

Buy বেগম মেরী বিশ্বাস (অখণ্ড) Online in Bangladesh
লেখক: বিমল মিত্র
- Author: বিমল মিত্র
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788177565195
- Number Of Pages: 775
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1966
পণ্য সারসংক্ষেপ (Summary)
"বেগম মেরী বিশ্বাস (অখণ্ড)" বইয়ের ফ্ল্যাপের লেখা: বিমল মিত্রের এই সুদীর্ঘ ঐতিহাসিক উপন্যাসে এমন এক সময়ের কথা বলা হয়েছে, যখন সমগ্র হিন্দুস্থানে একটা বিরাট অবক্ষয়ের প্রবল স্রোত বহমান; দিল্লির বাদশা ক্ষমতাহীন, বীরের জাত রাজপুতরা নির্বীর্য, সিংহবিক্রম মরাঠারা ক্লান্ত এবং পূর্বপ্রান্তে বিদেশি বণিকরা চক্রান্তে লিপ্ত। ইতিহাসের সেই সন্ধিক্ষণে একটি সামান্য মেয়ে বাংলার হাথিয়াগড়ের মতাে এক অখ্যাত জনপদ থেকে বেরিয়েছিল ঘটনাচক্রের অমােঘ বিধানে। তার বিদ্যা ছিল না, বুদ্ধি ছিল না, সহায় সম্বল কিছুই ছিল না। সে বেপরােয়া নয়, তবে আত্মবিশ্বাসী। ভাবীকালের ইতিহাস-বিধাতা তাকে আশা-ভরসাহীন এক অবক্ষয়ের ঘূর্ণিতে যেন ছুড়ে ফেলে দিলেন। মেয়েটি হারিয়ে গেল না, বরং ঘুরে দাড়াল। তারপর কেমন করে যেন হিন্দুস্থানের রাষ্ট্রবিপ্লবের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে গেল তার ভাগ্য। চোখের সামনে ভাগ্যবিধাতার পরিহাস দেখল সে, অর্থগৃধুতার চরম বিকাশ দেখল, লালসার অনির্বাণ জ্বালানল দেখল। তারপর একদিন এই আগুনে আত্মাহুতি দিল মেয়েটি। এপিকধর্মী এই ঐতিহাসিক উপন্যাস ‘বেগম মেরী বিশ্বাস’ সেই সাধারণ মেয়েটিকে উপলক্ষ করে অষ্টাদশ শতাব্দীর বাংলা দেশের রাষ্ট্রবিপ্লবের এক বিপুল বিচিত্র ও মহান চিত্রায়ণ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
excellent

বিমল মিত্রের বই এর সমালোচনা করার মতো সাহস কেন জানি হয়ে ওঠে না, যিনি বাংলা সাহিত্যে একজন শক্তিশালী লেখক | তার বই মানেই ইতিহাস ইতিহাস গন্ধ আর কিছু আবেগ ভরা চরিত্র, বেগম মেরি বিস্বাস বইটিতে ইতিহাস এর গন্ধটা একটু বেশি রকমের কড়া | অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে | তবে যাই হোক ১৮ শতকের এক জীবন্ত উপন্যাস বেগম মেরি বিশ্বাস ! মেরি বিস্বাস, উদ্ধব দাস নামক আশ্চর্য্য চরিত্র লেখক সৃষ্টি করেছেন যা বইটিকে এক অনন্য শিখরে নিয়ে গিয়েছে! (পশ্চিম বঙ্গের বই এর দাম একটু বেশি হওয়াটা স্বাভাবিক, তবে দাম দিয়ে বই যাচাই করা উচিত নয়, কম দামে কিনতে চাইলে জোছনা পাবলিশার্স এর বইটি কেনা যেতে পারে)
Why this book costs so much? I bought it...but the pages are not so good. Why this price Disappointing.























