

Buy বড়বাবু Online in Bangladesh
লেখক: সৈয়দ মুজতবা আলী
- Author: সৈয়দ মুজতবা আলী
- Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
- Isbn: 9841804425
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

রবীন্দ্রনাথের সর্বজ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হলেন সৈয়দ মুজতবা আলীর বড়বাবু। যিনি সংসারে থেকেও রিক্ত এবং মুক্ত থাকতে চেয়েছেন সাংসারিক মোহ থেকে। সেই জ্ঞানপিপাসু মানুষটিই হলেন বড়বাবু। শুধু কী বড়বাবু? কে নেই কিংবা কী নেই মাত্র ১ শ' ৩৬ পাতার বইতে? হিটলারের হাফ প্লাস ওয়ান প্লাস হাফ প্লাস হাফ সর্বসাকুল্যে আড়াইটি পিরিতের কাহিনি বর্ণন করেছেন রসিয়ে রসিয়ে। মস্কে ঘায়েল হিটলারের যুদ্ধকৌশল নিয়ে সৈয়দ সাহেবের এত বিশদ পড়াশোনা সত্যিই বিস্ময় জাগায়। স্যালাড খাবেন। খান। মঁসিয়ে মনে রাখবেন, স্যালাড শব্দের মূল মানে নোনতা। কীভাবে অত্যুত্তম স্যালাড প্রস্তুত করবেন তার রেসিপি জানতে পড়ুন 'বড়বাবু'। ভারতের রাষ্ট্রভাষা সংক্রান্ত কোন্দলের জেরে লেখা প্রবন্ধটিও খাসা। একটি গল্পও রয়েছে বইটিতে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্পটির নাম 'সর্বাপেক্ষা সংকটময় শিকার'। মানুষ রবীন্দ্রনাথ এবং কবিগুরু রবীন্দ্রনাথ এ দু'য়ের সংস্পর্শেই এসেছিলেন সৈয়দ মুজতবা আলী। মানুষ রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনের প্রিয়জন হারানোর শোক নিয়ে লেখা 'মৃত্যু' প্রবন্ধটি এই বইয়ের সেরা সংযোজন।






















