

Buy নীল ঘূর্ণি Online in Bangladesh
লেখক: সুচিত্রা ভট্টাচার্য
- Author: সুচিত্রা ভট্টাচার্য
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788177561043
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 10th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নীল ঘূর্ণি" বইয়ের ফ্ল্যাপের লেখা:ঝকঝকে তরুণ সৌমিক বসুরায়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে দয়িতার। কিন্তু দয়িতা প্রেমে পড়েছে এক বিচিত্র মানুষের। তিনি তার শিক্ষক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বােধিসত্ত্ব মজুমদার। দয়িতার এই প্রেম যেন এক দুরন্ত ঘূর্ণিঝড় যা বয়সের বাধানিষেধ মানে না, আত্মীয়-পরিজনের তােয়াক্কা করে না, সমাজ সংসারের নীতি-নিয়মকে কুটোর মতাে ভাসিয়ে দেয়। মহাবিশ্বের সৃষ্টিরহস্য জানার গবেষণায় বিভাের প্রৌঢ় বােধিসত্ত্ব মজুমদারও শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেন না দয়িতার। অমােঘ আকর্ষণকে, স্ত্রী-পুত্র ত্যাগ করে দয়িতার সঙ্গে ঘর বাঁধেন তিনি৷ দয়িতা-বােধিসত্ত্বর মিলিত জীবন কি সুখের হয়েছিল? প্রত্যাখ্যাত সৌমিক কি ভুলতে পেরেছিল দয়িতাকে? স্বামী পরিত্যক্তা রাখীর হৃদয়েই বা বােধিসত্ত্বর জন্য কতটুকু শ্রদ্ধা ভালবাসা অবশিষ্ট ছিল? নীল ঘূর্ণি এক জটিল প্রেমের উপন্যাস। তবে এ নিছকই ত্রিভুজ প্রেমের উপাখ্যান নয়, নারী পুরুষের সম্পর্কের টানাপােড়েনের মাধ্যমে লেখিকা এখানে অন্বেষণ করেছেন। অনন্য প্রতিভাধর মানুষের জীবনে নারীর অবস্থান কোথায়! সব মিলিয়ে সুচিত্রা ভট্টাচার্যের ঝরঝরে কলমে উন্মােচিত হয়েছে আধুনিক যুগের জীবন যন্ত্রণা। নীল ঘূর্ণি এই সময়েরই এক ঘূর্ণাবর্ত, যা সমকালীন হয়েও চিরকালীন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

কৌতুহল বসত বইখানা অর্ডার করা হয়েছিল, এখন বইটি আমার পচ্ছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। খুবই সুন্দর একটি ত্রিকোন প্রেমের গল্প।



#বইপোকা #bookreview বইয়ের নাম - নীল ঘূর্ণি লেখকের নাম - সুচিত্রা ভট্টাচার্য প্রকাশনী - আনন্দ পাবলিশার্স মূল্য - ২০০ টাকা পৃষ্ঠাসংখ্যা - ১৯৯ টি আমাদের জীবনে আমরা প্রত্যেকেই কখনো না কখনো আমাদের প্রিয় টিচারের প্রতি আকর্ষিত হয়েছি। আর এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই ক্রাশ যদি ভালোবাসায় পরিবর্তিত হয় আর সেই ভালবাসা যদি জীবনে আগুন নিয়ে খেলার মতো হয়? তবে একটু অসাবধানী হলেই জীবন পুড়তে বাধ্য হবে। তাই না ? গল্পের প্রধান চরিত্র দয়িতা প্রেমে পড়ে তার কলেজের প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার এর, বয়সে যিনি দয়িতার বাবার সমতুল্য। পতঙ্গ যেভাবে আগুনের দিকে ছুটে যায় ঠিক সেভাবেই দয়িতা বাড়ি থেকে ঠিক করা পাত্র সৌমিকের সাথে নিজের বিয়ে ভেঙে, বাবা মা কে ত্যাগ করে বোধিসত্ত্বকেই সব কিছু সমর্পণ করে। বোধিসত্ত্ব নিজেও দয়িতার আহ্বানে নিজের চব্বিশ বছরের সংসার ছেড়ে ঘর বাঁধে নতুন করে। যে বোধিসত্ত্ব কে পাওয়ার জন্য দয়িতা সব কিছু ছেড়েছিল তবে কেন সে সেই মানুষটাকেই ছাড়তে বাধ্য হলো? প্রশ্ন অনেক তৈরি হবে। আর তার উত্তর বইতেই পাওয়া যাবে। তবে দয়িতা সৌমিকের সাথে অনেক খারাপ ব্যবহার করার পরও সৌমিক কিন্তু দয়িতাকে একা ছেড়ে দেয়নি। সব সময় আগলে রাখার চেষ্টাই করেছে। এরকম একজন মানুষের প্রত্যেকের জীবনে থাকা খুব দরকার। সৌমিক চরিত্রটিকে সত্যিই খুব ভালো লেগেছে আমার। সুচিত্রা ভট্টাচার্য আমার খুবই প্রিয় একজন লেখিকা। ওঁনার প্রত্যেকটা লেখা আমি বিভোর হয়ে উপভোগ করি। এই উপন্যাসটাও আমার খুব প্রিয়। সবাইকেই পড়তে বলবো। আশা করছি ভালোই লাগবে।























