

Buy ভূতের বাচ্চা জাফর-ই-বাল Online in Bangladesh
লেখক: মুহাম্মাদ ইব্রাহীম
- Author: মুহাম্মাদ ইব্রাহীম
- Publisher: নতুন বিন্যাস
- Isbn: 9789849791119
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূতের বাচ্চা জাফর-ই-বাল রহস্য, রম্য, ভৌতিক অনুভূতি ও সমাজের প্রতিচ্ছবিতে ভরা একটি গল্পগ্রন্থ। প্রতিটি গল্পে লুকিয়ে আছে এক অন্যরকম জগত— কখনো হাস্যরসে ভরা ভূতের স্যাটায়ার, কখনো রহস্যে মোড়া গোয়েন্দা অভিযান, আবার কখনো থ্রিলারের রোমাঞ্চ। লেখকের মজার এবং চমকপ্রদ লেখনী প্রতিটি গল্পকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, যা পাঠককে গল্পের সঙ্গে বেঁধে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ব্যস্ত জীবনের মাঝে যারা বিনোদনের খোঁজ করেন, তাদের জন্য এটি এক দুর্দান্ত সঙ্গী। হরর, অ্যাডভেঞ্চার, রম্য ও থ্রিলারের এক অনন্য প্যাকেজ এই বই, যা আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত অথচ মজাদার জগতে। আসুন, জাফর-ই-বালের মজার সঙ্গ পেয়ে আপনার বোরিং সময়গুলোকে রাঙিয়ে তুলুন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটির একটি গল্পে রয়েছে 'রায়হানের আত্মহত্যা'—যা মনকে নাড়া দেয়। লেখার মাঝে কিছু ছোটখাটো ভুলত্রুটি থাকলেও, তা গল্পের আবেদন কমায় না। বরং পুরো বইটি এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে, আপনি একবার পড়া শুরু করলে থামতে পারবেন না। এককথায় আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর শুধু নিজেই পড়তে পারবেন সেটা নয় অন্যজনকে গিফট করলে সে আর কিছু চাবে না আপনার কাছে🌸💓🏵️

সেই সুন্দর বই
আধুনিক যুগে মানুষ নানান রকম ভূতের বই লেখা শুরু করেছে। অসাদু ব্যাবসায়ীটা কিভাবে মানুষের গোস্ত খাইয়ে পোল্ট্রি মুরগি মোটাতাজা করতো, আর সেই রহস্য বের করার জন্য গোয়েন্দা ভদ্রলোককে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়েছিলো তা জানতে বইটি পড়া প্রয়োজন… পাতায় পাতায় রহস্য!
প্রথম গল্পটা পড়লাম ভালো লাগলো এখন থেকে আবার শুরু করব বইটি আবার চোখের সামনে ভাসিয়ে তুলেছে সেই ছেলেটির মৃত্যুর বাসের সাথে হয়েছিল























