

Buy দেয়ালের ওপারে আকাশ Online in Bangladesh
লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
- Author: এনামুল হক ইবনে ইউসুফ
- Publisher: সুকুন পাবলিশিং
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমরা সবাই এক একটা চলমান রহস্য। আমাদের প্রত্যেকের বুকের গহীনে আছে দিগন্ত বিস্তৃত এক নীল আকাশ, অথচ অদ্ভুত এক মায়ার টানে আমরা নিজেরাই নিজেদের চারপাশে তুলে রাখি অভেদ্য দেয়াল। কখনো সেই দেয়াল লোকলজ্জার, কখনো মিথ্যে অহমিকার, আবার কখনো তা শুধুই এক যান্ত্রিক জীবনের জঞ্জাল।'দেয়ালের ওপারে আকাশ' নিছক কোনো গল্পের সংকলন নয়; এটি আমাদের যাপিত জীবনের সেই সব অলিখিত দীর্ঘশ্বাসের এক জীবন্ত দলিল, যা আমরা সযত্নে এড়িয়ে চলি। এনামুল হক ইবনে ইউসুফ তার নিপুণ লেখনীতে ব্যবচ্ছেদ করেছেন মানুষের মনের সেই সব অন্ধকার অলিন্দ, যেখানে সচরাচর আলোর রেখা পৌঁছায় না। তিনি দেখিয়েছেন, শহরের আকাশচুম্বী অট্টালিকায় বাস করা মানুষটি কতটা নিঃস্ব হতে পারে, আবার পথের ধুলোয় মিশে থাকা অতি সাধারণ প্রাণের ভেতরেও থাকতে পারে প্রশান্তির এক বিশাল সমুদ্র।সিন্দাবাদের মতো সাফল্য আর বৈভবের সাত সমুদ্র পাড়ি দিয়েও জীবনের শেষ বেলায় যখন মানুষটি আবিষ্কার করেন—তার নোঙর ফেলার মতো কোনো আপন বন্দর অবশিষ্ট নেই, এমনকি নিজের সন্তানের হৃদয়েও না—তখন সেই শূন্যতাই হয়ে ওঠে বইটির মূল সুর। ১৯শে জুলাইয়ের পিচঢালা রাজপথ থেকে শুরু করে ট্রেনের কামরায় মৃত্যু ও জীবনের কাল্পনিক কথোপকথন—সবই যেন এক অনিবার্য সত্যের দিকে আমাদের ইশারা করে।বইটি আপনাকে বাধ্য করবে নিজের দিকে ফিরে তাকাতে। মনে করিয়ে দেবে যে, এই পার্থিব দেয়ালের ওপারেই আছে এক অবিনশ্বর আকাশ। আপনি কি তৈরি সেই দেয়াল পেরিয়ে নিজের ভেতরের মুক্ত আকাশকে খুঁজে নিতে?
রিভিউ ও রেটিং (Review & Rating)
দেওয়ালের ওপারে আকাশ - পাঠপ্রতিক্রিয়া দিতে গেলে শেষ হওয়ার নয়।আমরা সবাই কম বেশি গল্প শুনতে -পড়তে পছন্দ করি।কেমন হয়! যদি গল্পগুলো আপনাকে হাসাবে।কিছু গল্প আপনাকে বাস্তবতা শিখাবে,কিছু গল্প বিষন্ন করে তুলবে আপনার তনুমনকে। কিছু গল্প আপনাকে নিয়ে যাবে চিন্তার অতল গহ্বরে... হুম! বইটার গল্পগুলো ঠিক ধাপে ধাপে আপনাকে নিয়ে যাবে ভিন্ন ভিন্ন গল্পে, ভিন্ন ভিন্ন চরিত্রে।জীবনে গল্পে আপনাকে শিখাবে- "জীবন তো ধোঁয়া ওঠা চায়ের পেয়ালার মতো।উষ্ণ থাকতেই চুমুকে চুমুকে শুষে নিতে হয় সময়ের স্বাদ,একবার জুড়িয়ে গেলে পড়ে থাকা কেবল তিক্ত তলানি। " বিয়ে নামক পবিত্র বন্ধনের বাস্তবতা শিখাবে আপনাকে -"বিয়ে মানে কোনো অন্ধকার কারাগার নয়,বিয়ে মানে হলো একই গন্তব্যের যাত্রী হয়ে দুজন মিলে এক বিশাল আকাশ খুঁজে নেওয়া।" দারিদ্র্যের জীবন নিয়ে আপনাকে শিখাবে- "টাকা ছাড়া পুরুষের পকেট আসলে এক গভীর শূন্য গহ্বর, যা তার আত্মবিশ্বাস কে প্রতিনিয়ত শুষে নেয়।" "দরিদ্র পুরুষের কন্ঠস্বরে কখনো বিদ্রোহ বা প্রতিবাদের তেজ খেলা করে না,সেখানে চিরকাল রাজত্ব করে কেবল এক জমাটবদ্ধ দীর্ষশ্বাসের গভীর নিস্তব্ধতা। " "অভাব আসলে এক গোপন অন্ধকারের মতো, যা পুরুষের আত্মবিশ্বাস আর গাম্ভীর্যকে চারপাশ থেকে কুরে কুরে খায়,যতক্ষণ না সে এক মেরুদণ্ডহীন অবয়বে পরিণত হয়।" "অন্ধকার ঘরে ছায়ার কোনো অস্তিত্ব থাকে না,আর অভাবের সংসারে পুরুষের কোনো ব্যক্তিত্ব থাকে না।" প্রতিটা গল্প স্পর্শ কাতর। যা অবহেলিত বিবেক কে ভাবতে শিখাবে।বেপরোয়া জিবনকে নতুন করে ঘুরে দাঁড়াতে শিখাবে।প্রতিটা গল্প এমন যা মাঝে মাঝে নিজের বলেই মনে হবে। কথা সাহিত্যের জাদুকর এনামুল হক ইবনে ইউসুফ এর লেখা বইগুলো মুগ্ধতা ছড়ানো কথাগুলো খুব গুছালো যা একজন পাঠককে আরো গভীর ভাবে পড়তে অনুপ্রেরণা জোগাবে।
বইটি পড়তে গিয়ে মনে হয়েছে লেখক খুব আন্তরিকভাবে লিখেছেন। ভাষা সহজ, কিন্তু কথাগুলো অর্থবহ। পুরো বই জুড়ে একটা শান্ত ও স্থির অনুভূতি আছে। যারা ধীরস্থিরভাবে বই পড়তে ভালোবাসেন তাদের কাছে এটি ভালো লাগবে।
সম্প্রতি পড়া একটি সুন্দর বই “দেয়ালের ওপারে আকাশ”। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে—জীবনে যত বাধাই আসুক, মানুষের স্বপ্ন কখনো আটকে থাকে না। লেখকের ভাষা খুবই সহজ ও সাবলীল, কিন্তু প্রতিটি লাইনের ভেতর লুকিয়ে আছে গভীর অনুভূতি। যারা মন ছুঁয়ে যাওয়া গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য বইটি অবশ্যই রিকমেন্ড করব। ⭐

























