতো সুন্দর গবেষণাকে অত্যন্ত সুন্দর ও সাবলীল সেই সাথে সাহসী ভাবে তুলে ধরেছেন

Masterpiece! ভবিষ্যৎ কেবল আল্লাহ ই জানেন এবং বিশ্লেষণে মানুষের ভুল হতেই পারে। আমি ২-১ টা issue তে লেখকের থেকে ভিন্নমত পোষণ করি। এছাড়া বাকিসব আপাতদৃষ্টিতে accurate and to the point মনে হয়েছে। বিশেষ করে ইসলামপন্থী ভাইদেরকে পড়ার অনুরোধ করছি। দাওয়াতের সাথে সম্পৃক্ত ভাইদের মাঝে এই বইটি প্রচার করার অনুরোধ করছি। প্রথমেই বলেছি, বিশ্লেষণে ভুল থাকতে পারে, তবে বইটি অবশ্যই নতুন করে অনেক কিছু ভাবতে শেখাবে ইন শা আল্লাহ। এর পাশাপাশি 'আর রিহাব' পাবলিকেশনের 'অস্তিত্বের সংঘাত: আমার দ্বীন আমার জমীন' বইটি পড়ার অনুরোধ থাকলো। এই বইগুলো শীগ্রই পড়ে ফেলা উচিত, কারণ আজ থেকে ১০ বছর পর বইগুলো আর প্রাসঙ্গিক না থাকতে পারে। সমসাময়িক যেসব ঘটনার ও চরিত্রের কথা এখানে বলা হয়েছে, দীর্ঘ সময় পর সেগুলো মেলাতে কষ্ট হয়ে যাবে, এমনকি ততদিনে ইতিহাসে যদি কোন মিথ্যা বয়ান প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তা আরও কঠিন হবে। যারা সিস্টেম পরিবর্তন করতে চান, existing সিস্টেম টাই যদি না বোঝেন, তাকে মোকাবিলা করবেন কিভাবে? সময় ফুরিয়ে আসছে, প্রস্তুতি অনেক বাকি।























