

Buy জান্নাতের পাখি Online in Bangladesh
লেখক: তাওহীদা মাহমুদ
- Author: তাওহীদা মাহমুদ
- Publisher: ইফফাহ পাবলিকেশন্স
- Isbn: 9789842940774
- Number Of Pages: 32
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রিয় ছোট বন্ধু,এই বইটা আমি তোমার জন্য লিখেছি— তোমার কোমল হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগিয়ে তুলতে, তোমাকে ফিরদাউসের দিকে ডানামেলার স্বপ্ন দেখাতে।তোমরা, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বড় মানুষ হবে। তবে বড় মানে শুধু বয়সে বড় হওয়াই নয়—বরং বড় হতে হবে হৃদয়ে, আচরণে, নৈতিকতায়, আর আল্লাহর প্রতি ভালোবাসায়।এই বইয়ের প্রতিটি গল্প তোমাকে শেখাবে, কীভাবে একজন সত্যিকারের ভালো মানুষ ও ভালো মুসলমান হওয়া যায়। সত্য বলা, দয়া করা, ধৈর্য ধরা, ক্ষমা করতে শেখা আর আল্লাহর কথাগুলো ভালোবেসে মেনে চলার মাধ্যমে তুমি ভালো মুসলমান হতে পারবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ছোটদের বই নিয়ে বরাবরই আগ্রহ! কীভাবে খুদে পাঠকদের হাতে এমন বই তুলে দেয়া যায় যেখানে তাদের মতো করে শিশুসুলভ ভাষায় ইসলামের বার্তাগুলো তুলে ধরা যায়। ৮ পৃষ্ঠার শর্ট পিডিএফ এ দেয়া ছোট্ট গল্পটি পড়ে মনে হলো খুদে পাঠকদের জন্য বইটি সাহিত্যের পাতায় একটি চমৎকার সংযোজন। বাচ্চাদের কে নিয়ে ঘরোয়া ভাবে কুরআনের আয়াত এবং হাদিস নিয়ে তাদের মানসিকতায় পাঠচক্র করতে হলে এ ধরনের শিশুতোষ গল্পের বইগুলো সহায়ক হতে পারে। কারণ, বইয়ের সব গল্পেই রয়েছে একটি আয়াত এবং হাদিসের পাশাপাশি মুল গল্পটির সাথে চমৎকার যোগসূত্র। শিশুদের মনে নববী আখলাক গঠনের ক্ষেত্রে অভিভাবকগণ এরকম কিছু বই সামনে রাখতে পারেন। বয়সভেদে শিশুদের মন মানসিকতা পরিবর্তন হতে থাকে। কিছু বই হয়ে যায় একেবারে কচি খোকাটাইপ রসবোধহীন নয়তো কিছু বই হয়ে ওঠে বয়সের তুলনায় একটু জটিল আর দুর্বোধ্য, সে হিসেবে এই বইটি যথেষ্ট সামাঞ্জশ্যতা বজায় রেখেছে। আশাকরি, উঠতি শিশুদের চেতনা ও আদর্শ গঠনের ক্ষেত্রে এই বইটিও এক প্রকার আদর্শ অবস্থানই ধরে রাখবে।
ইফফাহ পাবলিকভাবে বইগুলোর জন্য বরাবরের মতো আগ্রহ ছিল। জান্নাতের পাখি নামখানা দারুণ লেগেছে তারমধ্যে যখন জানতে পারলাম বইটি শিশুদের জন্য আসছে আগ্রহটা আরও বৃদ্ধি পেল। আমি বইটির সংক্ষিপ্ত পিডিএফ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। শিশুদের জন্য এমন অনেক দিনের কাঙ্ক্ষিত ছিল কিন্তু আমরা তেমন বই পাচ্ছি না। ছোটভাইদের জন্য বই খুঁজতে গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতার ফিরিস্তি সমূহ আছে। বইটির দশটা গল্পের একটি গল্প আমি পড়েছি। তাই গল্পটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করব। শিশুদের বইয়ে আমি ব্যক্তিগতভাবে কয়েকটি দিক দেখি। এক— নির্ভুল বানান দুই— সাবলীল বাক্য ও সহজ শব্দচয়ন তিন— কোরআনহাদিস নির্ভর শিক্ষা আলহামদুলিল্লাহ বইটির প্রথম গল্প পড়ে আমও উপরোক্ত তিনোটিই পেয়েছি। গল্পের শুরুতে কোরআন আয়াত এবং শেষে হাদিস আর মূল শিক্ষা তুলে ধরা এটির প্রতি আলাদা টান তৈরি করেছে। বইটির পৃষ্ঠা সংখ্যা সম্পর্কে আমার ধারণা নেই। তবু কেন জানি মনে হল আরেকটু স্বল্প মূল্য রাখা যেত।
বইটিতে মোট দশটি গল্প রয়েছে। প্রতিটি গল্পই ছোট হলেও তার ভেতরে লুকিয়ে আছে বড় শিক্ষা। কখনো সত্যবাদিতার গুরুত্ব, কখনো ধৈর্যের ফল, কখনো সুন্দর আচরণ বা সালামের মাধুর্য,,এসব বিষয় খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। শিশুদের জন্য বইটি যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয়ও। সহজ ভাষা, ছোট ছোট গল্প এবং হৃদয়গ্রাহী উপস্থাপনার কারণে বইটি শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য খুবই উপযোগী।অভিভাবকরা চাইলে সন্তানদের সঙ্গে বসে এই গল্পগুলো পড়তে পারেন, এতে শিশুরা ছোটবেলা থেকেই ভালো চরিত্র ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে।
বইটিতে খুব সহজ ভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে শিশুদের সত্য বলা, ধৈর্য ধরা এবং মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়েছে। বিশেষ করে নাফি নামের ছেলেটির সাহসের সাথে নিজের ভুল স্বীকার করার বিষয়টি যে কোনো শিশুর মনে দাগ কাটবে। শিশুদের কেবল বড় হওয়ার স্বপ্ন না দেখিয়ে, বরং ভালো মানুষ হয়ে ওঠার প্রেরণা দেওয়া হয়েছে। তাদের মনকে 'জান্নাতের পাখি'র সাথে তুলনা করে ঈমানি ও নৈতিক শিক্ষার পথে উৎসাহিত করার বিষয়টি বেশ সাবলীল। বইটির প্রতিটি পাতায় সুন্দর ইলাস্ট্রেশন এবং গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ কুরআনের আয়াত ও হাদিস যোগ করা হয়েছে, যা শিশুদের পড়ার আগ্রহ বাড়াবে। প্রকাশকের কথায় অভিভাবকদের প্রতি সন্তানদের সঙ্গ দেওয়ার যে আহ্বান জানানো হয়েছে, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। সব মিলিয়ে, এটি কেবল একটি গল্পের বই নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য ছোট কিন্তু সার্থক এক প্রচেষ্টা।
“জান্নাতের পাখি” বইটি শিশুদের জন্য এক অসাধারণ মায়াবী জগৎ তৈরি করে। গল্পের ভাষা সহজ, সাবলীল এবং হৃদয়ছোঁয়া। বইটির মাধ্যমে শিশুদের মনে নৈতিকতা, সৌন্দর্যবোধ এবং ভালোবাসার বীজ বপন হয়। রঙিন প্রচ্ছদ ও মধুর উপস্থাপন বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছোটদের কল্পনার ডানায় উড়তে সাহায্য করবে এমন একটি সুন্দর বই এটি।

























