

Buy আমার ইস্তাম্বুল Online in Bangladesh
লেখক: শাকিল রেজা ইফতি
- Author: শাকিল রেজা ইফতি
- Publisher: ঐতিহ্য
- Isbn: 9789847762579
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
...এই গ্রন্থে আমার পাঁচ বছরের ইস্তাম্বুল-জীবনের কিছু মুহূর্তকে কখনো গদ্যে, কখনো পদ্যে, কখনোবা স্বপ্নের ভাষায় লেখার চেষ্টা করেছি। জেগে থেকে ইস্তাম্বুলের যা কিছু দেখেছি, তার পাশাপাশি এই শহরে ঘুমিয়ে দেখা স্বপ্নগুলোর কদর না করলে এই স্মৃতিকথা অপূর্ণ থেকে যেত।বিশেষ করে এই পাঁচ বছরের প্রায় অর্ধাংশ আমাকে চলনশক্তিহীন জীবন যাপন করতে হয়েছে, এখনো তা-ই। হুইলচেয়ারে করে ঘুরে বেড়ানোর সুযোগ ইদানীং আর খুব একটা হয় না। তাই লুসিড ড্রিমিং অনেকটা ভরসা...
রিভিউ ও রেটিং (Review & Rating)
দারুণ বই। পরে সময়টা অনেক ভালো কাটলো।
কি সুন্দর স্মৃতিচারণ! পড়তে পড়তে কেমন যেনো মন খারাপ করছিলো। অজানা কারনেই বুকের ভিতর হুহু করে উঠছিলো।সব মিলিয়ে বলবো দারুণ একটা বই। আমার পড়া সেরা বইগুলোর একটি। বইয়ের প্রিয় উক্তি____ ' অপেক্ষা করো!' বলেছে তারপর চলে গেছে। আমি অপেক্ষা করিনি,সে-ও আর আসেনি। মৃত্যুর মতো কিছু একটা ঘটেছিল কিন্তু কারো মৃত্যু হয়নি।
অনেকদিন পর একটা অসাধারণ বই পড়লাম। বইটা পড়ে একটা ঘোরের ভেতর চলে গেছিলাম। সাবলীল লেখা পড়ার আনন্দ, ইস্তাম্বুলকে অনেক আটপৌরেভাবে দেখার সুযোগ (তথ্য দিতে কার্পণ্য না করেই), বিখ্যাত অনেক তুর্কি কবিতার স্নিগ্ধ বাঙলা অনুবাদ, সাথে ব্যক্তিগত নানান অনুভূতি যা কোন না কোনভাবে সবাইকেই ছোঁবে বলে মনে হয়- সব মিলে এই বইটা না পড়লে সত্যিই বঞ্চিত হতাম একটা অভিজ্ঞতা থেকে যা সারাজীবনের জন্য মনে সুন্দর রেশ রেখে গেল, সমৃদ্ধ করল আমাকে নানান আঙ্গিকে।






















