

Buy শেহরে জাত Online in Bangladesh
লেখক: উমেরা আহমেদ
- Author: উমেরা আহমেদ
- Publisher: নোঙর প্রকাশন
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের জীবন এক অদ্ভুত মায়াঘর। আমরা অধিকাংশ সময় এই মায়ার পেছনে ছুটে প্রকৃত সত্যকে বিস্মৃত হই। বাহ্যিক সৌন্দর্য, আভিজাত্য এবং জাগতিক প্রাপ্তির মোহে আমরা এতটাই অন্ধ হয়ে পড়ি, নিজেদের ভেতরের আসল সত্তা বা ‘জাত’-কে চেনার ফুরসত পাই না।উমেরা আহমেদের ‘শেহেরে জাত’ কেবল একটি তরুণীর মহব্বতের উপাখ্যানই নয়; বরং মানুষের আমিত্ব বিসর্জন দিয়ে স্রষ্টার প্রেমে বিলীন হওয়ার এক কালজয়ী আধ্যাত্মিক উপকথা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এক কথায় বইটা অনেক সুন্দর ছিল।


❝ শেহরে জাত ❞ যার অর্থ নিজের শহর অথবা ধরে নিতে পারেন নিজের আত্মার শহর৷ উমেরা আহমেদের লেখনি নিয়ে নতুন করে বলার কিছু নেই—এক কথায় অসাধারণ। 'শেহরে জাত' অনুবাদক আপুর তৃতীয় কাজ। গল্পটি সমাজের এক উচ্চবিত্ত পরিবারের মেয়ের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ফালাক মনে করে, স্রষ্টার আনুগত্য বা প্রার্থনা কেবল তাদের জন্যই যাদের জীবনে অভাব-অনটন কিংবা হাহাকার আছে। তার যুক্তি ছিল—সে রূপবতী, বিত্তবান এবং নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে; তবে কেন সে অহেতুক আল্লাহকে ডাকতে যাবে? সে তো ভিখারি নয়! কিন্তু জীবনের সমীকরণ কি সবসময় এক থাকে? অস্তিত্বের নিয়তিতে যার 'ভিক্ষুক' হওয়া লেখা, তার প্রাচুর্য কি তাকে রক্ষা করতে পারে? রূপ, ঐশ্বর্য এবং পছন্দের মানুষের সাথে ঘর বাঁধার পর ফালাকের জীবন কোন পথে মোড় নিল? সে কি শেষ পর্যন্ত সিজদায় মাথা নত করেছিল? এই দারুণ আত্মোপলব্ধির গল্প জানতে হলে আপনাকে পড়তে হবে 'শেহরে জাত'। বইটির অনুবাদের মান ভালো। আপনি যদি এটিকে নিছক 'অনুবাদ' হিসেবে না দেখে একটি মৌলিক গল্পের মতো পড়েন, তবে এর প্রতিটি শব্দ আপনাকে ছুঁয়ে যাবে। যদিও উনি নতুন কাজ করছে তবে লিখতে লিখতেই অনুবাদের হাত উন্নতি হবে। আপনারা সংগ্রহ করে পড়তে পারেন ভালো লাগবে অনেক।

kahini ta ektu agochalo

বইটা পড়লাম। খারাপ না ভালোই লাগছে ☺️ একটা সুন্দর ধনী মেয়ের স্বামীর দেওয়া এক কষ্টে আল্লাহর দিকে ফিরে আসার গল্প।
"শেহরে জাত” বইটা অসাধারণ। মূল লেখিকা চমৎকার লিখেছেন। যিনি অনুবাদ করেছেন, তিনিও সহজ সাবলীল এবং স্পষ্ট ভাষায় অনুবাদ করেছেন। সবমিলিয়ে সুন্দর একটা উপন্যাস এটা।





















