

Buy কাশ্মীরের কান্না Online in Bangladesh
লেখক: সমর ইসলাম
- Author: সমর ইসলাম
- Publisher: বইঘর
- Isbn: 9847016800504
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: সর্বশেষ সংস্করণ, ২০১৯
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রকাশকের কথা আল্লাহ তায়ালার অশেষ শোকর। পাঠক নন্দিত ঔপন্যাসিক সমর ইসলামের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস কাশ্মীনেরর কান্না আমাদের প্রকাশনার তালিকায় স্থান পেলো। ২০০২ সালে জুন মাসে প্রথম এটি প্রকাশিত হয়। কিন্তু পাঠকের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও বাজারজাতের ক্ষেত্রে প্রায়ই ধারাবাহিকতা রক্ষা পায়নি। আমরা নির্ভূল ও সুন্দরভাবে সব সময় বইটি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট থাকবো। বইটি প্রকাশের দায়িত্ব পাওয়ার পর পাঠকের অনবরত তাকাদায় খুব কম সময়ের বাজারে আনতে হয়েছে। তবুও চেষ্টা করেছি আগের চেয়ে আরও সুন্দর ও নির্ভুল করার । এ বইটির যে কোনো ভুল আমাদের ধরিয়ে দিলে অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। আরেকটি কথা , কাশ্মীরের কান্না বইটি এ পর্যন্ত তিনিট প্রচ্ছদে বাজারে এসেছে। আর তিনটি প্রচ্ছদই করেছেন প্রচ্ছদ শিল্পী নাজমুল হায়দার। একই বইয়ের তিনটি প্রচ্ছদ করার সৌভাগ্যবান শিল্পীকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। এছাড়াও বইটি প্রকাশে আমরা যাদের কাছে নানাভাবে সহযোগিতা পেয়েছি, আল্লাহ তায়ালা তাদের উত্তম প্রতিদান দিন। এ বইটিসহ আমাদের প্রকাশনার ব্যাপারে সকলের সুপরামর্শ কামরা করি। বিনীত এস এম আমিনুল ইসলাম পরিচালক, বইঘর
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার কাছে অনেক সুন্দর লেগেছে বইটি। বইটি পড়তে নিজের মধ্যে কাশ্মীরের প্রতি ভালোবাসা ফুটে উঠেছিল।
best
এই ধরণের উপন্যাসগুলো ইসলামিক আভাস তৈরী করে খুব সুক্ষভাবে অশ্লীলতা প্রচার করে। এই গল্পের মধ্যে নারী চরিত্রগুলোকে প্রবেশ করানো হয়েছে ইসলামের বিশুদ্ধ চেতনা ধ্বংস করার জন্য। অথচ ভিন্নভাবেও অশ্লীলতার ব্যাবহার না করেও খুব সুন্দরভাবে উপন্যাসটির গল্প সাজানো যেত। অশ্লীলতার সংমিশ্রণের মাধ্যমে লেখক তার অসৎ এবং কুরুচিপূর্ণ মানসিকতারই পরিচয় দিয়েছেন।
অনেক সুন্দর এটি বই
এই বইটা অনেক অসাধারণ! আমার এখনো মনে আছে, যখন আমি এই বইটা পড়তাম তখন খাওয়া-দাওয়া সব ভুলে যেতাম ❤️ তিন থেকে চার দিনের মধ্যে বইটি পড়ে শেষ করেছিলাম। লেখক এত সুন্দর ভাবে কাশ্মীরের অবস্থা বর্ণনা করেছে যা আপনার মনকে জয় করে নিবে 😍 আরো বেশি আনন্দিত হয়েছিলাম যখন দেখি লেখক আমাদের পাশের গ্রামের 😊 ওনার বাড়িও যে গফরগাঁও থানায় আমি আগে জানতাম না, লেখক পরিচিতি পড়ার পর তা জানতে পারলাম 🥰





















