বলখ দুলালী বনে কেন?
বই কালেকশন

Buy বলখ দুলালী বনে কেন? Online in Bangladesh

লেখক: মাওলানা আব্দুল মান্নান নড়াইলী

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা আব্দুল মান্নান নড়াইলী
  • Publisher: আকাবিরে দীন লাইব্রেরী
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2014
৳ 89৳ 12026% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

হিজরী প্রথম শতাব্দীর শেষের দিকে বনু উমাইয়ার খেলাফতের যুগে চীন সীমান্তে প্রায়ই বিদ্রোহ দেখা দিত। ঐ সময় কেন্দ্রীয় খলীফার অনুমতিক্রমে আবুল হাসান বলখী নামক একজন বীর সেনাপতি খোরাসান হতে চীন সীমান্ত পর্যন্ত এক বিশাল এলাকা শত্রুমুক্ত করে বলখ রাজ্য নামে একটি স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন। যার উত্তরে আজারবায়জান দক্ষিণে কাবুল ও কান্দাহার পূর্বে চীন ও পশ্চিমে খোরাসান পর্যন্ত বিস্তৃত ছিল। হিমালয় পর্বতের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। ছোট ছোট পাহাড়-পর্বত ও সবুজ অরণ্যঘেরা দেশটি খুবই মনোরম। আমু দরিয়া নামক একটি খরস্রোতা • নদী হিমালয় পর্বত হতে উৎপন্ন হয়ে বলখ সাগরে পতিত হয়েছে। অসংখ্য ঝরণা প্রবাহিত হয়ে কৃষি কাজ ও বাগ-বাগিচাগুলো সতেজ রাখত। বাগানগুলো নানাবিধ ফল-ফলাদিতে পরিপূর্ণ ছিল। পাহাড়ে মূল্যবান পাথর পাওয়া যেত। কোনো কিছুর অভাব ছিল না সে দেশে। সুলতান আবুল হাসান ছিলেন একজন ধার্মিক ও ন্যায়পরায়ন বাদশা, প্রজাদের সুবিধার্থে নামেমাত্র কর গ্রহণ করতেন। ইসলামী শরীয়তের আইন বলবৎ ছিল সে দেশে। কোনো প্রকার জুলুম-অত্যাচার ও পাপ কাজের সুযোগ ছিল না সেখানে। জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিবেশ ছিল খুব সুন্দর। বর্তমান

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Robiul hasan Miyad
Md Robiul hasan Miyad ভেরিফাইড
01 Dec 2025

