এমনও নিদানের দিনে
বই কালেকশন

Buy এমনও নিদানের দিনে Online in Bangladesh

লেখক: নাফিসা তাবাসসুম খান

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নাফিসা তাবাসসুম খান
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Isbn: 9789843937407
  • Number Of Pages: 400
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 539৳ 75028% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সে অখণ্ড আঁধারের মাঝে নিভন্ত এক তেজোময় দীপ। যার শীর্ণ হলদে জ্যোতি ক্ষণকালের জন্য চারিপাশে আলো ছড়ালেও, ধীর গতিতে তা আপনমনে গোপনে নিঃশেষ হতে থাকে।সপ্তাদশী মোহর সাজানো পৃথিবীটা আচমকা এক দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায়। তুমুল চঞ্চল মেয়েটির পা যুগ্ম বাঁধা পড়ে অদৃশ্য একটি মরণ শিকলে। একাকী নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালায় তবুও। চারপাশে তুলে দেয় মিছেমিছি ভালো থাকার প্রাচীর। সেই প্রাচীর ভেদ করে কেউই তার ভিতরের ভাঙন, ভীতি ও আশঙ্কায় ডুবে থাকা আঁধারিয়া রাত্রির সত্তাকে দেখতে পায় না।জীবনের কঠিনতম ওই মুহূর্তে মোহর মনে ঘর বেঁধে নেয় ভালোবাসা নামক আরেক পীড়াদায়ক অসুখ। মনের অজান্তেই প্রিয় হয়ে ওঠে এক মুখ। যার সঙ্গ মোহর মনে বারংবার ভালোলাগার দোলা দিয়ে যায় আর যার অবহেলায় ভিজে ওঠে দু’চোখের কার্নিশ।মানুষটির জীবনেও মোহ ছিল প্রজাপতির ন্যায়। সাদাকালো জীবনে রঙ এনে দেয় যার বিচরণ। কখনও কাজ এবং জীবনের ব্যস্ততার ফাঁকে দুজনের কথোপকথন বা ছাদের এক প্রান্তে দুজোড়া দৃষ্টির আকস্মিক মিলন দুজনের মনের খবর জানিয়ে দিয়ে যায় যেন। মন বলে জীবনের শেষ মুহূর্ত অবধি হাতটা ধরে থাকার। কিন্তু আদৌ কি তা সম্ভব? এমনও নিদানের দিনে কে বারণ মানে? জীবন না কি মৃত্যু?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
তিথি রহমান
তিথি রহমান ভেরিফাইড
04 May 2026

#এমনও_নিদানের_দিনে ​বই: এমনও নিদানের দিনে ​লেখক: নাফিসা তাবাসসুম খান প্রকাশনী: গ্রন্থরাজ্য ​ লেখক নাফিসা তাবাসসুম এর প্রথম মলাট বই। প্রথম বই হিসেবে অনেক চমৎকার একটা বই। বইটা পড়লে বুঝা যায় লেখক অনেক স্টাডি করছে বইটা লিখতে আর অনেক সাহসী একটা বিষয় তুলে ধরেছে। ​আমাদের প্রত্যেকের জীবনেই সুখের দিনগুলো হঠাৎ করে কালো মেঘে ঢাকা যায়। সেই মেঘ সরিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখার সাহস কজন করতে পারে? নাফিসা তাবাসসুম খানের প্রথম বই "এমনও নিদানের দিনে" ঠিক তেমনি এক সাহসের গল্প শোনায়। এক চঞ্চল মেয়ের জীবনে কিভাবে মরণব্যাধির আঘাতে থমকে দাঁড়ায়, তখন সেই নিদানের দিনগুলোতে ভালোবাসা আর বিশ্বাসের হাত ধরে সে কীভাবে ঘুরে দাঁড়ালো তা নিয়েই এই উপন্যাস। বইতে প্রতিটা চরিত্র ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে- ★​মেহনামা ফেরদৌস মোহ: গল্পের প্রাণভোমরা। যার হাসিখুশি জীবনে হঠাৎ করে থমকে যায়। তবে মোহ দমে যাওয়ার পাত্রী নয় তার চঞ্চলতা আর লড়াই করার মানসিকতা পাঠককে মুগ্ধ করবেই। ★​ওয়াসিফ কায়সার মনন: পেশায় একজন ডাক্তার কিন্তু মনে মনে একজন নিখাদ প্রেমিক। গম্ভীর এই মানুষটির মোহের প্রতি ভালোবাসা আর মরণব্যাধির সাথে লড়াইয়ে তার সঙ্গী হওয়াটা গল্পের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। ★​আলী আকবর কায়সার: বইয়ের 'এভারগ্রিন' এবং স্মার্ট চরিত্র। যার রসবোধ আর নাতির সাথে খুনসুটি পুরো বইয়ের গম্ভীর পরিবেশকে এক নিমিষে সহজ করে দেয়। ​মায়া ও শিহান ফেরদৌস: মোহ এর বোন মায়া আর তার বাবা শিহান ফেরদৌসের মাধ্যমে লেখিকা দেখিয়েছেন পারিবারিক বন্ধনের শক্তি। বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন আর তা থেকে উত্তরণের দিকটি খুব আবেগঘনভাবে ফুটে উঠেছে। এছাড়া আরো অনেক চরিত্র দিয়ে সাজানো হয়েছে বইটি। ​নাফিসা তাবাসসুম খানের লেখনী অত্যন্ত সহজ এবং সাবলীল। কোনো প্রকার জটিল শব্দের ব্যবহার ছাড়াই তিনি গভীর আবেগ প্রকাশ বইটি লিখেছেন। বিশেষ করে একজন রোগীর চিকিৎসা পদ্ধতি এবং তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো তিনি অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, যা প্রশংসার দাবি রাখে। ​ব্যক্তিগত অনুভূতি: ​বইটি পড়ার সময় কখনো চোখের কোণে জল আসবে, আবার কখনও মননের দাদুর কাণ্ড দেখে হাসিতে মুখ ভরে উঠবে। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি বেঁচে থাকার লড়াইয়ের গল্প। সাধারণ ভাষায় অসাধারণ গভীর কিছু অনুভূতির প্রকাশ এই বইটি। প্রতিটি পাতায় উত্তজনা আর আবেগ এতটাই মিশে আছে যে একবার শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। ​শেষ কথা: যদি এমন কোনো গল্প খুঁজছেন যা আপনাকে হাসাবে, কাঁদাবে এবং জীবনকে নতুন করে ভালোবাসতে শেখাবে, তবে "এমনও নিদানের দিনে" আপনার বুকশেলফে থাকা চাই-ই চাই।

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)