

Buy নরওয়েজিয়ান উড Online in Bangladesh
লেখক: কৌশিক জামান
- Author: কৌশিক জামান , হারুকি মুরাকামি
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9848729410
- Number Of Pages: 334
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নরওয়েজিয়ান উড" বইটি সম্পর্কে কিছু কথা:নরওয়েজিয়ান উড এসময়ের অন্যতম জনপ্রিয় লেখক হারুকি মুরাকামির অন্যতম সেরা এবং শ্রেষ্ঠ উপন্যাস এটি। এটি একটি অনবদ্য মৌলিক উপন্যাস যার পাতায় পাতায় আপনি পাবেন বিষণ্ণতা, বেদনা, যন্ত্রণা, যৌনতৃপ্তি, প্রেম, অসম সম্পর্ক সহ আরো বিভিন্ন গোপনীয় বিষয় যা সবাই বুঝে অনুভব করলেও মুরাকামি তা প্রকাশ করেছে। প্রেম, সম্পর্কের জটিলতা, যৌনতা, বয়োঃসন্ধি, একাকীত্ব, নিঃসঙ্গতা আর প্রিয়জন হারানোর ব্যথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন হারুকি মুরাকামি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ফাটাফাটি ও হতাশা লেভেলের

জাপানি সাহিত্যের প্রতি আগ্রহ থেকে বইটি পড়েছি। কাহিনি সেই ১৯৭০ এর দিকের। আমার তো মনে হলো এটা লেখকেরই গল্প। উত্তম পুরুষে লেখা। প্রাপ্ত বয়স্ক দৃশ্য আছে কয়েকটা, যা মার্জিত বাঙালি সাহিত্যের সাথে যায়না। কিন্তু জাপানি সাহিত্যে এসব স্বাভাবিক। হুবহু ঘটনা ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পটা বেশ নিঃসঙ্গ ও বিষণ্ণ। হারুকি মুরাকামির অসাধারণ গল্প বলার একটা উদাহরণ এই বই। অনুবাদক কৌশিক জামান চমৎকার অনুবাদ করেছেন। যার জন্য গল্পটা প্রাণবন্ত লেগেছে।

========= কাহিনী সংক্ষেপ ========== “মৃত্যু জীবনের বিপরীত কিছু নয় বরং জীবনের স্বাভাবিক একটি অংশ।” ষাটের দশকের শেষ দিকের জাপান; বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র তরু ওয়াতানাবে ছাত্র হোস্টেলের একঘেঁয়ে, মানসিকভাবে একাকিত্বের জীবনের সাথে তাল মিলিয়ে চলার জন্য এক প্রকার যুদ্ধ করে চলছে। কারণ প্রিয় বন্ধুর অকাল আত্মহত্যা তাকে আরোও বেশি একা করে তুলেছে। যেটা ঘোঁচাতে গিয়ে সে ক্রমশঃ আবিষ্কার করলো মানসিকভাবে বিপর্যস্ত প্রয়াত বন্ধু কিজুকির প্রেমিকা নাওকোকে সঙ্গ দিতে গিয়ে মনের অজান্তেই দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে! কিন্তু নাওকোর জীবনটা সরলভাবে না গিয়ে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং তার ঠাঁই হয় বিশেষ ধরণের এক মানসিক হাসপাতালে। অন্যদিকে নাওকোকে নতুনভাবে আবিষ্কার করেও আবার তাকে অনাকাঙ্খিতভাবে হারিয়ে ভীষণভাবে একা হয়ে পড়ে ওয়াতানাবে। এমন সময় ওয়াতানাবের সাথে পরিচয় হয় মিদোরির। যে কিনা নাওকোর সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। মিদোরি স্বাধীনচেতা, ছটফটে এবং প্রাণোচ্ছল একটি মেয়ে। প্রথমদিকে দুজনের বিভিন্ন দিকে অনেক অমিল থাকলেও একসময় মনের অজান্তে ওয়াতানাবে ও মিদোরি দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু ওয়াতানাবে নাওকোকেও ভুলতে না পারায় তার সাথেও নিয়মিত চিঠি লিখে যোগাযোগ করে এবং তার সাথে অনিন্দ্যসুন্দর কিছু সময়ও কাটায়। মিদোরি নাকি নাওকো এই দোলাচালে বা দ্বিধায় গল্পের কাহিনী এগিয়ে যায়। ========= পাঠ প্রতিক্রিয়া ========== সহজ ভাষায় বললে বইটি মূলত ‘ইয়ং অ্যাডাল্ট রোমান্টিক উপন্যাস'। ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকালের মনস্তত্ব নিয়ে বইটা লেখা। যেখানে লেখক ফুটিয়ে তুলেছেন টিনএজের প্রেম, একাকীত্ব, বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, দ্বিধা ও যৌনতাকে। আবার অন্যভাবে দেখলে বইটি আবার ত্রিভুজ প্রেমের গল্পের মতো। ওয়াতানাবে, নাওকো ও মিদোরি তিনজনই আসলে তাদের সম্পর্ক নিয়ে ছিলো পুরোপুরি দ্বিধাগ্রস্থ। বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা আসলে যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দোলাচালে ভোগে সেটাই লেখক তুলে ধরেছেন। তন্মেধ্যে বিদেশের সমাজে সামাজিক বন্ধন আমাদের দেশের তুলনায় শিথিল থাকার কারণে এটা আরোও প্রকটভাবে তাদের কাছে ধরা দেয়। যার ফল মানসিক অসুস্থতা ও অবাধ বা বিকৃত যৌনাচার। গল্পের আরোও কয়েকটি চরিত্র যেমন নাগাসাওয়া ও স্ট্রমট্রুপার আমার কাছে ভালোই লেগেছে। আমার রোমান্টিক উপন্যাস তেমন একটা পড়া হয় না বিধায় বইটি আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। তবে কয়েক জায়গায় বিভিন্ন চরিত্রের যৌনাচারের বর্ণনা আমার কাছে স্রেফ বিরক্ত লেগেছে। বইটির শেষ মূহুর্তে রেইকোর কার্যকলাপ আমার শুধু অদ্ভুতই লাগেনি; বরং অবাক হয়েছি এর প্রয়োজন আদৌ ছিলো কিনা। সবমিলিয়ে বইটি মূলত বয়ঃসন্ধিকালের এক আখ্যান, তবে আমাদের সমাজ-সংস্কৃতির সাথে অনেক কিছুই খাপ খায় না। সেজন্য বইটি কাউকে উপহার দেয়া/কেনার সময়ে বয়স ২০+ হলেই তবেই তা উপযোগী হতে পারে বলে আমার বিশ্বাস। প্রোডাকশনঃ কভার ডিজাইন মোটামুটি লেগেছে। কিছু বানান ভুল চোখে পড়েছে, তবে তা নগণ্যই বলা চলে। অনুবাদের মান ভালো; তবে আরোও ভালো হতে পারতো। ব্যক্তিগত রেটিংঃ ৬.৫/১০।

চমৎকার প্রাণবন্ত .......

it was not an amazing book for me, it was more of a journey towards unseen
প্রশ্ন ও উত্তর (Q/A)
কত পৃষ্ঠা?
পৃষ্ঠা সংখ্যা ৩৩৪।
বইটা কবে পাবো?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
বইটা কি পাওয়া যাবে না?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
বইটি কখন পাওয়া যাবে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।





















