

Buy যার যেমন জীবন (কলকাতা বইমেলা ২০১৭) Online in Bangladesh
লেখক: সমরেশ মজুমদার
- Author: সমরেশ মজুমদার
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9789350407240
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘যার যেমন জীবন’ বইয়ের ফ্লাপের কথাঃ সকালে বেরিয়ে রাত দশটা পর্য্ন্ত মোটরবাইকে অন্তত আটটা বাড়িতে পৌঁছতে হয় শিবেনকে। ডিপ্লোমা কোর্স শেষ করে সে এখন ফিজিওথেরাপিস্ট। সোম এবং বৃহস্পতিবার হলদিয়া যায় ডিগ্রিকোর্সের ক্লাসে। গ্রাম থেকে কলকাতায় আসার পর শিবেনের জীবনে ঘটেছে আশ্চর্য সব ঘটনা। বর্তমানে শ্যামবাজারে একশো ছুঁই-ছুঁই এক বৃদ্ধিকে দেখভাল করে সে। অকৃতদার, নির্বান্ধব বৃদ্ধই তাকে দিয়েছেন দুর্মূল্য বাড়ির একাংশ। ফিজিওথেরাপির কাজে যেমন শিবেনকে মুখোমুখি হতে হয় নানা চরিত্রের, তেমনই চেনাজানা হিসেবে সাহায্য করতে হয় গ্রাম থেকে আসা একের পর এক রোগীদের। কখনও উঁকি দেয় প্রেম, আবার হারিয়েও যায় অজস্র মুখের ভিড়ে। শিবেন কি কেবলই ছুটবে? শতায়ু এক বৃদ্ধের পায়ের কাছে বসে কেন গান গায় প্রৌঢ়া রমণী? ‘যার যেমন জীবন’ উপন্যাসে মানুষের বেঁচে-থাকা ফুরোতে চায় না কিছুতেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Just Awesome Good Service by Rokomari



ভাল
অসাধারণ বলব না, তবে ভিন্ন স্বাদের বই। বিভিন্ন রকম জীবনের চিত্র বাস্তবিকতার আলোকে লেখক তুলে এনেছেন শিবেনের দৃষ্টি দিয়ে।

গায়ের ছেলে শিবেন। মায়ের উৎসাহে কলকাতায় চলে আসে। তারপর শুরু হয় এক বিচিত্র জীবন। জীবনের ধাপে ধাপে নিত্য নতুন উপলব্ধি হয় তার। পরিচিত মানুষের জীবনে হারিয়ে যায় সে। হুম, এটাই মানুষের জীবন। আর লেখক সমরেশ মজুমদারের ছোয়ায় যেন আরও বেশি জীবন্ত কলকাতার মানুষের জীবন গুলো।

excellent book. I am impressed























