মেমসাহেব
বই কালেকশন

Buy মেমসাহেব Online in Bangladesh

লেখক: নিমাই ভট্টাচার্য

4.52
(26 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নিমাই ভট্টাচার্য
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788129512604
  • Number Of Pages: 207
  • Language: বাংলা
  • Edition: 79th Edition, 2015
৳ 600৳ 600
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"মেমসাহেব" বইটি সম্পর্কে কিছু কথা:মানুষের জন্ম যেমন আকস্মিক রহস্যময় অনিশ্চয়তায় ভরা, জন্মের পরও তার ব্যতিক্রম হয় না। কখন কার জীবন হাসিতে গানে আনন্দে ভরে উঠবে বা কখন কে মহাদুর্যোগের মুখােমুখি। হবে, তা আমরা কেউ জানি না। জানি না কে সার্থক হবে বা ব্যর্থ হবে, কে সুখী হবে বা কে সারাজীবন পদে পদে দুঃখ পাবে। তবু আমরা স্বপ্ন দেখি এই জীবন এই পৃথিবী নিয়ে। তাই বােধহয় আমরা সবাই অতি শৈশবেই মায়ের বুকের দুধ খেতে খেতে বার বার বিস্ময়মুগ্ধ স্বপ্নাতুর দৃষ্টিতে তাকাই নতুন পৃথিবীর দিকে। তখন থেকেই কি মানুষ স্বপ্ন দেখতে শুরু করে ?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.52
(26 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
5%
3
5%
2
5%
1
0%
Ahsan Hriday Ahmed
Ahsan Hriday Ahmed ভেরিফাইড
21 Aug 2023

যারা বলেছেন বই পড়ে কান্না এসেছে, বইয়ের ভিতরে কথাটি উল্লেখ থাকায় নিজের ভাব জমাতে গিয়ে সম্ভবত কথাটি বলেছেন ওরা। আমি অনেক বই পড়েছি তাই বই সম্পর্কে ধারণা আছে। এই বইটিতে কান্না করার মতো তেমন কিছুই পাইনি, এবং গুরত্বর ভাবার্থও কিছু পাইনি। নিজের দৌলাভৌদিকে তার প্রেমের ঘটনা এবং কিভাবে মেমসাহেবর কারণে তার জীবন উন্নতি হয়েছে, আর শেষে কি হলো ইত্যাদি কথাগুলো খুবই সাধারণ ভাবে তুলে ধরেছেন। বইটি তখনকার সময় হয়তো কান্নার কারণ হতে পারে,কিন্তু এখন এসে পড়ার পর আমার কাছে তেমন ভালো বই মনে হয় নি। তবে সময় কাটানোর জন্য বইটি পড়া যায়।

Review Upload 1
Review Upload 2
Md Nazmul Islam
Md Nazmul Islam ভেরিফাইড
24 Oct 2022

সত্যি বলতে Facbook a দেখে বইটা কিনছিলাম৷ এক কথায় অসাধারণ বই৷ মেমসাহেব লেখকের জীবনে যে কি ছিলো সেটা মেমসাহেবর মৃত্যুর পর বোঝা যায়৷ মেমসাহেব তাকে এতোটাই ভালবাসা দিয়েছিল যে মেমসাহেবের মৃত্যুর পর লেখক বিয়ে করেনি৷ এই গল্পের বইটা পড়লে আধুনিক জীবনের প্রেম ফিকে মনে হবে৷ আর হ্যাঁ লেখক এটাও বুঝিয়ে দিয়েছে যে কোন মেয়ে যদি চাই তাহলে উৎস দিয়ে একটা ছেলেকে অনেক ভাল একটা জায়গায় নিয়ে যেতে পারে৷ গল্পের নায়ক ছিলো খুবই সামান্য একজন রিপোর্টার সেখান থেকে মুম্বাইয়ে নাম করা সাংবাদিক হওয়ার পিছনে একজনের উৎসাহ ছিলো সবচেয়ে বেশি সেটা হলো মেমসাহেব৷ যার রূপ ছিলো না৷ কিন্তু ভালবাসতে পারার গুন ছিলো৷ আবারও বলছি বাইটা পড়লে এখনকার প্রেম আপনাদের কাছে ফিকে মনে হবে৷ চাইলে যে একটা মেয়ে একটা ছেলের জীবন গড়ে দিতে পারে মেমসাহেব গল্পে মেমসাহেব তার জ্বলন্ত প্রমাণ৷ আমি এই বইটা বিশেষ করে মেয়েদের পড়তে অনুরোধ করবো বেশি৷

