ভাসানী সমীপে নিবেদন ইতি
বই কালেকশন

Buy ভাসানী সমীপে নিবেদন ইতি Online in Bangladesh

লেখক: সৈয়দ ইরফানুল বারী

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সৈয়দ ইরফানুল বারী
  • Publisher: প্যাপিরাস
  • Isbn: 9789848065228
  • Number Of Pages: 418
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 419৳ 48013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“ভাসানী সমীপে নিবেদন ইতি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ দিন তাে এমন থাকবে না। দিন বদলাবে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। শির উঁচু করে দাঁড়াতে হবে সেজন্যে ধরে রাখতে হবে পড়াশুনা ও গবেষণা। প্রচণ্ড বিশ্বাস রাখি, বাংলাদেশে একদিন বিপ্লব হবে। ভাসানীকে সেদিন কুপিবাতি দিয়ে খোঁজা হবে। এ বইখানা তেমনি এক কুপিবাতি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Syeda Ustuana Hannana
Syeda Ustuana Hannana ভেরিফাইড
30 May 2021

চিঠি একটা অসাধারণ মাধ্যম শুধু তথ্য আদান-প্রদানের জন্যই নয়- চিঠিতে ফুটে উঠে চিঠি লেখার সময়কার আবেগ, সেই যুগের পরিস্থিতি, সমাজের প্রেক্ষাপট, ভাষার ধরণ- আরো অনেক কিছু। ছোট্ট একটা কাগজে দু'লাইন লিখলেও সেই দু'লাইনই কীভাবে যেন অনেক কথা বলে দেয়! ভাসানী সমীপে নিবেদন ইতি একটা অমূল্য বই। এই বইয়ে উপমহাদেশের শতাব্দীর সেরা নেতা মওলানা ভাসানীকে বিভিন্ন শ্রেণীর-ভাবধারার-মতের মানুষগুলো একেক জন একেক কারণ বশত চিঠিগুলো লিখেছে। কোনোটা রাজনৈতিক, কোনটা শুভকামনার, কোনটা রহস্যময় আবার কোনোটা একেবারেই পারিবারিক। প্রতিটি চিঠির 'প্রসঙ্গ কথা' চিঠিগুলোকে যেন জীবন্ত করে তুলেছে। আমি মনে করি, এই একটা বই একই সাথে এত তথ্যবহুল এবং এত প্রশ্নের উদ্রেক করে যে এটার উপর একটা পিএইচডি করা সম্ভব।

ABDULLAH AL EMON
ABDULLAH AL EMON ভেরিফাইড
30 Aug 2020

বইটি খুব অসাধারন একটি বই।বইটিতে একাকার হয়ে গেছে সমকালীন ইতিহাস, রাজনীতি, কূটনীতি, সমাজতত্ত্ব, সংগ্রাম,ষড়যন্ত্র, আধ্যাত্নিকতা,এবং রসবোধে সিক্ত সরল জীবন। লেখকের মতে এই বইটি একটি কুপিবাতি। বইটিতে মাওলানা ভাসানীর বিভিন্ন চিঠিপত্র সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। বৈচিত্র্যময় ও ঘটনাবহুল তার দীর্ঘজীবন।এই বইয়ের টুকরো টুকরো কাহিনীগুলো শুধু আকর্ষণীয় নয়,মাওলানা ভাসানীর রাজনীতি বোঝার পক্ষেও গুরুত্ববহ। ব্যক্তি ভাসানী ও তার নানাদিক জানতে পারা যায় বইটি পাঠ করে।বইটির প্রচ্ছদ এককথায় অসাধারন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)