

Buy চলো দোতং পাহাড় জুম ঘরে Online in Bangladesh
লেখক: নীতি জাহিদ
- Author: নীতি জাহিদ
- Publisher: নবকথন প্রকাশনী
- Number Of Pages: 470
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
মোনা বলে যাচ্ছে আর ইমরান শুনে যাচ্ছে। মেয়েটা অনবরত ঠোঁট দুটোনাড়ছে, ‘আপনাকে ভালোবাসলে দোষ, ফোন দিলে দোষ, দেখা করলে দোষ, আপনার কফি খেলে দোষ। মানলাম আমি দোষী। সরেই তো এলাম। এখন কী সমস্যা?’নাব্যতা হারানো নদীর মতো শান্ত ইমরান। কী উত্তর দিবে? সব কিছুতেই তো বাধা। নিজের ওপর রাগ হচ্ছে। মোনাকে প্রশ্রয় দিতে একদম চায় না। আবার মোনার সাথে অন্য কাউকে সহ্যও হয় না। কালবৈশাখী ঝড় উঠেছে বুকের ভেতর। নিষ্পলক তাকিয়ে আছে মোনার দিকে। মোনা অভিমান নিয়েই বলছে প্রতিটি কথা। চোখের জল লুকানোর আপ্রাণ চেষ্টা করছে মোনা। কিন্তু জল পড়ল না, চোখের জলটুকুও নিজের আয়ত্তে নিয়ে নিল। নাক টেনে গলা ঝেড়ে প্রশ্ন করল, ‘আর কিছু বলবেন?’মোনার চোখে চোখ রেখে ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, ‘নীল আমার পছন্দের রং।’‘শুনে খুশি হলাম। তাতে আমার কী?’‘তোমাকে সুন্দর লাগছে।’‘হ্যাঁ, জানি। আমি সুন্দর তাই সুন্দর লাগছে।’‘আমার সাথে একটা ছবি তুলবে?’চোখ বড়ো বড়ো হয়ে গেল মোনার। কী বলল ভদ্রলোক! ছবি তুলবে! নিজ থেকে বলল এই কথা? নাকি মোনা ভুল শুনল? ধরে রাখা অভিমান ভেঙে চুরমার। ধক ধক করছে বুকের ভেতর। পলক পড়ছে না মোনার। এতটাই বিস্মিত যে চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আজ প্রথমবার কোনো বই এর রিভিউ লিখছি।ভালো হবে না জানি,আবার একটু তাড়াহুড়ায় আছি তাই সুন্দর করে শুরু টা লিখলাম না। আসলে লিখছিল একটা জিদ করে, বই টা ভালো লাগায় আমর একটা বন্ধুকে বইটার ছবির দিব বলে রকমারিতে খুঁজতে এসে দেখি কোনো রিভিউ , রেটিংস কিছুই নেই! অবাক হলাম খুব। বইটা পড়া শুরু করলাম মাত্র ২ দিন। ৪৮৭ প্রিষ্ঠার বই টা ২ দিনে বিভিন্ন ব্যস্ততার মাঝে ২০৮ পৃষ্ঠায় এসে ঠেকলাম , এর পরই এই ঘটনা! “নীতি জাহিদ” আপুর লেখা বই এইবার প্রথম পড়ছি। উনার ফেইসবুকে অনেক গল্প আছে কিন্তু কখনও পড়া হয় নেই , এইবার প্রথম তার বই প্রকাশিত হলো , এইটায় বই মেলা থেকে কিনে নিলাম । সত্যিই বিস্মিত! কি অপূর্ব ভাষা , কত্ত ডিটেইলস! আমি ২০৮ পৃষ্ঠায় আত্ত ইমপ্রেসড , তাহলে সামনের টুকু পড়লে আমর কি একটা অবস্থা হবে আমি তা ভেবেই পাগল পাগল অবস্থায় আছি। জানি বুক রিভিউ বইটা শেষ করার পর লেখা উচিত তবে বই টার কোনো রিভিউ নেই এই অপমান আমর আর সহ্য হলো না , তাই বহু ব্যস্ততার মধ্যেও বসে গেলাম লিখতে। আমি অনেক প্রেম উপন্যাস পড়েছি তবে এইটা বলতে পারেন আজ পর্যন্ত বেস্ট। প্রচুর পড়েছি তবে আগে পড়ার মধ্যে আমার “মৌরি মরিয়ম” আপুর লেখা ছিল সবচেয়ে পছন্দের আর উনার অন্যতম শেষ্ট্রো কীর্তি “অলিন্দ অনলে” হলো সবচেয়ে প্রিয় , শেষ ২ বছরে এর জায়গা বা এর আশে পাশে অথবা এর সমকক্ষ কোনো বই ছিল না , আজ প্রথম আমি বলছি , হ্যাঁ এর সমকক্ষ পেছি “চলো দতাং পাহাড় জুম ঘরে”। ধন্যবাদ “নীতি জাহিদ” আপু। এখন যদি বইটার কথা বলতে যাই তাহলে বলা যায় যে এইটা একটা পরিপূর্ণ বই। জীবনের উত্থান পতন , সফলতা , বিচ্ছেদ , বন্ধুত্ব , পরিবার , আপন জন হারানোর বেদনা , ভ্রমণ , বিন্নি চালের ভাত , সব একসঙ্গে! মনে বলতে গেলে “All in one”. এছাড়াও আরও অনেক মুগ্ধকর বিষয় আছে যা মুখে বলা বা লিখে প্রকাশ সম্ভব না । পুর ইমোশন টা বুঝতে হলে একবারতো বই টা পড়তেই হবে! আরিকটা কথা বললে হয়তো একটু বেশি নাটকীয় হয় যাবে, কিন্তু হলে হোক! আমি তো বলবই, ওটা হলো, এইটা না পরে পরলোকগমন করলে হয়তো জীবনের এক বিরাট শিক্ষা মিস হইয়ে যাবে । প্রথমেই বলেছিলাম বেশ তাড়াহুড়ায় আছি , তাই বই আর ফ্লাপের কাহিনী আর লিখলাম না , বই টা যে আমর বেশ লাগছে তাই ব্যক্ত করলাম। এবারের অমর একুশে বই মেলা থেকে কিনা বইটা। I have to say one thing , it was one of the best decisions I have ever made to buy this book!
প্রশ্ন ও উত্তর (Q/A)
পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 470। ধন্যবাদ।
পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 470। ধন্যবাদ।























