Buy কীট Online in Bangladesh
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Author: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788170662525
- Number Of Pages: 79
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1989
পণ্য সারসংক্ষেপ (Summary)
"কীট" বইয়ের পিছনের কভারের লেখা: এক প্রবল ব্যক্তিত্বসম্পন্না স্ত্রী ও তার প্রেমিক, এক তুখােড় সাংবাদিক স্বামী, কখনও উন্মাদ কখনও প্রকৃতিস্থ এক শ্বশুর, মুহূর্তের ভুলের শিকার এক তরুণ এবং তার শরীরী কামনার সহচরী এক রমণীকে ঘিরে গড়ে-ওঠা তীব্র সংকটময় এই উপন্যাসের মধ্য দিয়ে আধুনিক জীবনের যাবতীয় অন্তঃসারশূন্যতাকেই আশ্চর্য মমতায় স্পর্শ করেছেন শীর্ষেন্দু মুখােপাধ্যায়, কিন্তু এক মুহুর্তের জন্যও বদলে নেননি কৌতুকপ্রসন্ন সেই ভঙ্গি, যা একান্তভাবে তাঁর উপন্যাসেরই বৈশিষ্ট্যময় সম্পদ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইয়ের নামঃকীট লেখকঃশীর্ষেন্দু মুখোপাধ্যায় মূল্যঃ ১৮০টাকা শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কীট উপন্যাসটিতে একটি সমাজের কিছু চরিত্রের জীবনের ভিন্ন ভিন্ন গতিপথ তুলে এনেছেন।উপন্যাসটি বেশী বড় না কাহিনীতে, চরিত্রে, সময়ে। উপন্যাসটার প্রোটাগোনিস্ট ক্যরেক্টার দুটো। সায়ন্ত আর কমলা। দুজন'ই দুই দিক থেকে সমান্তরাল হতাশা, জীবন নিয়ে দুশ্চিন্তায় ভোগে। বুড়োটা ছিল আখতারুজ্জামান ইলিয়াসের ''রেইনকোট'' গল্পের নূরুল হুদার মত। আর কলমি ছিল পরিবার, সমাজ এর ঝঙ্ঞাট বিমুখ যে লেখাপড়া করেছে বটে তবে জ্ঞানের জন্য না, যেমনটা আমাদের দেশে প্রতিয়মান। কাহিনীর ক্যটালিস্ট ছিলেন বুডঢার বাবা। তবে শেষের অংশের উপখ্যানটাই ছিল পুরা কাহিনীর অর্ন্তনিহীত মেসেজ।শিক্ষণীয় এক কাহিনী সম্বলিত উপন্যাস৷ সবমিলিয়ে আমার ভালো লেগেছে৷

কিছু গল্প আছে যার ধারা পাঠককে বইয়ের ভেতর টেনে নিয়ে যায়। যে বইটি সম্পর্কে বলতে চলছি তা এমনি একটি গল্প যার ধারা আপনাকে মোহিত করবে। হৃদয়ের কোণে লুকিয়ে থাকা মুক্ত সত্তাকে নাড়া দেবে, নিঃশব্দে বলে যাবে অনেক কিছু ।























