একটু উষ্ণতার জন্য
বই কালেকশন

Buy একটু উষ্ণতার জন্য Online in Bangladesh

লেখক: বুদ্ধদেব গুহ

4.47
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বুদ্ধদেব গুহ
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788170663737
  • Number Of Pages: 246
  • Language: বাংলা
  • Edition: 12th Edition, 2019
৳ 800৳ 800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথানরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন অথচ চিরজটিল একটি বিষয়। সেই বিষয়কে যারা বহুকোণ হীরকের মতো নানা দিক থেকে বিশ্লেষণের তীব্র আলো ফেলে দেখতে ভালবাসেন, শক্তিমান কথাশিল্পী বুদ্ধদেব গুহ তাদেরই একজন। প্রকৃতি যেমন তাঁর লেখায় প্রবল এক পটভূমি, প্রেমও তেমনই প্রধান এবং জোরালো এক অবলম্বন। এই প্রেম কখনও শরীরী, কখনও শরীরের ঊর্ধ্বে এক স্বর্গীয় অথচ জীবন্ত অনুভূতি । আধুনিক মানুষের প্রেমের সমস্যা আরও অনেক সামাজিক সমস্যার মতোই যে ক্রমশ সূক্ষ্ণ ও বহুধাখণ্ডিত হয়ে উঠেছে বুদ্ধদেব গুহ তা জানেন। জানেন বলেই প্রেমের এত বিচিত্র, গভীর ও বহুবর্ণ রূপ ফুটে ওঠে তাঁর রচনায়।তাঁর এই নতুন উপন্যাসের প্রধান চরিত্র আধুনিক এক লেখক, যার মানসিক সত্তা খুঁজে বেড়াত সর্ব-অর্থে এক নারীকে, এক প্রকৃত ও সম্পূর্ণ মেয়েকে। ভালবেসে বিয়ে-করা স্ত্রী ক্রমশ সরে গিয়েছিল দূরেম তার সমস্ত অস্তিত্বকে পৌঁছে দিয়েছিল অনস্তিত্বে। এমন সময় জীবনে এল ছুটি। এক অনুরাগিণী পাঠিকা। ধু-ধু তৃষ্ণাতুর জীবনের ছায়া -ঘেরা ওয়েসিসের মতো স্নিগ্ধ ভালবাসার নিমন্ত্রণ হয়ে, হিম-হয়ে যাওয়া হৃদয়ের তাপ সঞ্চারিত করার প্রতিশ্রুতি হয়ে। কিন্তু সত্যি পারল কি? শেষ পর্যন্ত কি সরল এক কি সুখী হতে পারল সুকুমার? জীবনে কি সরল এক অঙ্ক? না তা নয়। এই তীব্র গভীর আশ্চর্য প্রেমের উপন্যাসের জীবনের এক বড়ো সত্যকেই শেষাবধি আবিষ্কার করেছেন বুদ্ধদেব গুহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.47
(11 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
18%
3
0%
2
9%
1
0%
Simanto Prodhan
Simanto Prodhan ভেরিফাইড
24 Feb 2024

বইটি অসাধারণ এবং খুব ভালো

Medul
Medul ভেরিফাইড
11 Aug 2022

সত্যি কি দারুণ ছিলো। হারিয়েই গিয়েছিলাম প্রকৃতির মাঝে।

MD Zillur Rahman
MD Zillur Rahman ভেরিফাইড
29 Apr 2022

আমার পড়া রোমান্টিক গল্পের মধ্যে সবচেয়ে প্রিয় একটি বই "একটু উষ্ণতার জন্য"এতো মজার যা বলে বোঝানো যাবে না।

Sadia Hasan Dorothy
Sadia Hasan Dorothy ভেরিফাইড
02 Jan 2022

nice book

Aparajita Debnath
Aparajita Debnath ভেরিফাইড
28 Feb 2020

তীব্র শীতের মধ্যে পড়ার জন্য জম্পেশ একটা বই। অসাধারণ এক রোমান্টিক প্রেমের উপন্যাস। 'যে পুরুষ চিরকাল কোন এক নরম হাতের উষ্ণতা খুজে ফিরেছে অথচ যে কারণেই হোক সে নির্ভরতা পাওয়া হয়নি এ উপন্যাস তাদের জন্য..'। নাম থেকে এডাল্ট মনে হলেও অতটা সিরিয়াস কিছু নেই। যেটুকু আছে কাহিনির প্রয়োজনে। শুরুর দিকে যে চিঠিটা আছে তার থেকে একটা প্রিয় লাইনঃ 'যা দিতে পারি সেটুকু দেওয়ার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করে, যা দিতে পারিনা তা না দেওয়ার বেদনাকে আরো তীব্র করবেন না।'

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Hardcover ? সংস্করণ ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

Hardcover ? সংস্করণ ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)