এক নৌকায় তিন যাত্রী
বই কালেকশন

Buy এক নৌকায় তিন যাত্রী Online in Bangladesh

লেখক: জেরোম কে. জেরোম

3.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জেরোম কে. জেরোম
  • Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
  • Isbn: 9841803917
  • Number Of Pages: 157
  • Language: বাংলা
  • Edition: 1st Editor, 2014
৳ 319৳ 3509% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"এক নৌকায় তিন যাত্রী" বইটির সম্পর্কে কিছু কথা: এই গ্রন্থের প্রধান সৌন্দর্য যতটা এর সরল সত্যবাদিতার মধ্যে নিহিত আছে, ততটা এর সাহিত্যিক স্টাইল কিংবা গ্রন্থে বর্ণিত তথ্যাদির ব্যাপকতা ও কার্যকারিতার মধ্যে নেই। বাস্তবে যা ঘটেছে এ গ্রন্থের পৃষ্ঠায় তারই বিবরণ লিপিবদ্ধ হয়েছে। তাতে কেবল একটু রং ফলানাে হয়েছে মাত্র। অবশ্য, তার জন্য কোনাে অতিরিক্ত মূল্য ধার্য করা হয়নি। জর্জ আর হ্যারিস আর মন্টমােরেন্সি কাব্যিক ভাবলােক থেকে আসেনি, তারা নিতান্তই রক্তমাংসে গড়া, বিশেষ করে জর্জ, যার ওজন প্রায় বারাে স্টোন। চিন্তার গভীরতা ও মানব-প্রকৃতি সম্পর্কিত জ্ঞানের দিক থেকে অন্য গ্রন্থগুলাে শ্রেষ্ঠতর হতে পারে, কিংবা স্বকীয়তা ও আকৃতির দিক থেকে এর প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু ডাহা সত্যবাদিতার দিক থেকে এর চেয়ে শ্রেষ্ঠ কোনােকিছু অদ্যাবধি আবিষ্কৃত হয়নি। আশা করা যাচ্ছে অন্যান্য আকর্ষণের চেয়ে এই গুণেই গ্রন্থটি উৎসুক পাঠকের চোখে অধিক আদরণীয় হবে এবং এই কাহিনীর শিক্ষণীয় বিষয়টি এই গুণেই আরাে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
33%
4
0%
3
0%
2
33%
1
33%
Nazmul Islam
Nazmul Islam ভেরিফাইড
18 Sep 2025

অপূর্ণাঙ্গ অনুবাদ, না জেনে কিনে অহেতুক টাকা নষ্ট করেছি...

MD TARIQUL ALAM
MD TARIQUL ALAM ভেরিফাইড
23 Sep 2020

Not so good. অনুবাদকের দুর্বলতা কিনা বুঝলাম না

Usama Abu
Usama Abu ভেরিফাইড
31 Oct 2019

এ পর্যন্ত আমার পড়া সবচেয়ে হাস্যরসাত্নক উপন্যাস এটিই।জেরোম কে জেরোমের সেন্স অফ হিউমারের প্রশসংসা করতেই হয়।সচরাচর কোন সস্তা কৌতুকি ভাষা নয়,বরং অসাধারণ তাৎপর্যপূর্ণ হাস্য রসাত্নক ভাষায় বইটি পাঠকদের নিকট উপস্থাপন করা হয়ে। বইয়ের কাহিনীর প্রেক্ষাপট ইংল্যান্ড। কাহিনীর কথক এবং তার দুই বন্ধু জর্জ,হ্যারিস-এই তিনজন অলস প্রকৃতির মানুষের রসাত্নক কাহিনী নিয়ে বইটি রচিত।তারা তিনজন মিলে নৌভ্রমণের সিদ্ধান্ত নেয় এবং নৌ ভ্রমণের সিদ্ধান্ত নেয়া থেকে শুরু করে তাদের পুরো নৌযাত্রার হাস্যরসাত্নক এক চমৎকার কাহিনী বর্ণিত হয়েছে। বইটি পড়ার ক্ষেত্রে প্রায় প্রতিটি পৃষ্ঠায়ই আমাকে হাসতে হয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)