

Buy দ্রাবিড়ের আর্য দর্শন Online in Bangladesh
লেখক: রুহুল আমিন শিপার
- Author: রুহুল আমিন শিপার
- Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স
- Isbn: 9789846345520
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 2nd Print, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
দ্রাবিড়ের আর্য দর্শন মূলত ভ্রমণ কাহিনি। পেশাগত কারণে লেখক নানা দেশ-মহাদেশ ঘুরেছেন। জাতিসংঘ শান্তিরক্ষায় নিয়োজিত ছিলেন সুদান ও লাইবেরিয়ায়। আফ্রিকা নিয়ে লিখেছেন 'অসময়ে যাত্রাভঙ্গ', 'গ্রীষ্মকালে শীত' ও 'ধূমপান বিষপান নয়'। একইভাবে যুক্তরাষ্ট্রের স্মৃতিচারণ করেছেন 'দূর পরবাস' অধ্যায়ে। সবশেষে দ্রাবিড়ের আর্য দর্শন' এর বারো পর্বে তিনি ইউরোপের গল্প শুনিয়েছেন। দ্রাবিড় বলতে লেখক এখানে নিজেকেই বুঝিয়েছেন। ইউরোপের পথে প্রান্তরে ঘুরে ঘুরে সেখানকার জীবন ও প্রকৃতির স্বরূপ সন্ধান করেছেন। অতঃপর তাঁর পরিব্রাজক মন আর ভ্রমণের নির্যাস মিলে রম্য ধাঁচে কলমবন্ধী হয়েছে এক অসাধারণ উপ্যাখান।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার পড়া বাঙালি কোন লেখকের ভ্রমণ কাহিনী যদি একটা তালিকা তৈরি করা হয় তারমধ্যে সবার উপরে থাকবে সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গ্রন্থটি। এর ঠিক পর পরই থাকবে প্রিয় রুহুল আমিন শিপার স্যারের লেখা দ্রাবিড়ের আর্যদর্শন বইটি । ভ্রমণ কাহিনী কে রম্যভাবে উপস্থাপন করা একটা আর্ট আর সে আর্টের একজন দক্ষ কারিগর রুহুল আমিন শিপার স্যার
চমত্কার একটি বই। পড়া ও সংগ্রহে রাখার মতো।
প্রবাস ভ্রমণকারীদের জন্য বইটি হতে পারে পথ প্রদর্শক।আন্তর্জাতিক ভূমির অলিগলির বাকে অবস্থিত ইতিহাস জানার মাধ্যম।
রম্য ধাঁচে চমৎকার ভ্রমন অভিঙ্গতার গল্প।






















