

Buy বিকেলের মৃত্যু Online in Bangladesh
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Author: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788170664413
- Number Of Pages: 151
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1987
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘বিকেলের মৃত্যু’ বইয়ের ফ্ল্যাপ কথাঃ‘বিকেলের মৃত্যু’ সেই আশ্চর্য উপন্যাস, যা আনন্দবাজার রবিবাসরীয়তে প্রকাশকালেই, সপ্তাহের পর সপ্তাহ ধরে, সর্বস্তরের পাঠককুলকে করে রেখেছিল উন্মুখ, রুদ্ধশ্বাস ও সম্মোহিত। একাধারে প্রেমের ও রহস্যের, বিজ্ঞান-কল্পবিজ্ঞান ও অ্যাডভেনচারের উপাদানে তৈরি এই তীব্রগতি উপন্যাসে আদ্যন্ত নেশা-ধরানো উত্তেজনা|এ-কাহিনীর নায়ক ববি রায়। এক বিস্ময়কর প্রতিভা। কলকাতার এক মালটিন্যাশনাল কোম্পানির জাঁদরেল বস। ইলেকট্রনিক্সের জাদুকর, ক্যারাটে-কুংফুতে সুদক্ষ, সুরসিক, আত্মভোলা, বেঁটেখাটো, বিরলকেশ এই মানুষটির নামের আড়ালে লুকিয়ে আছে এক সংগোপন কোড৷ ববি রায়েরই প্রাইভেট সেক্রেটারি লীনা৷লীনার সঙ্গে বসের অদ্ভুত সম্পর্ক। বস তাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য এমন একটি গাড়ি দেন, যে-গাড়ি বুক কাঁপিয়ে কথা বলে ওঠে।এই গাড়ির রহস্য, ববি রায়ের আচমকা অন্তর্ধান, ‘নীল মঞ্জিল নামের এক দুৰ্ভেদ্য দুৰ্গ, ওত-পেতে-থাকা ষড়যন্ত্রকারীদের মরণ-ফাঁদ, লীনা ও ববি রায়ের বিচিত্র সম্পর্কের টানাপোড়েন—এই সব নিয়েই অপ্রতিরোধ্য কৌতূহলকর এক আধুনিকতম উপন্যাস ‘বিকেলের মৃত্যু’।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার খুব ভালো লেগেছে
অসাধারণ।


আমার পড়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় বই "বিকেলের মৃত্যু"। এটি সম্ভবত আনন্দবাজার পত্রিকায় সাপ্তাহিক উপন্যাস হিসেবে প্রকাশিত হয় এবং পাঠককুলকে রুদ্ধশ্বাস মন্ত্রমুগ্ধ করে রাখে।পরবর্তীতে পুরা উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। আমি গয়নার বাক্স পড়ার পর পরই এটি পড়া শুরু করি, এবং সত্যি বলতে শুরুতে শুরুতে বেশ আগ্রহ নিয়েই পড়ি। ধীরে ধীরে মনে হয় যেন গল্প জোর করে টেনে নিচ্ছে, এত পেঁচানোর দরকার ছিল না। গল্পের নায়ক ববি রায়, আটত্রিশ বছর বয়সী ইলেকট্রনিক্সের জাদুকর। পুরো বিশ্বে তার নামডাক। তাকে পাওয়ার জন্য একদিকে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি সর্বস্ব ঢেলে দেবে, আরেকদিকে বড় বড় টেরোরিস্ট গ্রুপও তাকে জব্দ করার উপায় খুঁজছে হন্যে হয়ে। কলকাতার একটি কোম্পানিতে বর্তমানে কর্মরত আর সেখানেই তার পিএ লীনা ভট্টাচার্য। বড়লোক ব্যবসায়ীর মেয়ে, স্বাধীন চিন্তাভাবনা, একটি চাকরি আর দোলন নামে এক ভ্যাগাবন্ড প্রেমিক এই নিয়ে ছিল তার জীবন। এই লীনার জীবনের স্বাভাবিক ছন্দের পতন হয় ববি রায়ের জন্য। কি করে? জানতে তো ঢুকে পড়তেই হবে কাহিনীর গোলকধাঁধায়। সত্যি বলতে, আমি বইটি পড়ে বিশেষ কোনো "থ্রিল" পাইনি, মনে হচ্ছিল যা হওয়ার কথা তাইতো হচ্ছে। আর কাহিনী অতিরিক্ত দ্রুতগতিতে এগিয়ে যায়। তাই থ্রিলার জনরা হিসেবে কতটা উপযুক্ত জানিনা। তবে রহস্য ছিল টানটান, শেষ পর্যন্ত বোঝা যায় নি হচ্ছে টা কি! এদিক দিয়ে বেশ কৌতূহল ধরে রাখে। তবে একদম শেষে যে প্রেমের ইঙ্গিত টা দেয়, টা আমার কাছে বেশ অসামঞ্জ্যপূর্ণ ও অযৌক্তিক লেগেছে, জানিনা কার কেমন লাগবে। বাস্তবিকভাবে চিন্তা করতে গেলে যে বাস্তবতার ধরে কাছেও আসে না তা বলাই বাহুল্য, বিশেষ করে ববি রায় চরিত্রটি। অ্যাকশন সিন গুলো পড়লে বেশ রমরমা সিনেমার কথা মনে পড়ে। রেটিং দিব ২.৫/৫. মোটামুটি লেগেছে উপন্যাসটি। তবে যাদের বেশ অ্যাকশন অ্যাকশন, গভীর রহস্য, মারামারি, জীবন বাজি রেখে চলা গল্প পছন্দ তাদের বেশ লাগবে নিঃসন্দেহে।

শীর্ষেন্দু যে থ্রিলার লিখেন তা এই বই না পড়লে জানতামও না। অতিরিক্ত রকমের চমৎকার ছিলো। শেষ না করে শান্তি নেই। "কী হবে কী হবে" একটা ভাব পুরো বইয়ে। আমার মনে হয় লেখক এই বইটা লিখেছেন সবচেয়ে বেশী যত্ন করে। একটা বইয়ে এতোটাও থ্রিল রাখা সম্ভব? বইয়ের সবচেয়ে বেশী পছন্দের দিক ছিলো শেষটা। আপনারা পড়ে দেখবেন।
A good quality sci-fi crime thriller in Bangla is quite rare. This is one of the rare gems. A tech whiz person embarks on the journey to protect his inventions from falling into the wrong hands. Shirshendu did a really great job of keeping the suspense level high throughout the book. All the characters were well thoughtout. I only found one single thing illogical but I'd refrain from spoiling your fun. Happy reading!
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কী স্টক এ আছে ?
এই মুহুর্তে স্টক এ নেই , আপনি অর্ডার করলে ইন্ডীয়া থেকে সংগ্রহ করে দেয়া হবে।
বইটি কী স্টক এ আছে ?
এই মুহুর্তে স্টক এ নেই , আপনি অর্ডার করলে ইন্ডীয়া থেকে সংগ্রহ করে দেয়া হবে।























