পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি
বই কালেকশন

Buy পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি Online in Bangladesh

লেখক: জামসেদুর রহমান সজীব

4.86
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জামসেদুর রহমান সজীব
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Isbn: 9789849988861
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 219৳ 30027% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রাজ চব্বিশ বছরের এক হতভাগা তরুণ। যার সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে- জীবাণু যেমন খালি চোখে দেখা যায় না, তেমনি তার জীবন এতটাই সাদামাটা যে দশজন মানুষের ভিড়েও তাকে আলাদাভাবে শনাক্ত করা কঠিন। ভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে পথ চলতে গিয়ে তার সঙ্গে এক সাধুবাবার সাক্ষাৎ ঘটে। অন্তর্যামী লোকটি জানান, জীবনের রজতজয়ন্তীতে রাজের সবকিছু বদলে যাবে চোখের পলকে। জীবনে এতটাই পরিবর্তন আসবে, যা বাংলা ছায়াছবির গল্প-কাহিনিকেও হার মানিয়ে দেবে। এটা শুনে খুশিতে রাজের চোখে জল এসে যায়। এরপর কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, সে এক অদ্ভুত কাহিনি!একবার হলেও বাংলা সিনেমা দেখেছেন, এমন পাঠকেরা চাইলে আন্দাজ করতে পারেন সামনে কী ঘটতে চলেছে। তবে হলফ করে বলা যায়, এ ধরনের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি কেউ কস্মিনকালেও দেখেনি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(16 টি কাস্টমার রিভিউ)
5
81%
4
19%
3
0%
2
0%
1
0%
ayo****com
ayo****com ভেরিফাইড
28 Sep 2025

অস্থির বাংলা ছায়াছবি 💥

Mahdi
Mahdi ভেরিফাইড
14 Aug 2025

very good.

Review Upload 1
Review Upload 2
Halima Khatun
Halima Khatun ভেরিফাইড
18 Jul 2025

Storyline was amazing ❤️

 মোঃ সামসুদ্দোহা রিফাত
মোঃ সামসুদ্দোহা রিফাত ভেরিফাইড
27 May 2025

সিনেমা। বিটিভি থেকে শুরু করে নেটফ্লিক্স পর্যন্ত পৌঁছে গিয়েছি এখন সিনেমা দেখার ক্ষেত্রে। সেই শুক্রবারের দুপুরবেলা শাকিব,আলমগীর,বাপ্পারাজ,জসিম,মান্নার সিনেমা , সিডি প্লেয়ারে দেব আর জিৎ এর সিনেমা পরে হিন্দি,তামিল, তেলেগু,মালায়লাম, হলিউড সহ আরো কত ইন্ডাস্ট্রির সিনেমা যে দেখা হয়েছে তার ইয়ত্তা নেই। আমার জেনারেশন একেবারে মান্না থেকে শুরু করে মারফি পর্যন্ত দেখছে সিনেমা বা ছায়াছবির ক্ষেত্রে। অন্য সব ছায়াছবিতে অনেক জটিল বিষয় থাকলেও আমাদের বাংলা ছায়াছবিতে তা নেই। একদম সহজ সরল একটা কাহিনী উঠে আসে যেখানে চরিত্রের আবেগ গুলা প্রধান থাকে। একের পর এক পাঞ্চ লাইন দিয়ে ধরাশায়ী করা অপরপক্ষ কে,চৌধুরী সাহেবের বাড়িতে গিয়ে প্রেমের শক্তি প্রকাশ করা কিংবা ঠেলাগাড়ি চালিয়ে বড়লোক হয়ে যাওয়া সবকিছু মিশেই আমাদের বাংলা ছায়াছবি। সেই বাংলা ছায়াছবিকে আঁকড়ে ধরে জামসেদুর রহমান সজীব লিখেছেন ভিন্নরকম এক রম্য উপন্যাস 'পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি' যার কপিরাইট শাকিব খানের কাছে আছে এখন। বইটির গল্প আমাদের চেনাজানা। শাহরুখ খানের রাজ থুক্কু সজীব ভাইয়ের রাজ নামের প্রধান চরিত্র গল্পের শুরুতে একেবারে সাদামাটা এক জীবন কাটিয়ে গেলেও একদিন গায়ক হৃদয় খান উহু, বন্ধু হৃদয়কে নিয়ে এক সাধু বাবার কাছে ভবিষৎবাণী জেনে যায়। তার জীবন নাকি বাংলা ছায়াছবির মত বদলে যাবে। যেই বলেছে ওমনি শুরু হয়ে যায় তার জীবনের কাটা পরিবর্তন হওয়া। যে ছেলে কোনো প্রেমিকাই পাচ্ছিলো না সেই বান্দা একের পর এক নারীর আগমনে কোণঠাসা হয়ে উঠতে থাকে। ঘটনা যত আগাচ্ছিল ততই তার জীবনে বারোটা, তেরোটা বাজতে শুরু করছিল সাথে বন্ধুর টিপ্পনী সেটা চৌদ্দটাও বাজিয়ে দেয়। বইটা আমি ২৫ মে তে ধরেছিলাম। সেদিনের মত বিরক্তিকর দিন আর এই বছরে আসে নি। অর্ধেকের মত বইটা পড়ে বুঝলাম হাসির অনেক খোরাক আছে কিন্তু আমার হাসি পাচ্ছে না সেদিনের ঝামেলার জন্য। সেদিনের মত রেখে দেই বইটা। পরদিন যখন আবার বইটা নিয়ে বসি তখন অনেক হেসেছি। বলা যায় মন ভালো হয়ে গিয়েছে। গল্পে অনেক চরিত্র এসেছে এবং প্রতিটি চরিত্র অনেক হাসিয়েছে। রাজের মা, রাজের বয়স ১ বছরের সময় বিয়ে করা স্ত্রী,চৌধুরী সাহেবের মেয়ে মিষ্টি এদের চরিত্র দারুণ উপভোগ করেছি। আমাদের বাংলা ছায়াছবির অনেক সংলাপ লেখক গল্পের খাতিরে এনেছেন। বইটা আমার খান ফ্যামিলি ২ থেকেও ভালো লেগেছে। চাইলে বইটা আরো বাড়ানো যেত, আরো উপভোগ্য হতো তখন। বইটার সমাপ্তিটা বেশ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম টিপিকাল এক সমাপ্তি হতে পারে কিন্তু শেষ পাতার প্যারাগুলো বেশ মায়ায় ফেলে দেয়। যারা বাংলা ছায়াছবির স্বাদ পেতে চান রম্যের আঙ্গিকে তাদের জন্য বইটা রেকোমেন্ডেড।

Tanzir Bappy
Tanzir Bappy ভেরিফাইড
21 Apr 2025

জটিল উপন্যাস 💥

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি ধরনের বই 🤔🤔

উত্তর

প্রিয় গ্রাহক, এটি একটি রম্য উপন্যাস।

প্রশ্ন

hardcover??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি ধরনের বই 🤔🤔

উত্তর

প্রিয় গ্রাহক, এটি একটি রম্য উপন্যাস।

প্রশ্ন

hardcover??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)