মনের মানুষ
বই কালেকশন

Buy মনের মানুষ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.50
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177567816
  • Number Of Pages: 248
  • Language: বাংলা
  • Edition: 6th Edition, 2027
৳ 1200৳ 1200
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“মনের মানুষ” বইয়ের প্রথম ফ্ল্যাপের কথা: নীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মনের মানুষ'-এর প্রধান চরিত্র লালন ফকির। কবিরাজ কৃষ্ণপ্ৰসন্ন সেনের ঘোড়া চুরি করে রাতে মাঠে মাঠে ঘুরে বেড়াতে ভাল লাগত। লালুর। দুঃখিনী মা তাকে অল্প বয়সে বিয়ে দিয়েও সংসারী করতে পারেননি। রুজি-রোজগারে লালুর মন নেই, বরং গানের ব্যাপারে তার কিছু আগ্রহ আছে। বাউণ্ডুলে স্বভাবের লালুর জীবনে বিপর্যয় এল। হঠাৎ কবিরাজ-পরিবারের সঙ্গে বহরমপুরে গঙ্গাস্নানে গিয়েছিল সে। পথে আক্রান্ত হয়। ভয়ংকর বসন্ত রোগে। তাকে মৃত ভেবে জলে ভাসিয়ে দেয় সঙ্গীরা। মরেনি লালু। রাবেয়ার পরিচর্যায় সুস্থ হয়ে সে একদিন ঘরেও ফেরে। কিন্তু মুসলিম-সংস্পর্শে তার যে জাত গেছে! তাকে মেনে নেয় না। তার মা, বউ। অগত্যা সমাজ থেকে বিতাড়িত যুবকের নতুন জীবন শুরু হয়। জঙ্গলে। নতুন নাম হয় লালন। অভিজ্ঞতা আর বেদনা লালনের অন্তরে জন্ম দেয় শত শত গান, যে গান বলে- 'ছুন্নেত দিলে হয় মুসলমান/নারীলোকের কী হয় বিধান/ বামন চিনি পৈতে প্ৰমাণ/বামনী চিনি কীসে রে...”। লালন বাঙালির প্রাণের ধন, পথে “মানুষ-রতন’।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(9 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Joy Biswas
Joy Biswas ভেরিফাইড
04 Apr 2026

লালন কে নতুন করে জানলাম

Minhaj Mehtaj.
Minhaj Mehtaj. ভেরিফাইড
02 Feb 2024

লালন লেখাপড়ায় শেখেননি, অক্ষরজ্ঞানও ছিল না। কিন্তু নিজের চেষ্টায় ও ভ্রমণ অভিজ্ঞতায় ইসলাম, হিন্দু ও বৈষ্ণব শাস্ত্র সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেন। এবং অনেকাংশে ছিলেন সুফিদের সহমত। স্বতঃস্ফূর্তভাবে গান রচনারও বিস্ময়কর প্রতিভা ছিল তাঁর। লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনও বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন জীবনে।

Humayun Raihan
Humayun Raihan ভেরিফাইড
29 Aug 2020

অসাধারণ বিষয়ের খুব সাধারণ উপস্থাপন। প্রানবন্ত, প্রাঞ্জলতা সাথে অনন্যতার ছোঁয়া।

Mahmudur Rahman
Mahmudur Rahman ভেরিফাইড
29 Jan 2020

ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে উপন্যাস রচনা করা একটি কঠিন কাজ। সে মানুষ যদি হয় কারও কাছে নায়ক আর কারও কাছে খল, কিংবা মানুষটাকে নিয়ে যদি বিতর্ক থাকে তাহলে কাজটা আরও কঠিন। সে কাজটিই করেছেন সুনীল। মরমী কবি লালন ফকির। কেউ তাকে কবি বলে তবে বাউর হিসেবেই তিনি বেশি পরিচিত। মানুষের গভীর জটিল তত্ব নিয়ে গান বেঁধেছেন তিনি। সেই সঙ্গে তার গানে আছে ধর্ম-সমাজের কথা। সেই লালনকে নিয়ে আরেক কবি সুনীল গাঙ্গুলির উপন্যাস মনের মানুষ। উপন্যাসে লালনের ছেলেবেলা থেকে মৃত্যু পর্যন্ত সময়ের কথা এসেছে। গুটিবসন্তে আক্রান্ত হিন্দুর ছেলে পালিত হয় মুসলমানের ঘরে। তারপর সিরাজ সাঁইয়ের শিষ্যত্ব এবং লালনের লালন হয়ে ওঠা। সেই সঙ্গে এসেছে প্রেম, কাম, যৌনতা, ধর্মে ধর্মে বিভেদ এবং মনের মানুষ খোঁজার জীবনভর চেষ্টা। নিঃসন্দেহে অসাধারন একটি উপন্যাস।

Md. Masum
Md. Masum ভেরিফাইড
08 Jan 2020

বইয়ের নামঃ মনের মানুষ লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায় ----------------------------------------- সুনীল গঙ্গোপাধ্যায় তার ‘ মনের মানুষ’ উপন্যাসটিতে লালনের জীবনের মূলভাব ও আদর্শ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। লালন সবসময় প্রচার বিমুখ থাকায় তার সঠিক জন্ম ইতিহাস কিংবা তার জীবদ্দশার তথ্যাবলি তেমন একটা পাওয়া যায় না। তবে তার বিভিন্ন গান যেমন “সব লোকে কয় লালন কি জাত সংসারে? লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।” কিংবা “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়?” অথবা “মিলন হবে কত দিনে? আমার মনের মানুষের সনে” ইত্যাদি গানগুলোতে তার জীবনদর্শন অনেকটাই উপলব্ধি করা যায়। তাই অামার মনে হয়,এই বইটি সবার পড়া উচিৎ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)