

Buy ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে Online in Bangladesh
লেখক: সাতোশি ইয়াগিসাওয়া
- Author: সাতোশি ইয়াগিসাওয়া
- Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
- Isbn: 9789843915191
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
টোকিওর এক শান্ত, নিরিবিলি গলিতে লুকিয়ে আছে ছোট্ট এক কফিশপ- তোরুনকা ক্যাফে। দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ, জানালার বাইরে অলস বেড়ালদের হাঁটাচলা আর সদ্য গুঁড়ো করা কফির গন্ধ মিলে সেখানে তৈরি হয় এক জাদুকরী আবহ।এই ক্যাফের ভেতরেই জড়িয়ে আছে কয়েকটি তরুণ প্রাণের গল্প; ভালোবাসা, বন্ধুত্ব আর বিচ্ছেদের আখ্যান। কফি মাস্টারের মেয়ে শিজুকু নিজেই কফি পছন্দ করে না; অতীতের অন্ধকারে পথ হারানো শুইচি খুঁজে ফেরে নতুন দিনের আলো; দুষ্টুমির ছলে কোতা এসে মনে করিয়ে দেয় বন্ধুত্বের শক্তির কথা। আবার হঠাৎ করেই চিনাতসু নামের এক রহস্যময়ীর আগমনে বদলে যায় সবার দিনলিপি।যারা বিশ্বাস করেন, কফির প্রতিটি ফোঁটার মতোই জীবনেও লুকিয়ে থাকে অনন্য স্বাদ- তাদের জন্য এই বই এক অনবদ্য যাত্রা। শুধু একটি ক্যাফের গল্প নয়, জীবনকে আবার নতুন করে ভালোবাসতে শেখার গল্প ডেইজ অ্যাট দ্য
রিভিউ ও রেটিং (Review & Rating)
#বই রিভিউ টোকিও শহরের এক শান্ত গলির ভেতরে লুকিয়ে আছে এক টুকরো উষ্ণতা, যার নাম তোরুনকা ক্যাফে।“ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে” কোনো নাটকীয় গল্প নয়—এটা খুব নরম,নিঃশব্দ এক যাত্রা, যেখানে কফির গন্ধ, একাকিত্ব আর মানুষের মৃদু উষ্ণতা মিলেমিশে আছে। এই ক্যাফের ভেতরেই জড়িয়ে আছে কয়েকটি তরুণ প্রাণের গল্প;ভালোবাসা, বন্ধুত্ব আর বিচ্ছেদের আখ্যান। সাতাশি ইয়াগিসাওয়ার লেখার ভেতর একটা শান্ত সুর আছে – যেন জীবনের সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোও হঠাৎ গভীর অর্থ পেতে থাকে। ওয়াসি আহমেদের অনুবাদে সেই নিস্তব্ধতাটা অদ্ভুতভাবে জীবন্ত হয়ে উঠেছে। বইটা পড়তে পড়তে আমি কাহিনি গুলো কল্পনা করি এবং মনে হতে থাকে আমি যেন সত্যি ই তোরুনকা ক্যাফের এক কোণে বসে আছি, হাতে কফির কাপ,বাইরে তুষারপাত, আর ভেতরে অদ্ভুত একটা প্রশান্তি। এটা এমন এক বই, যেটা শেষ হয়েও হয়ে যায় না শেষ — যেমন এক কাপ কফির উষ্ণতা, যা শেষ হলেও তার স্বাদ ও ঘ্রাণ রয়ে যায় মনে অনেকক্ষণ। এই বই অনুপ্রাণিত করে “শূন্য দুর্ঘটনা” নিয়ে এগিয়ে যেতে; আমাদের বলে “পৃথিবী সুন্দর একটা জায়গা, এবং এর জন্য লড়াই করা যায়”। এই বইটা পড়তে গিয়ে বুঝেছি – কখনও জীবনকে ঠিক করতে বড় কিছু লাগে না ; লাগে শুধু একটু সময়, একটু নীরবতা আর এক কাপ কফি। ☕“শেষ পর্যন্ত, কফি নয়–মানুষই আমাদের উষ্ণ রাখে।” বই: ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে লেখক: সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদ: ওয়াসি আহমেদ প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন্স পৃষ্ঠা: ২৬৮ রেটিং: ৪.৮/৫