খুবই ভালো একটা বই,,,আমার অনেকগুলো ফেবারিট বই হিসেবে এটা একটা

Sultan
Sultan ভেরিফাইড
04 Nov 2019

বলখ দুলালী বনে কেন? বলখ দুলালী বনে কেন? আসলে প্রশ্ন হওয়ারই কথা দুলালীর অবস্থান যেখানে রাজপ্রাসাদ সেখানে নিজের অস্তিত্ব কে বিলীন করে কেন বা গেলেন তিনি বন জঙ্গলে, কিবা হয়েছিলো তার সাথে! "রাজপ্রাসাদ" যেখানে সুখ - শিহরণের কোনো কমতি নেই, অভাবনীয় সব খাবার-দাবার, অকল্পনীয় কত বেশভূষা; আহ...! কল্পনা আসা মাত্রই যেন হারিয়ে যেতে মনে চায়। অপরদিকে "বন জঙ্গল" যেটি অন্ধকার গহ্বরে নিমজ্জিত, শ্মশান তুল্য নিস্তব্ধ, ক্ষুধার তাড়নায় প্রানীজগত যেন বিদগ্ধ। খড় কাটা আর শুষ্ক মলিন পাতায় এটি আবদ্ধ। থাকতে হলে থাকা লাগে অকল্পনীয় দুঃসাহস, নির্ভেজাল 'নিকুঞ্চিত' এক মনন জগত। উভয়টি যেন আলাদা দুই জগত, কিন্তু এই দুই জগতকে একত্র ধারণ করেছেন সেই বলখ দুলালী। নিজের সম্ভ্রান্ত রুচিবোধ বিসর্জন দিয়ে কাংখিত কোনো সত্তার সন্ধানে.....! ▪ "রুচিবোধ" এটি আসলে অনেক বড় একটি গুণ, যা সবার মাঝে সমান ভাগে পাওয়া যায় না। বিশেষত ভাগ্যবান সেই সকল নারী যারা রুচিসম্মত গুণের অধিকারিণী। ▪ "নিয়তি" স্রষ্টার এক আজব লীলা-খেলা। কার ভাগ্যের দুয়ার কখন খুলে যায় অকল্পিত ভাবে, বুঝেই আসে না মাঝে মাঝে! হুম এই বলখ দুলালীর সাথেও যা হয়েছে সেটি এক কথায় বললে ভাগ্যের দুয়ার খুলে যাওয়া বৈ কিছু নয়। বোধহয় আসল কথা বাদে শুধু প্রাসঙ্গিক কথা বলে পাঠক মহলকে বিরক্ত করছি । কিন্তু সত্য বলতে আমি এ ক্ষেত্রে অপারগ কারণ কোনো বই হৃদয়ংম করার পর আমি আমার ভাষায় প্রকাশ না করলে কেমন জানি অস্থিরবোধ করি। তাই যা বুঝেছি সেটিই বইয়ের ভূমিকা আকারে উল্লেখ করছি। এই বইটি আসলে কিনে ছিলাম এক ভাইয়ের বলার কারণে, তিনি বলেছিলেন বইটি নাকি উনার কাছে খুব ভালো লেগেছে, পাশাপাশি ঘটনার সত্যতা সম্ভাব্য প্রায়, তাই আমিও কিনে ফেললাম বইটি। এক রাতে বই পড়া শেষে মনে হলো আমার - "মানবজীবনে এগুলোও হয়ে থাকে?" বই নিয়ে কিছুক্ষণঃ- বলখের বাদশাহ, তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ একজন রাজা, তার ঘরে জন্ম নিলো অভাবনীয় রূপবতী এক কন্যা, নাম রাখা হলো গুলে জান্নাত (অর্থাৎ জান্নাতের ফুল) তিনি ছোট থেকে বাবার আদরের পরশ আর মায়ের মমতার ফরশ থেকে প্রতিপালিত হতে থাকেন, আদব-শিষ্ঠাচার আর ইসলামিক জ্ঞানে নিজের গঠনকে সাজিয়ে তুলে ছিলেন। এখন তিনি উঠতি বয়সী এক যুবতী, বিয়ের প্রস্তাবও এসেছে কয়েকটি রাজ-দরবার থেকে, কিন্তু কেন জানি দুলালীর মনপুত হচ্ছে না এসব পাত্রগুলো। ওদিকে বন-জঙ্গলে বসবাস করতেন সন্যাসী এক কাঠুরে, নাম যার আদহাম কঠোর পরিশ্রমে যা আয় করতেন সেটি খেয়ে অতিরিক্ত সব দান করে প্রতিনিয়ত সাদাসিধে জীবন যাপন করতেন। একদিন হঠাৎ স্বপ্ন যোগে তিনি দেখলেন বলখের