কাকাবাবু সমগ্র ৩
বই কালেকশন

Buy কাকাবাবু সমগ্র ৩ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: অর্ঘ্য প্রকাশ
  • Isbn: 9877015000407
  • Number Of Pages: 416
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 390৳ 52025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কাকাবাবু সমগ্র ৩" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারী চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনােবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশােনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মােকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়—তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশাের সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তােফসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সম্ভ। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু-মলাটের মধ্যে এবার খণ্ডে-খণ্ডে ‘কাকাবাবু সমগ্র'। এই তৃতীয় খণ্ডে রয়েছে চারটি পূর্ণাঙ্গ উপন্যাস। নীলমূর্তি রহস্য, উল্কা রহস্য, কাকাবাবু হেরে গেলেন?, সন্তু ও একটুকরাে চাদ। তিনটি গল্প-মহাকালের লিখন, একটি লাল লঙ্কা এবং সাধুবাবার হাত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mehraj jabin
Mehraj jabin ভেরিফাইড
24 Nov 2021

এক কথায় অসাধারণ একটা বই ৷

Jyotirmay Arnab
Jyotirmay Arnab ভেরিফাইড
14 Jul 2021

যারা কাকাবাবু সমগ্র পড়েন নাই তাদের বলছি, ফেলুদা বোমকেশ এর মতো গোয়েন্দা কাহিনীর পরেই আপনি এ ধরণের বই গুলা পড়তে পারেন। বইটি এক কথায় অনবদ্য। প্রিন্টিং কোয়ালিটিও ভাল। নিঃসন্দেহে একটি ভালো বই। সবাইকে প্রথম খন্ড থেকে পড়ার অনুরোধ করছি। নাহলে হয়তো গল্পের কিছুই বুঝবেন না।

Rejoy
Rejoy ভেরিফাইড
28 Jun 2021

It was a great book. আমার প্রিয় কাকাবাবু ❤️

Adrito Prohor
Adrito Prohor ভেরিফাইড
13 Jun 2021

Awesome book. One of the best I've ever read! Thanks to অর্ঘ্য প্রকাশ for bringing out a Bangladeshi version of Kakababu. Thanks to Rokomari as well. I recommend others to buy this amazing book too.

Antor vincent cruze
Antor vincent cruze ভেরিফাইড
27 Apr 2020

বইঃ কাকাবাবু সমগ্র- ৩ লেখকঃ সুনীল গঙ্গোপধ্যায়(নীললোহিত) ক্যাটাগরিঃরহস্য,গোয়েন্দা, থ্রিলার ও অ্যডভেন্চার মূল্যঃ৫৫৩টাকা! প্রকাশনীঃঅর্ঘ্য প্রকাশন প্রকাশঃ ১ম প্রকাশ ২০২০ বাংলা সাহিত্যে এক আশ্চর্য ও ক্ষুরধার চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায় চৌধুরী!অবসর গ্রহণ করছেন সরকারী ইতিহাস বিভাগ থেকে!তবে এক দুর্ঘটনায় একটি পা হারান! তবে অাশ্চর্য তার মনোবল ভাগ্নে সন্তুকে নিয়ে করেছেন প্রচুড় অভিযান!সন্তু ও কাকাবাবুর কাহিনী নিয়ে দুমলাটের মধ্যে কাকাবাবু সমগ্র-৩!এই তৃতীয় খন্ডে চারটি পূর্ণাঙ্গ উপন্যাস রয়েছে এবং তিনটি গল্প রয়েছে! ১।নীলমূর্তি রহস্য ২।উল্কা রহস্য ৩।কাকাবাবু হেরে গেলেন? ৪।সন্তু ও একটুকরো চাদ গল্পঃ ৫।মহাকালের লিখন ৬।একটি লাল লঙ্কা ৭।সাধুবাবার হাত নীলমূর্তি রহস্যঃ এক গ্রামের এক মন্দিরে এক নীল পাথুরে মূর্তি আবিষ্কৃতহওয়ার পরে সেটা চুরি করবার হিরিক পরে!আবার কাকা বাবুকে তুলে আনা হয় সেই মূর্তি চুরি করে দেবার জন্য!কিন্তু সেটার না পারলে একজন কেটে দিবে কাকা বাবুর চুল! ২।উল্কা রহস্যঃপ্রফেসর ভার্গব যে কিনা এক জেলের কাছ থেকে একটা পাথর কিনেন!তারপরেই হিরিক পরে তিনি নতুন মৌলের উল্কা পাথর পেয়েছেন!তারপরই তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না!এখন সেই ফুটবল সাইজের পাথরও নাকি মাদরের নিচে!কিন্তু কেউ তা পায় না! ৩।কাকাবাবু হেরে গেলেন?-কাকাবাবুী এক আত্মীয় সম্পকর্কীয় সূত্রে একটি পুরানো বাংলো পান। সেখানে নাকি এমন লোল থাকতো যে কিনা ধর্ম ত্যাগ করেছিলো!তবে শেষ বয়সে নিজের কাছে দামি জিনিস থাকায় শেষ বয়সে পাগল হয়ে যান!তবে কি সেই জিনিস তা কেউ জানে না!অনেকে বলে সেটা নাকি নবাব সিরাজউদ্দৌলার দেওয়া দামি হার!তবে কাকাবাবু কেন বাড়ি ভাঙার পরেও কেউ সেটি খুজে পায়নি!তবে সে এক অন্য জিনিস!যেটা কিনা কেউ একজন কাকাবাবুর চোখের সামনে থেকে নিয়ে গিয়ে বিক্রি করে দিতো! ৪।সন্তু ও একটুকরো চাদঃ চাদের টুকরো!এখানে আবার ঝামেলা হচ্ছে অন্য আফ্রিকার এক মন্ত্রীর ভাই ভারতে এসে অদৃশ্য হয়ে যায়!জঙ্গলের কোন এক তুখোড় গুন্ডা নাকি তাকে অপহরণ করে!ও মুক্তিপন দাবি করে!তবে গন্ডগোল হলো এই যে তাকে কাকাবাবু উদ্বার করলেন ঠিকই কিন্তু তিনি অন্য কেউ! গল্পঃ ৫।মহাকালের লিখনঃআন্দামানের এক দ্বীপে এসে ঘুরতে গিয়ে এি গল্পের শুরু!কচ্ছপের ডিম কিন্তু পিংপং বলের মতো! ৬।একটি লাল লঙ্কাঃ কেউ একটা স্ট্রবেরি জাতীয় ফল খেয়ে নাকি অদৃশ্য হয়ে গিয়েছিলো!সেটা শুনে শন্তুও সেই লঙ্কা জাতীয় ফল খেলো!এবং তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না! ৭।সাধুবাবার হাতঃসাধু বাব হাত দেখছিলেন!কাকাবাবুও সাধুর হাতটা দেখে দিলেন!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূপুর

নূপুর

৳ 160৳ 160
5.00(2)
কিনুন