#বইরিভিউ টোকিও শহরের এক শান্ত গলির ভেতরে লুকিয়ে আছে এক টুকরো উষ্ণতা, যার নাম তোরুনকা ক্যাফে। নিতান্তই সাধারণ এই জায়গাটা যেন এক নরম আশ্রয়, যেখানে মানুষেরা আসে হারানো দিন, না-বলা অনুভূতি আর জীবনের ব্যর্থতাগুলো একটু চুপচাপ রেখে যেতে। এখানে কফির গন্ধ শুধু কফির নয়; তা যেন মিশে আছে কয়েকটি তরুণ প্রাণের অতীত স্মৃতি এবং অজানা অপেক্ষার সঙ্গে। এই গল্পের মানুষগুলো সাধারণ, কিন্তু তাদের অনুভূতিগুলো অসাধারণ। আছে ক্যাফে মালিকের চটপটে মেয়ে শিজুকু, কফি যার কাছে শৈশবের দুঃসহ স্মৃতির নাম, তবু জীবনের ঘাত-প্রতিঘাতে সে হয়ে উঠতে চায় কফির এক ফোঁটার মতোই পূর্ণ ও গভীর। আছে শুইচি, যে একসময় পথ হারিয়েছিল নিজের জীবনে, এখন খুঁজে ফেরে সেই হারানো আলো। আছে চিনাতসু, এক রহস্যময় মেয়ে, যে প্রতিদিন টেবিলে রেখে যায় এক ভাঁজ করা ন্যাপকিনের ব্যালেরিনা; তার গোপন অতীতের মতোই নীরব অথচ সংবেদনশীল। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক হিরোও আছেন, যিনি এই ক্যাফেতেই খুঁজে পান পুনরায় জীবন সাজানোর আলো দেখানো আয়াকো-কে। তাদের প্রত্যেকের গল্পই যেন শেষ বিকেলের কফির প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকা অনন্য স্বাদের মতো। লেখক সাতোশি ইয়াগিসাওয়া জাপানের নীরব আবহে জীবনকে ফুটিয়ে তুলেছেন অবিশ্বাস্য সংবেদনশীলতায়। এখানে কোনো বড় নাটক নেই, নেই উত্তেজনার ঢেউ। আছে কেবল ছোট ছোট মুহূর্ত, যা মিলে তৈরি হয়েছে এক শান্ত অথচ গভীর মানবিক গল্প। একটি সাধারণ ক্যাফেকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে অনেকগুলো মানুষের জীবনের বাঁক বদলে দেওয়া উপাখ্যান। এটা এমন এক বই, যেটা শেষ হয়েও হয়ে যায় না শেষ — যেমন এক কাপ কফির উষ্ণতা, যা শেষ হলেও তার স্বাদ ও ঘ্রাণ রয়ে যায় মনে অনেকক্ষণ। এই বই অনুপ্রাণিত করে “শূন্য দুর্ঘটনা” নিয়ে এগিয়ে যেতে; আমাদের বলে “পৃথিবী সুন্দর একটা জায়গা, এবং এর জন্য লড়াই করা যায়”। বই: ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে লেখক: সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদ: ওয়াসি আহমেদ প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন্স পৃষ্ঠা: ২৬৮ রেটিং: ৪.৬/৫
বই : ডেইজ আ্যাট দ্য তোরুনকা ক্যাফে। লেখক : সাতেশি ইয়াগিসাওয়া। অনুবাদক : ওয়াসি আহমেদ। রিভিউ দিতে পারদর্শী নই ,,ভুল ক্রটি ক্ষমা স্বরুপ দৃষ্টিতে দেখবেন। বইয়ের সারাংশ : টোকিওর এক শান্ত, নিরিবিলি গলিতে লুকিয়ে আছে ছোট্ট এক কফিশপ তোরুনকা ক্যাফে। দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ, জানালার বাইরে অলস বেড়ালদের হাঁটাচলা আর সদ্য গুড়ো করা কফির গন্ধ মিলে সেখানে তৈরি হয় এক জাদুকরী আবহ। এই ক্যাফের ভেতরেই জড়িয়ে আছে কয়েকটি তরুণ প্রাণের গল্প, ভালোবাসা, বন্ধুত্ব আর বিচ্ছেদের আখ্যান। কফি মাস্টারের মেয়ে শিজুকু নিজেই কফি পছন্দ করে না, অতীতের অন্ধকারে পথ হারানো শুইচি খুঁজে ফেরে নতুন আলো, দুষ্টুমির ছলে কোতা এসে মনে করিয়ে দেয় বন্ধুত্বের শক্তির কথা। আবার হঠাৎ করেই চিনাতসু নামের এক রহস্যময়ী মেয়ে আগমন ঘটে। বইয়ের কিছু লাইন : *"হারালেই বোঝা যায়, জিনিসটা আসলে কত দামি।" *" তবুও, সে আমাকে ছেড়ে যাওয়ার পর আমার হৃদয়ে এক ছোট্ট শূন্যতা তৈরি হয়েছিলো। একটা ফাঁকা জায়গা, যা কোনোদিন ও পূর্ণ হবে না।" *"সেই বিচ্ছেদর ব্যথা আজীবন রয়ে যাবে।" পাঠক প্রতিক্রিয়া : অসাধারণ একটি বই। বইটির মধ্যে অনেক টুইস্ট আছে। যা আপনাকে আনন্দ দিবে। প আমার পড়া প্রথম জাপানিজ বই। বইটির মধ্যে আছে ভালোবাসা, বিচ্ছেদর যন্ত্রণা, বন্ধত্ব যে এক অসাধারণ সম্পর্ক তা। বইটি পরে বিশেষ করে আমার কফি খাওয়ার প্রতি অনেক লোভ জন্মালো। বিশেষ করে কলম্বিয়ান কফি খেতে খুব লোভ হলো। আর অনুবাদকের অনুবাদ ও খুব সুন্দর হয়েছে। লেখার ধরণ সুন্দর। বইটি আমি সবাইকে অবশ্য ই পড়তে বলবো। আর যদি আপনি রোমাঞ্চ বা থ্রিলার বুক লাভার হন তাহলে বইটি পরে হয়তো আপনি খুব বেশি আনন্দ পাবেন না। রেটিং : ৫ এ ৪.০৫ ( ব্যক্তিগত)