রাজকন্যার সাথে তার বিয়ে হচ্ছে। আল্লাহ ওয়ালার স্বপ্ন আবার মিথ্যা হয় না তাই তিনি চিন্তায় পড়ে গেলেন, যাইহোক পরদিন তিনি এই প্রস্তাব নিয়ে বলখের বাদশাহর কাছে গেলেন, বাদশাহ তাকে আবার অনেক সম্মানও করতেন, যখন তার সামনে এই বিয়ের প্রস্তাব রাখা হয় তখন তিনি একটু সময় নিবেন এই বলে তাকে বিদায় দেন, বাদশাহ চিন্তায় নিমজ্জিত, কি করার - 'হ্যা' করবেন কি 'না' করবেন...! পরে তিনি তার ধূর্ত উজিরের সাথে পরামর্শ করলেন, উজির তো উজির, সে বললো না জাহাপনা! এরকম একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে! আপনি আমার হাতে সব ন্যাস্ত করে দিন আমি দরবেশকে উচিত শিক্ষা দিবো এর কয়েকদিন পর হযরত আদহাম রাহঃ রাজদরবারে এসে হাজির, উজির বিয়ের জন্য মুক্তার শর্তারোপ করলো যে, তোমাকে এই জাতীয় মহামূল্যবান চারটি মুক্তা এনে দিতে হবে, যদি পারো তাহলেই বিয়ে সম্ভব অন্যথায় না। পরে তিনি সেটি আনতে গিয়ে আশ্চর্য রকমের বাঁধা বিপত্তির সম্মখীন হলেন, সমুদ্রের অতলে থাকা সেই মহামূল্য পাথর তিনি কয়েক দিনের মধ্যে নিয়ে আসেন অকল্পনীয় ভাবে। পরে উজিরের কাছে সেটি আনা হলে ভেজাল মিথ্যে অপবাদ দিয়ে তাকে কারাগারে আবদ্ধ করে দেয়, তিনি সেখান থেকে আবার কৌশলে বের হয়ে আসেন। ওদিকে রাজকন্যা বাগানে হাটতে গিয়ে হঠাৎ করে একটি বিষধর সাপ কামড় দিয়ে বসে, পরে শত চেষ্টা, শত ঝাড়ফুঁক আর যাবতীয় অভিজ্ঞ চিকিৎসকের তদবির ব্যার্থ হয়। পরিশেষে চিকিৎকরা রাজকন্যাকে মৃত ঘোষণা করলে যথারীতি শাহী কবরস্থানে মৃত দেহ ফেলে রাখা হয়। কারাগার থেকে ফিরে, এসব খবর পেয়ে তিনি সেই দিন রাতে রাজকন্যাকে তুলে এনে লাশের চতুপার্শে তিনি আগুন জ্বালিয়ে দিলেন (আগের কালে সাহাযের জন্য এমনটি করা হতো)। অন্যদিকে কিছু সিরিয় বণিক ঐ পথে যেতেই লাশ দেখে তথায় আসলেন, হযরত আদহাম রহ. লাশের পাশেই দাঁড়িয়ে ছিলেন। বণিকদের মাঝে একজন অভিজ্ঞ কবিরাজ ছিলেন। তিনি রাজকন্যার কপালে হাত দিয়েই অনুভব করলেন যে, লাশের প্রাণ আছে। তখন সে অভিজ্ঞতানুযায়ী চিকিৎসা করে রাজকন্যাকে সুস্থ করে তুলে, রাজকন্যা অবাক হয়ে এখানে কিভাবে এলেন জানতে চাইলেন, পরে হযরত আদহাম রহ. সামনে উপস্থিত হয়ে সব ঘটনা খুলে বললেন। এরপর আরো অনেক কিছুই ঘটেছে যা বললে কিন্তু কয়েক পর্ব আমার পোস্ট করতে হবে তাই আমি ক্ষান্ত হয়ে আপাতত এখানেই ঘটনার ইতি টানলাম, আগ্রহী পাঠকগণ বইটি কালেক্ট করে পড়ে নিয়েন, অসাধারণ একটি উপন্যাস! আমি যা বলেছি তাতো রসকষহীন কিছু ধারণা দিলাম মাত্র, বইয়ের মূল আকর্ষণ বইয়ের ভিতরেই রয়ে গেছে, সুতরাং জানতে হলে বইয়ের দিকে অগ্রসর হোন, আকাশচুম্বী শিহরিত এক মনন জগত থেকে ঘুরে আসুন অল্প কিছুক্ষণে............!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূর

নূর

৳ 220৳ 220
5.00(7)
কিনুন