

Buy চাচা কাহিনী Online in Bangladesh
লেখক: সৈয়দ মুজতবা আলী
- Author: সৈয়দ মুজতবা আলী
- Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
- Isbn: 984180171x
- Number Of Pages: 123
- Language: বাংলা
- Edition: 6th Edition, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
`চাচা কাহিনী’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্পগ্রন্থগুলোর প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকায়, বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালি তরুণ ছাত্র- যাদের মধ্যে তিনি নিজেও একজন তাদের নিয়েই রচিত। চাচা কাহিনী’র মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসের পরিবেশন বাংলা ভাষায় আগে কখনো দেখা যায়নি বললেও অত্যুক্তি হবে না। সূচীঃ* স্বয়ংবরা-৭* কর্নেল-২২ * মা-জননী-৩৬* তীর্থহীনা-৪৬* বেলতলাতে দু-দুবার-৫৮* কাফে-দে-জেনি-৭৪* বিধবা-বিবাহ-৭৯* রাক্ষসী-৮৭* পাদটীকা-৯৬* পুনশ্চ-১০৪* বেঁচে থাকো সর্দিকাশি-১১২
রিভিউ ও রেটিং (Review & Rating)

গল্প গুলো অনেক সুন্দর।

Probash bondhur tulonay etotao valo silo na
চিরদিনের প্রিয় বই
আমার পড়া সেরা বইগুলোর মধ্যে দেশে বিদেশের পর এটা তালিকায় থাকবে।

যুবক সৈয়দ মুজতবা আলীর জার্মান প্রবাস জীবনের শুরুতে বার্লিনের বিখ্যাত হিন্দুস্তান হৌস নামের একমাত্র উপমহাদেশীয় রেস্তুরার নিয়মিত আড্ডায় পাওয়া কয়েকটি গল্প নিয়ে। গল্পগুলোর চারটির কতক মূলত চাচা যিনি অনেক আগেই জার্মানে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। চারখানা গল্প লেখকের নিজের আর অন্যান্য কতকের তিনখানা গল্প উপমহাদেশের পটভূমিতে রচিত। ততকালীন হিন্দু ধর্মের বিধবা বিবাহ, ভারতীয় পার্সিয়ান জৈনদের মৃতসৎকার, সংস্কৃতের এক স্কুল পণ্ডিতের মনোবেদনা ফুটে উঠেছে। লেখকের প্যারিস থাকাকালীন কয়েকটি অভিজ্ঞতারও বর্ণনা রয়েছে। 'পুনশ্চ' গল্পটি অনেক আগে একবার পড়েছিলাম ডেইলি স্টারের এক ইংরেজি সংকলনে। এ গল্পটি মনে রাখার মত। সৈয়দ মুজতবা আলীর লেখা সাহিত্যরসসমৃদ্ধ। প্রায় প্রতিটি লেখায় কমেডির পাশাপাশি পটভূমির বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। আবার অবস্থা ভেদে বাংলা সাহিত্যের নানান উদাহরণও টেনেছেন, সেই সাথে উপমহাদেশের রূপ-প্রকৃতিরও। গল্পেগুলোর শেষ দিককার টুইস্ট এককথায় অসাধারণ।


প্রশ্ন ও উত্তর (Q/A)
ছাপার মান কেমন?
ছাপার মান ভালো।
বইটি পাওয়া যাবে কবে ? when it will be available ?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
ছাপার মান কেমন?
ছাপার মান ভালো।
বইটি পাওয়া যাবে কবে ? when it will be available ?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।