এই প্রথম আমি কোন বইয়ের রিভিউ লিখলাম , সবার ভালো নাও লাগতে পারে। আমি শুধু আমার কথা বললাম। ☕ 'ডেইজ অ্যাট দ্য তোরাঙ্কা ক্যাফে': এক উষ্ণ প্রশান্তির গল্প 📚 'ডেইজ অ্যাট দ্য তোরাঙ্কা ক্যাফে' বইটি যেন এক কাপ পারফেক্ট কফি-এর মতো, যার প্রতিটি চুমুকে স্নিগ্ধতা, নস্টালজিয়া এবং এক গভীর মানবিক সংযোগের উষ্ণতা অনুভূত হয়। জাপানের জনপ্রিয় লেখক সাতোশি ইয়াগিসাওয়া-এর এই উপন্যাসটি টোকিওর এক নির্জন গলির ভেতরের ছোট্ট ও আরামদায়ক 'তোরাঙ্কা ক্যাফে'কে কেন্দ্র করে গড়ে উঠেছে। 'তোরাঙ্কা ক্যাফে' কেবল একটি কফি শপ নয়; এটি চরিত্রগুলোর হারানো স্মৃতি, বিষণ্ণতা, আর নতুন করে পথ খুঁজে পাওয়ার এক মিলনক্ষেত্র। বইটিতে তিনটি প্রধান চরিত্র এবং ক্যাফের কর্মীদের জীবনকে ছুঁয়ে যাওয়া কিছু ছোট ছোট গল্প রয়েছে, যা একে অপরের সাথে সম্পর্কিত। এই গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন: কিভাবে মানুষের জীবনে ক্ষতি , অনুশোচনা এবং একাকীত্ব আসে। এক কাপ কফি এবং একটি শান্ত কথোপকথন কিভাবে অচেনা মানুষের মনেও দীর্ঘস্থায়ী পুষ্টি যোগাতে পারে। অতীতে ফেরা অসম্ভব হলেও, শান্তি এবং বোঝাপড়া খুঁজে নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। জীবনের ছোট ছোট ঘটনা, যেমন একটি ন্যাপকিনকে ব্যালে ড্যান্সারের আকারে ভাঁজ করা, অথবা অপ্রত্যাশিতভাবে আসা একটি বিড়াল—এসবই কিভাবে দৈনন্দিন জীবনের অলৌকিকতা হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বইটি আমার এতটা ভালো লাগবে ভাবিনি ।
📖 ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে — সাতোশি ইয়াগিসাওয়া | অনুবাদ: ওয়াসি আহমেদ বইটা শেষ করার পর কিছু সময় চুপ করে বসে ছিলাম। জানি না ঠিক কী স্পর্শ করেছিল, কিন্তু ভেতরে একধরনের শান্ত নির্জনতা ছড়িয়ে পড়েছিল। “ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে” কোনো নাটকীয় গল্প নয়—এটা খুবই নরম, নিঃশব্দ এক যাত্রা, যেখানে কফির গন্ধ, একাকিত্ব আর মানুষের মৃদু উষ্ণতা মিলেমিশে আছে। সাতোশি ইয়াগিসাওয়ার লেখার ভেতরে একটা শান্ত সুর আছে—যেন জীবনের সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোও হঠাৎ গভীর অর্থ পেতে থাকে। ওয়াসি আহমেদের অনুবাদে সেই জাপানি নিস্তব্ধতাটা অদ্ভুতভাবে জীবন্ত হয়ে উঠেছে। পড়তে পড়তে মনে হচ্ছিল, আমি যেন সত্যিই তোরুনকা ক্যাফের এক কোণে বসে আছি, হাতে কফির কাপ, বাইরে বৃষ্টি, আর ভেতরে অদ্ভুত একটা প্রশান্তি। এই বইটা পড়তে গিয়ে বুঝেছি—কখনও জীবনকে ঠিক করতে বড় কিছু লাগে না; লাগে শুধু একটু সময়, একটু নীরবতা, আর হয়তো এক কাপ কফি। ☕ “শেষ পর্যন্ত, কফি নয়—মানুষই আমাদের উষ্ণ রাখে।”
প্রশ্ন ও উত্তর (Q/A)
page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 256। ধন্যবাদ।
page
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 256। ধন্যবাদ।





















