Buy দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি Online in Bangladesh
লেখক: Ernest Hemingway
- Author: আর্নেস্ট হেমিংওয়ে
- Publisher: সৃজনী
- Isbn: 97898483832917
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 5th Print, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি' প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক ১৯৫১ সালে কিউবায় অবস্থানকালীন সময়ে লিখিত এবং ১৯৫২ সালে প্রকাশিত উপন্যাস এটি লেখকের জীবনকালে প্রকাশিত সর্বশেষ ফিকশনধর্মী রচনা। এটা তার সেরা লেখাগুলোর একটি। উপন্যাসের প্রধান কাহিনি বর্ণিত হয়েছে উপসাগরীয় স্রোতে বিশাল এক মারলিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনি। ১৯৫৩ সালে 'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি' সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করে।সমুদ্র এমন এক বই যাকে পাঠ করলেও ফুরায় না। যে কারণে যুগের পর যুগ সমুদ্রের প্রতি মানুষের আগ্রহ ফুরায়নি। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ - The Old Man And The Seaআর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত একটি উপন্যাস। তিনি উপন্যাসটি লিখেছিলেন জীবনের শেষের দিকে। প্রথমে নাকি উপন্যাসটি ছাপা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের মতো কপি। পৃথিবীর অধিকাংশ ভাষাতেই অনূদিত হয়েছে উপন্যাসটি। আর সে কারণেই উপন্যাসের বিভিন্ন বর্ণনা আর ঘটনা নিয়ে পাঠকদের মধ্যে আলোচনার অন্ত নেই। অনেকে বলেছেন বুড়ো সান্তিয়াগো এই গল্পের নায়ক। অনেকে বলেছেন সমুদ্রই এই গল্পের নায়ক। এই সমুদ্র সম্ভবত সকল প্রাণীর শিক্ষক। বুড়ো সান্তিয়াগো তার ছাত্র।'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি'র জন্য ১৯৫৪ সালে হেমিংওয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কারের সমুদয় অর্থ কিউবার দাতব্য সংস্থায় দান করে দেন। ১৯৮৬ সালে পদকটি হারিয়ে যায় কিন্তু কিউবার অষ্টাদশ রাষ্ট্রপতি রাউল কাস্ত্রোর তীব্র অসন্তোষের পরে পদকটি ফিরিয়ে দেয়া হয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)

"দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি" একটি অনবদ্য উপন্যাস, যেখানে একজন বৃদ্ধ জেলের সংগ্রাম, ধৈর্য এবং অদম্য মানসিক শক্তির গল্প তুলে ধরা হয়েছে। সরল কিন্তু গভীর অর্থবহ এই কাহিনি মানুষের আশা, অধ্যবসায় এবং আত্মমর্যাদার গুরুত্বকে সুন্দরভাবে প্রকাশ করে। জীবনসংগ্রামে কখনো হাল না ছাড়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য বইটি বিশ্বসাহিত্যের একটি অসাধারণ সৃষ্টি।

জীবনে শেষ বলে যে কিছু নেই আর অভিজ্ঞতা ও সাহস যে সবসময় ভালো ফলাফল নিয়ে আসে তা আর্নেস্ট হেমিংওয়ে তার এই খুব সাবলীল ভাবেই উপস্থাপন করেছেন।

ধৈর্য্য এবং অধ্যবসায়ের চমৎকার একটা গল্প।
আমি বেশি উপন্যাসের বইগুলো পরি না কিন্তু বলতে পারি আমার পড়া সবচেয়ে ভালো একটি উপন্যাস এটি একটি চমৎকার উপন্যাস আমি কোন লিক দিব না কিন্তু আপনি যদি এটা পড়েন বিশ্বাস করুন আপনার টাকা নষ্ট হবে না

আমি নিয়েছি, দারুন লাগলো🖤
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ai boita ki mul vasay nei?
The English version- <a href="https://www.rokomari.com/search?term=the+old+man+and+the+sea&priceRange=59to15000&languageIds=2&discountRange=0to37"> The Old Man and The Sea</a>
বইটা কি হার্ডকাভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Ai boita ki mul vasay nei?
The English version- <a href="https://www.rokomari.com/search?term=the+old+man+and+the+sea&priceRange=59to15000&languageIds=2&discountRange=0to37"> The Old Man and The Sea</a>
বইটা কি হার্ডকাভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।





















