এ্যারিস্টটল-এর পলিটিক্‌স
বই কালেকশন

Buy এ্যারিস্টটল-এর পলিটিক্‌স Online in Bangladesh

লেখক: সরদার ফজলুল করিম

4.46
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: মাওলা ব্রাদার্স
  • Isbn: 9844101204
  • Number Of Pages: 341
  • Language: বাংলা
  • Edition: ৯ম মুদ্রণ, ২০২১
৳ 409৳ 4509% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সরদার ফজলুল করিমের ‘এ্যারিস্টটল-এর পলিটিক্স’ বিশ্ব-জ্ঞান ভাণ্ডারের চিরায়ত এই সৃষ্টির বাংলা রূপান্তর। বাংলাদেশে পলিটিক্সএর এরূপ পূর্ণাঙ্গ অনুবাদ এই প্রথম। সরদার ফজলুল করিম ছ’বছরের একনিষ্ঠ পরিশ্রম সহকারে ‘পলিটিক্স’-এর অনুবাদকর্ম সম্পন্ন করেছেন। এই কাজটি দ্বারা তাঁর ‘প্লেটোর রিপাবলিক’ এবং প্লেটোর সংলাপ’-এর মাধ্যমে আমাদের দেশের ছাত্র-ছাত্রী এবং সাহিত্যানুরাগী পাঠক সাধারণের নিকট প্রাচীন গ্রীক দর্শন ও রাজনীতির উপর রচিত কালজয়ী সৃষ্টির পরিচয় প্রদান একটি সামগ্রিকতা প্রাপ্ত হয়েছে, একথা বলা যায়। পলিটিক্স’-এর বর্তমান অনুবাদের যা বৈশিষ্ট্য তা হচ্ছে এর প্রাঞ্জলতা। তদুপরি অনুবাদক গ্রন্থের মর্ম পাঠক সাধারণের নিকট সহজবােধ্য করার জন্য যেমন তাঁর নিজস্ব বিশ্লেষণ সহকারে একটি বিস্তারিত ভূমিকা রচনা করেছেন, তেমনি গ্রন্থের পরিশিষ্টে সমগ্র গ্রন্থের আলােচিত বিষয়ের একটি সংক্ষিপ্ত বিবরণও পেশ করেছেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.46
(12 টি কাস্টমার রিভিউ)
5
92%
4
8%
3
0%
2
0%
1
0%
bid****com
bid****com ভেরিফাইড
27 Jun 2026

অসাধারণ একটা বই। অনেক সহজ ভাষায় লেখা।

Review Upload 1
Review Upload 2
Md. Nazmus Sakib
Md. Nazmus Sakib ভেরিফাইড
25 Jun 2026

Good!

880****304
880****304 ভেরিফাইড
23 Aug 2024

অসাধারন একটি বই!!!

Shanto Roy
Shanto Roy ভেরিফাইড
18 Apr 2022

good

Anisul haque
Anisul haque ভেরিফাইড
25 Dec 2021

আজ থেকে আড়াই হাজার বছর আগে পৃথিবীর মানুষ যখন নিজেকে ঈশ্বরের দাস ছাড়া কিছুই ভাবতনা জীবনের সকল ক্ষেত্রে দেবতার নিয়ণ্ত্রণকেই কাম্য মনে করত তখন এরিষ্টটল একজন মানুষকে স্রষ্টার দাস হিসেবে বিবেচনা না করে একজন মানুষ একটি রাষ্ট্রের নাগরিক হয়ে কিভাবে রাষ্ট্রের প্রণয়নকৃত (ধর্মের নয়) আইন মেনে নিজেকে সুনাগরিক রূপে গড়ে তুলে রাষ্ট্র কাঠামোটিকেও কার্যকর রাখবে তার আলোচনা করেছেন তাঁর এই বইটিতে এবং তা করতে গিয়ে তৎকালীন গ্রীক নগর রাষ্ট্রগুলোর আইন শাসনকাঠামো ও নাগরিক দায়িত্ব নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন।যেমন তৎকালীন নগর রাষ্ট্র ক্রিট সম্পর্কে বলেছেন - " এ থেকে এটা পরিস্কার যে, ক্রিটে শাসনতাণ্ত্রিক ব্যবস্থা থাকলেও ক্রিটে যথার্থ ভাবে কোন সংবিধানের অস্তিত্ব নেই।যা আছে তাকে একপ্রকার বংশগত শাসন বলা চলে। এবং এ ব্যবস্হার ভিত্তি হচ্ছে জবরদস্তি।" তবে তিনি দাস প্রথার স্হায়ীভাবে ভিত্তি দিতে চেয়েছেন। এ প্রথার সমর্থনে অনেক যুক্তি দেখিয়ে বলেছেন - " দাস একপ্রকার সজীব যন্ত্র।" যারা রাষ্ট্রের গঠন স্বরূপ নিয়ে ভাবতে চান তাদের এই বইটি অবশ্যই পড়তে হবে। বর্তমান সময়ের বিবেচনায় যা একটা নেতিবাচক ভাবনা। এরিষ্টটলের এই বইটি লেখার পর পৃথিবীতে কত ধর্ম এসেছে ও তাদের উপযোগীতা প্রশ্ন সাপেক্ষ হয়ে পড়েছে কিন্তু বইটি সজীবই রয়েছে বইটি যেন তার চিরন্তনতা অটুট রেখেছে। অনুবাদ চমৎকার। প্রয়াত সরদার ফজলুল করিম স্যারের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। প্রকাশনার মান বিষয়ে বলতে হয় - বেশ কিছু বানান ভুল আছে, ৬ষ্ঠ ও ৭ম অধ্যায় দু'বার ছাপানো হয়েছে, পড়ার সুবিধার্থে পৃষ্ঠা নির্দেশক ফিতা যুক্ত করা উচিৎ ছিল। তবে কাগজ ও বাঁধাইয়ের মান ভাল। বইটি ব্যাপকভাবে পঠিত হোক এ প্রত্যাশা রইল।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)