

Buy ফুড কনফারেন্স Online in Bangladesh
লেখক: আবুল মনসুর আহমদ
- Author: আবুল মনসুর আহমদ
- Publisher: আহমদ পাবলিশিং হাউজ
- Isbn: 9789841107826
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 13th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ফুড কনফারেন্স" বইয়ের ফ্ল্যাপের লেখা: সাম্রাজ্যবাদী সামন্তবাদী শােষণের ফলে দুনিয়ার শস্যভান্ডার সুজলা-সুফলা বাংলা ১৩৫০ সালে পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা মর্মান্তিক লােক-ক্ষয়ী আকালের শিকার হইয়াছিল। বাংলার দুইটি শ্রেষ্ঠ প্রতিভা এই হৃদয়বিদারক আকালের বাস্তব ছবি আঁকিয়াছিলেন; শিল্পী জয়নুল আবেদিন আঁকিয়াছিলেন ব্রাশ ও তুলিতে আর আবুল মনসুর আঁকিয়াছিলেন নকশার কলমে। তাঁর অমর সৃষ্টি ফুড় কনফারেন্সই এক নকশা। বেদনার তীব্র কশাঘাত। এই কনফারেন্স পড়িয়াই বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী অন্নদাশংকর রায় লিখিয়াছিলেন: ‘আয়না লিখিয়া আবুল মনসুর প্রাতঃস্মরণীয় হইয়াছিলেন আর ফুড-কনফারেন্স’ লিখিয়া তিনি অমর হইলেন। অনেক আগের কাহিনী ও চিত্র। ইতিমধ্যে আমরা স্বাধীনতা লাভ করিয়াছি কিন্তু সে চিত্র আজও তেমনি জীবন্ত ও বাস্তব। শস্যভান্ডারে আজও তেমনি আকাল চলিতেছে। তাই আমি ফুড-কনফারেন্স’কে নূতন সাজে সাজাইয়া পাঠকদের খেদমতে পেশ করিলাম।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ক্লাস টেনে পড়েছিলাম। অসম্ভব সুন্দর একটি বই

সমাজ ও রাজনীতির বিভিন্ন ভন্ডামির চিত্র এই বইয়ের গল্পগুলোতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। ভাবতে অবাক লাগে লেখক প্রায় ৮০ বছর আগে রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে যেই গল্পগুলো বলে গেছেন সেগুলো তো কমেইনি বরং আমাদের এই (সোনার!) বাংলাদেশে তা আজ আরো বেশি ভয়ংকর।

সেরা
Good

অনেক ভালো বই






















