

Buy ইতিহাসের স্বপ্নভঙ্গ Online in Bangladesh
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Publisher: জ্যোৎস্না পাবলিশার্স
- Isbn: 9877014801005
- Number Of Pages: 159
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ইতিহাসের স্বপ্নভঙ্গ" বইটির সম্পর্কে কিছু কথা: ১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভাঙা হল বার্লিনের প্রাচীর, এক হল দুই জার্মানি । ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উন্মাদনাময় মিলনােৎসবের প্রত্যক্ষ সাক্ষী রূপে এক বন্ধুকে নিয়ে উপস্থিত ছিলেন মুনীল গঙ্গোপাধ্যায়। আরও দু-চারজন বন্ধুকে সঙ্গী করে সেখান থেকে তিনি যান হাঙ্গেরী, রুমানিয়া এবং পােল্যান্ডে। প্রায় বিনা যুদ্ধে, কোনও সাম্রাজ্যের পতনের মতন, পূর্ব ইউরােপের যেসব দেশে ঘটে গেছে বিস্ময়কর পালাবদল, এই দেশগুলিও তাদের অন্যতম । সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করে সেখানকার মানুষ ফিরতে চাইলেন গণতন্ত্রে । অথচ মানুষের সভ্যতার যে-অগ্রগতি তাতে গােষ্ঠিতন্ত্র, রাজতন্তু, সামন্ততন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্র পার হয়ে সমাজেতন্ত্রের দিকেই ইতিহাসের স্বাভাবিক পদক্ষেপ। তবু এইসব দেশে সমাজতন্ত্র ব্যর্থ হল কেন? এই বিস্ময় এবং প্রশ্ন নিয়েই প্রতিটি দেশ ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষদের সঙ্গে, জেনেছেন তাদের মতামত । সেই প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতারই পরিচয় এই দুরন্ত কৌতূহলকর গ্রন্থে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

1990 সালের 3 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভাঙা হলো বার্লিনের প্রাচীন, এক হল দুই জার্মানি ঐতিহাসিক এই সন্ধিক্ষণে সাক্ষী রূপে এক বন্ধু কে নিয়ে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর দু চারজন বন্ধু কে সঙ্গী করে সেখান থেকে তিনি যান হাঙ্গেরি, রুমানিয়া এবং পোল্যান্ড। সুনীল গঙ্গোপাধ্যায় ভ্রমণকাহিনীর মধ্যে আলোচনা করেছেন সেসব দেশের সমাজব্যবস্থা নিয়ে। সমাজান্ত্রিক এবং গণতান্ত্রিক ব্যবস্থার আলোচনা ও আছে তার এই ভ্রমণকাহিনীর মধ্যে। সমাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে সেখানকার মানুষ ফিরতে চাইলেন গনতন্ত্রে। অথচ মানুষের সভ্যতার যে অগ্রগতি তাতে গোষ্ঠিতন্ত্র, রাজতন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্র পার হয়ে সমাজতন্ত্রের দিকেই ইতিহাসের স্বাভাবিক পদক্ষেপ। তবু এইসব দেশে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন? এই বিস্ময় এবং প্রশ্ন নিয়েই প্রতিটি দেশে ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় এর বই এই প্রথম পড়া আমার। বেশ ভালো লেগেছে ভ্রমণকাহিনীর মাধ্যমে সেসব দেলের সমাজব্যবস্থার আলোচনা করাটা।
অসাধারণ একটি বই
প্রশ্ন ও উত্তর (Q/A)
কত পৃষ্ঠা
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৫৯। ধন্যবাদ।
কত পৃষ্ঠা
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৫৯। ধন্যবাদ।






















