প্রদোষে প্রাকৃতজন
বই কালেকশন

Buy প্রদোষে প্রাকৃতজন Online in Bangladesh

লেখক: শওকত আলী

4.62
(32 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শওকত আলী
  • Publisher: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
  • Isbn: 9789845061636
  • Number Of Pages: 197
  • Language: বাংলা
  • Edition: 18th Printed, 2024
৳ 304৳ 38020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথা সেনরাজার শাসন থেকে স্খলিত হয়ে যাচ্ছে দেশে, তুকী আক্রমণ অত্যাসন্ন। তবু সামন্ত মহাসামন্তদের অত্যাচারের শেষ নেই। সেই অত্যাচা রুখে দাঁড়ায় কখনো অন্ত্যজরা , কখনো বৌদ্ধেরা। শাসকদের বিশেষ রোষ তাই তাদর উপরেই । তাদেরই একজন প্রশ্ন করেন : ‘দেখো, এই কি মানুষের জীবন? সুখ নাই, স্বতি নেই, গৃহ নেই, কেবলি প্রাণ নিয়ে পলায়ন করতে হচ্ছে-এর শেষ কোথায়? এ জীবন কি যাপন করা যায়? বলো, কতো দিন এভাবে চলবে?’ ইতিহাসের সেই প্রদোষকালের জটিল আবর্তে ঘূর্ণ্যমান কয়েকজন প্রাকৃত নরনারীরির কাহিণী বিবৃত হয়েছে এই উপন্যাসে। ইতিহাসে তাদের নাম নেই। হয়তো অন্য নামে তারা বাস করেছে সেই কালে, হয়তো অন্য কালেও। মৃৎশিল্পী শ্যামাঙ্গের যত্নকৃত শিল্প রজচনায় কেন ছেদ পড়ে, কিসের অন্বেষণে তাকে নিরুদ্দেশযাত্রা করতে হয়? স্বামী পরিত্যক্তা লীলাবতী কী চায়, কেন পায় না? মায়াবতীর কোমল বাহুবন্ধন ছিন্ন করে বসন্তদাস কেন মিত্রানন্দের সঙ্গী হয়? মানুষকে স্বপরিচয়ে উঠে দাঁড়াতে বলে মিত্রানন্দ, নতজানু দাসত্ব থেকে মুক্ত হতে বলে। এর বেশি সে জানে না, জানবার আবশ্যকতাও বোধ করে না। বসন্তদাসও চায় প্রচলিত ব্যবস্থা বিধ্বস্ত করতে, কিন্তু সে আরও জানতে চায় যে, তার পরিবর্তে কী পাবে সকলে? এসব প্রশ্নের মীমাংসা হবার আগেই ইতিহাসের ঝঞ্‌ঝা এসে তাদর সমূলে উৎপাটিত করে। কিন্তু এইসব জিজ্ঞাসা আর ভালোবাসা ,স্বপ্ন আর প্রয়াসের সারাৎসার তারা সঁপে দিয়ে যায় উত্তরসূরীদের হাতে। বড়ো যত্নের সঙ্গে শওকত আলী লিখেছেন তাদের কথা, সেই সময়ের কথা। গবেষণার সঙ্গে এই বইতে যুক্ত হয়েছে দরদ, তথ্যের সঙ্গে মিলেছে অন্তর্দৃষ্টি, মনোহর ভঙ্গির সঙ্গে মিশেছে অনুপম ভাষা। ‘প্রদোষে প্রাকৃতজন’ আমাদের উপন্যাসের ধারায় একটি স্মরণীয় সংযোজন। আনিসুজ্জামান

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.62
(32 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
5%
2
0%
1
0%
MD.SHADDAM HOSSAIN
MD.SHADDAM HOSSAIN ভেরিফাইড
25 May 2026

খুব যত্ন নিয়ে লেখক সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের সময়ের বাংলা তথা বরেন্দ্র অঞ্চলের বর্ণনা দিয়েছেন। সেন রাজা এবং তার শাসকদের অত্যাচারই তাদের পতনের কারন।

Mahbubul Haque
Mahbubul Haque ভেরিফাইড
14 Sep 2022

বখতিয়ার খিলজির অতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে বাংলা জয়ের কাহিনী সবার জানা । অনেকটা বিনা বাধায় বাংলা জয় করেছিলেন তিনি। কিন্তু কেন তিনি এত সহজে বাংলা জয় করতে পেরেছিলেন? তার উত্তর এই বইয়ে পাওয়া যাবে। সেই সময়ের সমাজের মানুষদের সাথে ততকালিন শাসকদের আচরণ, বিশেষকরে বরেন্দ্র অঞ্চলের সেই সময়ের সামাজিক অবস্থা, কষ্ট, ভালবাসা, শাসকদের নির্যাতন এবং বৌদ্ধ ভিক্ষুদের সেসময়ের রাজনীতিতে বিচরণ সবই বইটিতে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।

Ayman Ahmed
Ayman Ahmed ভেরিফাইড
30 Oct 2023

অসাধারণ এক উপন্যাস। কালের পুনর্নির্মাণ।

Md. Moniruzzaman Majumder
Md. Moniruzzaman Majumder ভেরিফাইড
11 Mar 2022

ইতিহাসের গলিতে নিয়ে যাবে

শিহাব আল মুহিদ
শিহাব আল মুহিদ ভেরিফাইড
01 Mar 2022

অসাধারণ

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূর

নূর

৳ 220৳ 220
5.00(7)
কিনুন