

Buy ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.o Online in Bangladesh
লেখক: ইমরান রাইহান
- Author: ইমরান রাইহান
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সাড়ে ছয় শ বছর পরে ইবনে বতুতা আবার এসেছেন বাঙ্গালাহ সফরে। ঘোড়া-গরু আর পায়ের হাঁটার যুগের মানুষটা হুট করে উড়োজাহাজ আর উবারের যুগে চলে এসেছেন। এখানে তাকে নানা প্রয়োজনে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে হয়, পোস্টের রিচ নিয়ে ভাবতে হয়, মানুষের আবদারে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট গ্রহণ করতে হয়। আবার কাউকে প্রমোটও করার অনুরোধও শুনতে হয়। তার সাথি শাফিন তাকে নানা রকম মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রয়োজনে তাদের পরিচয় ও কর্মকাণ্ড ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। শাফিনকে তার সাথে যেতে হয় ইজতিমার মাঠ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামেও। এমনকি কোনো কোনো মাহফিলেও অংশ নিতে হয়, যেখানে ইবনে বতুতাকে জনতুষ্টির স্বার্থে পরিচয় করিয়ে দেয়া হয় ‘মাসজিদুল আকসার ইমাম’ হিসাবে। কন্টেন্ট ক্রিয়েটররা ইবনে বতুতাকে নানান যন্ত্রণা দেয়। ফুড ভ্লগার থেকে কাপল ভ্লগার, টিকটকার—কেউই তাকে ব্যবহার করে নিজ চ্যানেলের রিচ বাড়ানোর সুযোগ হাতছাড়া করতে চায় না। পাঠক, লেখক ইমরান রাইহানের রসবোধসম্পন্ন কলমের সাথে আসুন আমরা প্রবেশ করি এই আজব সফরনামায়, যার নাম : ইবনে বতুতার বাঙ্গালাহ সফর 2.o
রিভিউ ও রেটিং (Review & Rating)

Alhamdulliah ভালো,,
উস্তাদ ইমরান রাইহানের রম্যলেখার মধ্যে 'ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.০' প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বই। এখানে রম্যের মাধ্যমে সমাজের যেই নৈতিক অধপতন, সেটা খুব সুন্দর এবং হাস্যরসিকভাবে দেখানো হয়েছে। মাঝেমাঝে হেসে কুটিকুটি হতে পারেন। চমৎকার একটা বই।
প্রিয় লেখক ইমরান রাইহান, তিনি তার ইবনে বতুতার বাঙ্গালাহ সফর২.০ নামক গ্রন্থে বর্তমান বাংলার সংস্কৃতি তুলে ধরেন। বইটি কাল্পনিক হলেও বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে। তিনি চাকচিক্যময় শহর শুরু করে গ্রামগঞ্জের চলমান অবস্থাও তুলে ধরেন তার এই বক্ষ্যমান বইটিতে । সহজ সাবলীল ভাষায় ও চমৎকার উপস্থপনায় লেখা এই বইটি যেকোনাে পাঠকের মন জয় করে ফেলবে।
পড়ে ভালোই লাগল























