

Buy আঁধার রাতের মুসাফির Online in Bangladesh
লেখক: নসীম হিজাযী
- Author: নসীম হিজাযী
- Publisher: বইঘর
- Isbn: 9789849278169
- Number Of Pages: 336
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
সোনালি ঐতিহ্যে মেঘের ছায়া আকাশে হেলান দেওয়া উঁচু পর্বত। পর্বতের পায়ের কাছে গড়ে ওঠেছে বস্তি। পাহাড়ের কাঁধেও কয়েকটি ঝুপড়ি তৈরি করে নিয়েছে কেউ কেউ। এ পাহাড়ের তিন দিকে বাগান। খালি শুধু দক্ষিণ দিক। শীতের প্রকোপ এখনও তীব্র আকার ধারণ করেনি। সবেমাত্র সবুজ গাছের পাতাগুলোতে হলুদাভ আভা ভর করতে শুরু করেছে। এরই মধ্যে দক্ষিণ দিকের সিরানুবিদার চূড়ায় বরফপাত শুরু হয়েছে। পাহাড়ের পায়ের পাতায় কেল্লার মতো বিশাল বাড়ি। ছাদে রোদ পোহাচ্ছিল সালমা। তার বয়স পঞ্চাশের কোটায়। এ বয়সেও শরীরের কোথাও ভাঁজ পড়েনি। আতেকার বয়স পনেরো পেরিয়ে ষোলোর কোটায়। উঠতি এই ষোড়শী বালিকার রং দুধে আলতা। প্রকৃতি যেন সব রূপ বিলিয়ে দিয়েছে তার মাঝে। আরব আর স্পেনিশ রক্তের সংমিশ্রণে গড়ে ওঠা এক অপরূপ নারী-প্রতিমা সে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ একটি বই। 📖

স্পেনে হতে মুসলমানদের বিদায়ের শেষ কয়েকদিন নিয়ে লেখা উপন্যাসটি। একে একে স্পেনের সকল অঞ্চল হারানোর পর একমাত্র গ্রানাডাই মুসলমানদের দখলে থাকে। কিন্তু এই গ্রানাডা মুসলমানদের হস্তচ্যুত হতে থাকে এবার। রানি ইসাবেলা ও রাজা ফার্ডিনান্ড গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় গ্রানাডা দখলের জন্য। এই ষড়যন্ত্রে শরিক হয় অনেক মুসলমানও। অপরদিকে অনেক মুসলমান গ্রানাডা মুসলমানদের দখলে রাখতে অনেক চেষ্টা করতে থাকে। এভাবেই গ্রানাডাকে কেন্দ্র করে মুসলমান আর খ্রিষ্টানদের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে। শেষ পর্যন্ত কি পারবে মুসলমানরা জয়ি হতে? এক কথায় অসাধারণ উপন্যাস এটি। শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে বইয়ের মধ্যে ডুবিয়ে রাখবে। প্রতিটি পৃষ্ঠায় রয়েছে টানটান উত্তেজনা। গল্পের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হলো, হামিদ বিন জোহরা, সুলাইমান, সাইদ, আয়েশা, বদরিকা ইত্যাদি প্রমুখ। উপন্যাসের রেটিং: ১০/১০
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত...?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 336। ধন্যবাদ।
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত...?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 336। ধন্যবাদ।





















