তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান: সফলতার রহস্য
বই কালেকশন

Buy তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান: সফলতার রহস্য Online in Bangladesh

লেখক: ডক্টর এম এ আজীজ

4.50
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ডক্টর এম এ আজীজ
  • Publisher: ধ্রুবতারা প্রকাশনী
  • Isbn: 9789849387367
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান: সফলতার রহস্য" বইয়ের ফ্ল্যাপের লেখা: তুর্কি খেলাফত শত শত বছর সমগ্র আরব দেশ (মক্কা ও মদিনাসহ সৌদি আরব, জর্দান, বায়তুল আকসা তথা বায়তুল মােকাদ্দাসসহ সমগ্র ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন) আফ্রিকার মিসর, সুদান, সােমালিয়া, ইরিত্রিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, ইউরােপের গ্রিস, সাইপ্রাস, ক্রিমিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, বুলগেরিয়া, রােমানিয়া, কসােভাে, আলবেনিয়া, মেসিডােনিয়া, বসনিয়া হার্জেগােভিনা বিশাল সাম্রাজ্য শাসন করেছিল। সেই অর্থে তুরস্ক ছিল সুপার পাওয়ার বা পরাশক্তি। এসব বেশিদিন আগের কথা নয়, মাত্র ১০০ বছর। তারপর পশ্চিমা সাম্রাজ্যবাদের চক্রান্ত ও হস্তক্ষেপে সেই প্রতাপশালী দেশটি হয়ে যায় আদর্শহারা, রুগ্ণ ও শক্তিহীন। তার অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় তুরস্ক হয়ে যায় ইউরােপের রুগ্‌ণ দেশ এভাবে এক শ' বছর থাকার পর এক ঘােড়সওয়ারের হাঁকে ঘুম ভাঙ্গে তুরস্কের। সেই তরুণ তেজী ঘােড়সওয়ারের নাম রেজেপ তায়্যিপ এরদোয়ান। তার হাতের যাদুর কাঠির ছোঁয়ায় আমূল বদলে যায় তুরস্ক নামের দেশটি। লন্ডনপ্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবী ড. এম এ আজীজ তুরস্কের সেই দিনবদলের কাহিনী লিখেছেন এ বইয়ে। এ বই শুধু তাঁর অধীত বিদ্যার ফল নয়, এখানে আছে তার প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতাও। তুরস্ক নামের দেশটির যাদুকরী পরিবর্তন নিজ চোখে দেখতে তিনি বারবার ওই দেশ সফরে গেছেন। দেখেছেন। উপলব্ধি করেছেন দিনবদলের কারণ ও প্রক্রিয়া। এ বই সেই রােমাঞ্চকর অভিজ্ঞতারই সারাৎসার।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Fardin Hossain
Fardin Hossain ভেরিফাইড
19 Jul 2020

As an Erdogan fan I would say this book is better than my expectations!

Tanvir Anjum Ornab
Tanvir Anjum Ornab ভেরিফাইড
02 Mar 2020

এরদোয়ানের রাজনৈতিক জীবনের শুরু, উত্থান, পতন ও অগ্রগতি জানার জন্যে বইটি অসাধারণ। তবে, বইটির পুরো অংশ পড়ে মনে হয়েছে লেখক এরদোয়ানের ভালো দিকগুলোই একচেটিয়া বর্ণনা করে গিয়েছেন অন্ধ ভক্তের মতো যা কিছুটা একপেশে মনে হয়েছে। একজন বিখ্যাত ব্যক্তি বা সরকারের ভালো দিকের সাথে খারাপ দিকগুলোর বর্ণনাও অনেক কিছু শেখায়, যা থেকে সম্ভবত পাঠকরা বঞ্চিত হবে এই বই পড়ে। তবে সবমিলিয়ে এরদোয়ান ও তার সরকার নিয়ে জানতে বইটি পড়ার ব্যাপারে পরামর্শ থাকবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)