Wardat Iqbal
Wardat Iqbal ভেরিফাইড
09 Sep 2022

Good read.

Shaon Arafat
Shaon Arafat ভেরিফাইড
22 Feb 2021

আমার পড়া শ্রেষ্ঠ প্রেমের গল্প। এমন ভাবে নিজের সবটা দিয়ে ভালোবেসে যাওয়ার মত মানুষ খুঁজে পাওয়া আসলেই অনেক কঠিন, আর বর্তমানে সেরকম খুঁজা ত বিশাল মরু সমুদ্রে সুঁই খুঁজার মত। বেশি কিছু বলে পাঠকদের আগ্রহ নষ্ট করতে চাই না। তবে আমি সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলব, সকলের এই বইটি একবার হলেও পড়া উচিত। এবার আসি রকমারির সেবা নিয়ে। যেহেতু আমি বইটি ঢাকার বাইরে থেকে অর্ডার করেছিলাম সেহেতু আমি ভাবিনি যে এত দ্রুত বইটি হাতে পাবো। বই এর কন্ডিশনও খুব ভালো ছিলো। যথাসময়ে যথাযত ভাবে বইটি আমার হাতে পৌঁছে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রকমারি টিমকে...

Emon Hossain
Emon Hossain ভেরিফাইড
11 Feb 2020

৩ দিন আগে কুরিয়ায় পাঠাইছে,কিন্তু এখনো হাতে পাইনি । বুঝিয়ে বলবেন বিষয়টা

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

মেমেসাহেব বই চার টা প্রকাশ করা হয়েছে,,,,চার টা বই কি একটার সাথে আরেক টা সম্পর্কৃত?

উত্তর

প্রিয় গ্রাহক, "মেমসাহেব" বইটি লেখক নিমাই ভট্টাচার্যের অন্যতম জনপ্রিয় পত্রোপন্যাস। লেখক এটির একাধিক পর্ব বা সিক্যুয়েল প্রকাশ করেছেন। চারটি "মেমসাহেব" বই একটির সাথে অন্যটির সম্পর্কিত, তবে প্রতিটি বই স্বতন্ত্রভাবেও পড়া যায়। মূল গল্পের চরিত্র এবং তাদের জীবনযাত্রার ধারাবাহিকতা রয়েছে, তাই আগের বইগুলো পড়লে গভীরভাবে গল্পটি বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।

প্রশ্ন

মেমেসাহেব বই চার টা প্রকাশ করা হয়েছে,,,,চার টা বই কি একটার সাথে আরেক টা সম্পর্কৃত?

উত্তর

প্রিয় গ্রাহক, "মেমসাহেব" বইটি লেখক নিমাই ভট্টাচার্যের অন্যতম জনপ্রিয় পত্রোপন্যাস। লেখক এটির একাধিক পর্ব বা সিক্যুয়েল প্রকাশ করেছেন। চারটি "মেমসাহেব" বই একটির সাথে অন্যটির সম্পর্কিত, তবে প্রতিটি বই স্বতন্ত্রভাবেও পড়া যায়। মূল গল্পের চরিত্র এবং তাদের জীবনযাত্রার ধারাবাহিকতা রয়েছে, তাই আগের বইগুলো পড়লে গভীরভাবে গল্পটি বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)