১৯ শতকে ম্যাজিস্ট্রেটের ডায়েরিতে মফস্বল বাংলা
বই কালেকশন

Buy ১৯ শতকে ম্যাজিস্ট্রেটের ডায়েরিতে মফস্বল বাংলা Online in Bangladesh

লেখক: জি গ্রাহাম

3.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জি গ্রাহাম
  • Publisher: ইউনিভার্সেল বুক হাউস
  • Isbn: 9789843570529
  • Number Of Pages: 264
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 349৳ 45022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জি গ্রাহাম ছিলেন ব্রিটিশ-বাংলার এক কালেক্টর-ম্যাজিস্ট্রেট। তাঁর জন্ম ইংল্যান্ডে। ১৮৬০-এর দশকে ব্রিটিশ রাজ কর্মচারী হিসেবে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করেন। বাংলা ও হিন্দি ভাষা শিখেন কলকাতায়। দায়িত্ব পালন করেন মুজাফফরপুর ও দ্বারভাঙ্গার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট-কালেক্টর হিসেবে। ছিলেন ঢাকার ম্যাজিস্ট্রেট-কালেক্টর। পূর্ববঙ্গে শেষ কর্মস্থল ছিল ময়মনসিংহ। সেখান থেকে বদলি হন হাওড়া-আলীপুরে; তারপর চাকরি হতে ইস্তফা নেন। নিজ দেশে ফিরে কর্ম-জীবন নিয়ে লেখেন দুই খণ্ডের বই "Life in the Mofussil; Or, The Civilian in Lower Bengal", যা ১৮৭৮ সালে বের হয়। বইটার ২য় খণ্ডে স্থান পায় বর্তমান বাংলাদেশের কয়েকটা অঞ্চল। আর এই অনুবাদ সেই দ্বিতীয় খণ্ডের।জি গ্রাহাম কালেক্টর-ম্যাজিস্ট্রেট ছিলেন বলে তিনি এই বইয়ে তৎকালীন ফৌজদারি বিচারের নানান চিত্রের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বের বর্ণনা করেছেন। এ অঞ্চলে ইউরোপীয়ান কর্মকর্তাদের সামাজিক ও পারিবারিক জীবন, ফৌজদারি মামলার বিচার-আচার, আইন-আদালত, শিকার অভিযান, পৌর ব্যবস্থাপনা, নদ-নদী, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও গভর্নর জেনারেল হত্যা, ইত্যাদি বিষয় তিনি আলোচনা করেছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে ইংল্যান্ড যাত্রার জন্য জাহাজের অপেক্ষাকালে কলকাতায় স্ত্রীবিয়োগের শোকাবহ ঘটনা ঘটেছিল তাঁর। নানান প্রতিকূলতা সত্ত্বেও যেকোনও ইউরোপিয়ান যে চাকরিসূত্রে ভারতবর্ষে বিস্তর অভিজ্ঞতা লাভ করতো, তা দাবি করে লেখক বইটার ইতি টেনেছেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
67%
3
0%
2
0%
1
33%
Shahriar Kabir
Shahriar Kabir ভেরিফাইড
29 Mar 2026

সাধারণ পাঠকের জন্য লিখালিখি বাদ দিয়ে বিচারক জীবরুল সাহেবের উচিৎ বিচারকার্যে আরও মনোযোগী হওয়া। এরকম অপ্রাঞ্জল অনুবাদ অনেক কষ্টে ১৮০ পৃষ্ঠা অবদি পড়ে আর আগানোর সাহস পাইনি।

Monayem Golap
Monayem Golap ভেরিফাইড
18 Mar 2025

good

Mehedi
Mehedi ভেরিফাইড
11 Mar 2025

ভাল একটা বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)